ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬, ১১:১০ পিএম

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমায় মূল্যস্ফীতির উদ্বেগ কিছুটা কমেছে। এরই ধারাবাহিকতায় আন্তর্জাতিক বাজারে সোনার দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে।

সোমবার (২৬ অক্টোবর) বাংলাদেশ সময় বেলা ১১টা ৪৪ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম ০ দশমিক ৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ১০ দশমিক ৫১ ডলারে। আর ডিসেম্বরে সরবরাহের জন্য নির্ধারিত মার্কিন গোল্ড ফিউচারসের দাম ০ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স ৪ হাজার ২৪ ডলারে উঠেছে।

ব্রোকারেজ প্রতিষ্ঠান ক্যাপিটাল ডটকমের জ্যেষ্ঠ আর্থিক বাজার বিশ্লেষক কাইল রোডডা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘জ্বালানি তেলের দাম কমে যাওয়ায় বাজারে কিছুটা স্বস্তি ফিরে এসেছে এবং আজকে সোনার এই মূল্যবৃদ্ধি তারই বহিঃপ্রকাশ। সোনার ভবিষ্যৎ দরপতন বা উত্থান মূলত সুদের হার এবং বৈশ্বিক ভূ-রাজনৈতিক ঝুঁকির ওপর ভিত্তি করেই নির্ধারিত হবে।’

অন্যান্য ধাতুর মধ্যে রুপার দাম ০ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫৪ দশমিক ১৯ ডলার হয়েছে। এ ছাড়া প্ল্যাটিনামের দাম ০ দশমিক ২ শতাংশ কমে ১ হাজার ৫৪৮ দশমিক ৩০ ডলারে নেমেছে এবং প্যালাডিয়ামের দাম ০ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৬ দশমিক ২৫ ডলারে।

এদিকে দেশের বাজারে এখন ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম পড়ছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) যুক্তরাজ্যে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি আয় ৬ দশমিক ৯২ শতাংশ বেড়েছে। এ সময়ে দেশটির বাজারে ১৬৪ কোটি ৮ লাখ মার্কিন ডলারের পোশাক রপ্তানি হয়েছে।
যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ
যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশ হিসেবে স্বীকৃতি পেল বাংলাদেশ
যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন করপোরেশনের (ডিএফসি) অর্থায়নের যোগ্য দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ। 
যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশ হিসেবে স্বীকৃতি পেল বাংলাদেশ
চলতি বছর ২৯ কোটি ডলার ঋণ পরিশোধ করা হয়েছে: অর্থমন্ত্রী
বর্তমান সরকার চলতি বছর মার্চ মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ২৯ দশমিক ৫০ কোটি মার্কিন ডলার সমপরিমাণ বিদেশি ঋণ পরিশোধ করেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
চলতি বছর ২৯ কোটি ডলার ঋণ পরিশোধ করা হয়েছে: অর্থমন্ত্রী
ভারত থেকে আমদানি করা ১৮ কোচ হস্তান্তর, যুক্ত হবে ঢাকা-পাবনা রুটের ট্রেনে
নীলফামারীর সৈয়দপুর কারখানায় ভারত থেকে আমদানি করা ১৮টি রেলকোচের কারিগরি পরীক্ষা-নিরীক্ষা ও ট্রায়াল রান সম্পন্ন করে রেলওয়ের পাকশী ট্র্যাফিক বিভাগকে হস্তান্তর করা হয়েছে। কোচগুলো দিয়ে আগামী ১৯ নভেম্বর পাবনা-ঢাকা সরাসরি আন্তঃনগর ট্রেনের উদ্বোধন করা হবে এবং বাণিজ্যিকভাবে চলাচল শুরু করবে বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ।
ভারত থেকে আমদানি করা ১৮ কোচ হস্তান্তর, যুক্ত হবে ঢাকা-পাবনা রুটের ট্রেনে
দেশে স্মার্টফোনের উৎপাদন আরও বেড়েছে
দেশের মোবাইল ফোন উৎপাদন খাতে ধীরে ধীরে বাড়ছে স্মার্টফোনের পরিমাণ। একসময় বাজারজুড়ে ফিচার ফোনের প্রাধান্য থাকলেও সেই চিত্র বদলাতে শুরু করেছে। গত সেপ্টেম্বরে দেশে সংযোজিত মোট হ্যান্ডসেটের প্রায় অর্ধেকই ছিল স্মার্টফোন।
দেশে স্মার্টফোনের উৎপাদন আরও বেড়েছে
আরও পড়ুন
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
দেশের বাজারে আরও কমলো সোনার দাম
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
এবার আরও কমে গেল সোনার দাম