ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

বিশ্ববাজারে সোনার দামে হঠাৎ বড় লাফ, দেশে ভরি কত?

আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ১০:৫২ এএম
প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত নিরসনের সম্ভাবনার প্রেক্ষাপটে বিশ্ববাজারে কমতে শুরু করেছে তেলের দাম। এর সরাসরি প্রভাব পড়েছে সোনার বাজারে। মূল্যবান হলুদ ধাতুটির দাম আন্তর্জাতিক বাজারে এক লাফে বেড়ে গেছে ১ শতাংশের বেশি।

সোমবার (৯ নভেম্বর) সকালে এমনই তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

এদিন বাংলাদেশ সময় সকাল ৮টা ২০ মিনিটে আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ১ দশমিক ৬ শতাংশ বেড়ে যায়। এতে ৪ হাজার ১২৯ ডলার ৬৯ সেন্টে পৌঁছেছে প্রতি আউন্স সোনার দাম। একই সময়ে যুক্তরাষ্ট্রে ডিসেম্বরের সোনার ফিউচার মূল্যও ১ দশমিক ৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ১৩৯ ডলার।

রয়টার্সের প্রতিবেদন জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত কমার সম্ভাবনা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির নতুন তথ্য এবং কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের নীতির বিষয়ে পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা। এর সমন্বিত প্রভাবেই এমন উর্ধ্বগতি দেখা যাচ্ছে সোনার বাজারে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে নতুন করে হামলার নির্দেশ দেওয়ার সম্ভাবনা খুবই কম বলে মন্তব্য করার পর থেকেই তেলের দাম কমতে শুরু করে আন্তর্জাতিক বাজারে। যুদ্ধ বন্ধে আলোচনা অব্যাহত থাকায় জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কাও কিছুটা কমে এসেছে।

বিশ্লেষকদের মতে, তেলের দাম কমলে মূল্যস্ফীতির চাপ কমার সম্ভাবনা তৈরি হয়। এতে সুদের হার দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে রাখার প্রয়োজনীয়তা কমতে পারে। আর সোনার বিনিয়োগ থেকে নিয়মিত সুদ পাওয়া যায় না বলে সুদের হার কমার প্রত্যাশা ধাতুটির জন্য ইতিবাচক।

সিএমইর ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, বর্তমানে ডিসেম্বরে সুদের হার বাড়ানোর সম্ভাবনা ৭৯ শতাংশ দেখছেন ব্যবসায়ীরা। কর্মসংস্থানের তথ্য প্রকাশের আগে এ সম্ভাবনা ছিল ৭১ শতাংশ।

সোনার পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে বিশ্ববাজারে। এর মধ্যে রূপার দাম ২ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫৩ ডলার ৩১ সেন্ট হয়েছে। এছাড়া, প্লাটিনামের দাম ১ দশমিক ৬ শতাংশ এবং প্যালাডিয়ামের দাম ২ দশমিক ১ শতাংশ বেড়েছে।

এদিকে সবশেষ গত শুক্রবার (৬ নভেম্বর) দেশের বাজারে সোনার দাম সমন্বয় করেছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। টানা তিন দফায় দাম বাড়ানোর পর ভালো মানের; অর্থাৎ ২২ ক্যারেটের সোনার দাম ভরিপ্রতি ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়েছিল ওইদিন। এতে দেশের বাজারে এই ক্যাটাগরির প্রতি ভরি সোনার দাম দাঁড়ায় ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা।

নতুন কোনো সিদ্ধান্ত না আসায় এখন পর্যন্ত ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা এই দরেই বিক্রি হচ্ছে দেশের বাজারে। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ১৬ হাজার ৭১৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৮৬ হাজার ৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৫২ হাজার ৪০ টাকায় বেচাকেনা হচ্ছে বর্তমানে।

তবে বিশ্ববাজারে উল্লেখযোগ্য উল্লম্ফন ঘটায় দেশের বাজারেও আবার বাড়তে পারে সোনার দাম।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সুপারিতে নতুন সম্ভাবনা, সাতক্ষীরায় ২৮ কোটি টাকা বিক্রির প্রত্যাশা
দেশের দক্ষিণাঞ্চলের বরিশাল, খুলনা ও নোয়াখালী জেলায় ৯০ ভাগ সুপারি উৎপাদিত হয়। এ ছাড়া কক্সবাজারের টেকনাফ, পঞ্চগড়, রংপুর ও সাতক্ষীরায় বাণিজ্যিকভাবে সুপারির ব্যাপক আবাদ হচ্ছে। 
সুপারিতে নতুন সম্ভাবনা, সাতক্ষীরায় ২৮ কোটি টাকা বিক্রির প্রত্যাশা
বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম
ইরানে নতুন করে হামলার সম্ভাবনা কম বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ বন্ধে চলমান আলোচনায় অগ্রগতি হলে ইরানে আর হামলার নির্দেশ দেওয়ার সম্ভাবনা খুবই কম বলে মন্তব্য করেছেন তিনি। ট্রাম্পের এমন বক্তব্যের পর বিশ্ববাজারে কমতে শুরু করেছে জ্বালানি তেলের দাম। সোমবার (৯ নভেম্বর) এশিয়ার বাজারে লেনদেনের শুরুতে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম অর্ধশতাংশের বেশি কমে যায়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুডের দাম কমে ব্যারেলপ্রতি ৯৭ ডলার ৬৭ সেন্টে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের ফিউচার দর কমে ব্যারেলপ্রতি ৯০ ডলার ৫১ সেন্টে নেমে এসেছে। বিশ্লেষকদের মতে, ইরানকে ঘিরে চলমান যুদ্ধের উত্তেজনা কমার সম্ভাবনা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দামে নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে। মধ্যপ্রাচ্যে সংঘাত দীর্ঘায়িত হলে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটতে পারে এমন আশঙ্কা থেকেই সাম্প্রতিক সময়ে তেলের বাজারে অস্থিরতা তৈরি হয়েছিল। তবে ট্রাম্পের বক্তব্যের মধ্যেই হরমুজ প্রণালিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্র উভয় দেশই জানিয়েছে, তারা হরমুজ প্রণালি অথবা এর কাছাকাছি এলাকায় জাহাজে হামলা চালিয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালিতে উত্তেজনা অব্যাহত থাকলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবারও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। তথ্যসূত্র: আল জাজিরা আরটিভি/এসকে
বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম
রোজায় নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ উদ্যোগ
বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি হয়েছে। দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে এই নির্দেশনা পাঠানো হয়েছে।
রোজায় নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ উদ্যোগ
মহেশখালীতে হচ্ছে আরও ৩ এলএনজি টার্মিনাল
রোববার (৮ নভেম্বর) মহেশখালীর মাতারবাড়ীতে নির্মাণাধীন গভীর সমুদ্র বন্দর, কয়লানির্ভর বিদ্যুৎ কেন্দ্র, ধলঘাটা ও রাজঘাট এলাকা পরিদর্শন শেষে ব্রিফিংয়ে এ কথা জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।
মহেশখালীতে হচ্ছে আরও ৩ এলএনজি টার্মিনাল
পোশাক কারখানায় ফিরেছে কর্মচাঞ্চল্য, স্বাভাবিক হচ্ছে উৎপাদন
শ্রমিকদের কাজে ফেরার মধ্য দিয়ে দেশের তৈরি পোশাকশিল্প অধ্যুষিত শিল্পাঞ্চলগুলোতে কর্মচাঞ্চল্য ফিরতে শুরু করেছে। 
পোশাক কারখানায় ফিরেছে কর্মচাঞ্চল্য, স্বাভাবিক হচ্ছে উৎপাদন
আরও পড়ুন
বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
টানা তিন লম্বা লাফের পর আবারও কমলো সোনার দাম
দেশের বাজারে সোনার দামে বড় লাফ