ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রীষ্মের আগেই দেশে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের

আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ পিএম
ছবি: সংগৃহীত

জীবাশ্ম জ্বালানির ওপর চাপ কমিয়ে জাতীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আগামী গ্রীষ্ম মৌসুমের আগেই দেশে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তিনি বলেন, এ উদ্দেশ্যে গৃহস্থালি ও শিল্পের ছাদে সোলার প্যানেল বসানোর পাশাপাশি আগামী ৩ ও ৪ নভেম্বর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এ এক্সপো উদ্বোধন করবেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়র অগ্রগতি প্রসঙ্গে তিনি এসব তথ্য জানান।

ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা জানান, সম্প্রতি আলজেরিয়ার সাথে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের মাধ্যমে জিটুজি ভিত্তিতে এলএনজি, এলপিজি ও পেট্রোলিয়াম পণ্য আমদানির সোর্সিং সহজ হবে। নতুন গ্যাস ক্ষেত্র অনুসন্ধান এবং আন্তর্জাতিক বাজারের অস্থিরতা সামলাতে বিকল্প নবায়নযোগ্য শক্তির বিস্তার ঘটানোই বর্তমান সরকারের মূল অগ্রাধিকার।

মাদকমুক্ত সমাজ গঠন ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি স্মরণ করিয়ে দিয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, দেশজুড়ে অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর চিরুনি অভিযান জোরদার করা হয়েছে। পুলিশ ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা গত কয়েক সপ্তাহে অভিযান চালিয়ে দেশব্যাপী কয়েক লাখ পিস ইয়াবা, হেরোইন, ফেনসিডিল ও অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। তিনি জানান, মাদকমুক্ত পরিচ্ছন্ন সমাজ গড়তে এবং তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় দেশের প্রায় ২০ কোটি মানুষের জন্য একটি সুরক্ষিত ‘সমন্বিত স্বাস্থ্য ডেটা ভান্ডার’ ও হেলথ কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া খাদ্যে ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশ রোধে রাস্তার পাশের দোকানসহ ১৬ শ্রেণির খাদ্য ব্যবসার জন্য নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে।

তথ্য উপদেষ্টা বলেন, ‘রাস্তার পাশে পিঠা, পুরি, পেঁয়াজুসহ বিভিন্ন খাবার বিক্রির অস্থায়ী দোকানগুলোতে নানা রকম জীবাণু ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে জনস্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকার এই ক্ষেত্রগুলোতে কড়াকড়ি আরোপ করছে।’

ব্রিফিংয়ে ডা. জাহেদ জানান, কর্মজীবী মায়েদের সুবিধার্থে সরকারি অফিসে ডে-কেয়ার সেন্টার বৃদ্ধি, মৎস্যসম্পদ রক্ষায় অবমুক্তকরণ অভিযান পরিচালনা করা হয়েছে। দারিদ্র্য নিরসনে খাদ্যবান্ধব কর্মসূচির মাধ্যমে পুষ্টিচাল বিতরণ অব্যাহত রয়েছে।

ধর্মীয় উৎসব প্রসঙ্গে তিনি আরও জানান, এ বছর সরকারি সহায়তা, ছুটি বৃদ্ধি এবং কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে দেশের ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে অত্যন্ত আনন্দমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হয়েছে, যা সরকারের কার্যকর পদক্ষেপের প্রতি জনগণের আস্থার বহিঃপ্রকাশ।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) যুক্তরাজ্যে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি আয় ৬ দশমিক ৯২ শতাংশ বেড়েছে। এ সময়ে দেশটির বাজারে ১৬৪ কোটি ৮ লাখ মার্কিন ডলারের পোশাক রপ্তানি হয়েছে।
যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২ শতাংশ
যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশ হিসেবে স্বীকৃতি পেল বাংলাদেশ
যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন করপোরেশনের (ডিএফসি) অর্থায়নের যোগ্য দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ। 
যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশ হিসেবে স্বীকৃতি পেল বাংলাদেশ
চলতি বছর ২৯ কোটি ডলার ঋণ পরিশোধ করা হয়েছে: অর্থমন্ত্রী
বর্তমান সরকার চলতি বছর মার্চ মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ২৯ দশমিক ৫০ কোটি মার্কিন ডলার সমপরিমাণ বিদেশি ঋণ পরিশোধ করেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
চলতি বছর ২৯ কোটি ডলার ঋণ পরিশোধ করা হয়েছে: অর্থমন্ত্রী
ভারত থেকে আমদানি করা ১৮ কোচ হস্তান্তর, যুক্ত হবে ঢাকা-পাবনা রুটের ট্রেনে
নীলফামারীর সৈয়দপুর কারখানায় ভারত থেকে আমদানি করা ১৮টি রেলকোচের কারিগরি পরীক্ষা-নিরীক্ষা ও ট্রায়াল রান সম্পন্ন করে রেলওয়ের পাকশী ট্র্যাফিক বিভাগকে হস্তান্তর করা হয়েছে। কোচগুলো দিয়ে আগামী ১৯ নভেম্বর পাবনা-ঢাকা সরাসরি আন্তঃনগর ট্রেনের উদ্বোধন করা হবে এবং বাণিজ্যিকভাবে চলাচল শুরু করবে বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ।
ভারত থেকে আমদানি করা ১৮ কোচ হস্তান্তর, যুক্ত হবে ঢাকা-পাবনা রুটের ট্রেনে
দেশে স্মার্টফোনের উৎপাদন আরও বেড়েছে
দেশের মোবাইল ফোন উৎপাদন খাতে ধীরে ধীরে বাড়ছে স্মার্টফোনের পরিমাণ। একসময় বাজারজুড়ে ফিচার ফোনের প্রাধান্য থাকলেও সেই চিত্র বদলাতে শুরু করেছে। গত সেপ্টেম্বরে দেশে সংযোজিত মোট হ্যান্ডসেটের প্রায় অর্ধেকই ছিল স্মার্টফোন।
দেশে স্মার্টফোনের উৎপাদন আরও বেড়েছে
আরও পড়ুন
শিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর
‘ফেব্রুয়ারির মধ্যে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের’
সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক চলছে
প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন পা হারানো আব্দুর রহিম