ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে সিপিডির প্রস্তাবে বিজিএমইএর আপত্তি

আরটিভি নিউজ

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ০৩:৩২ পিএম
ছবি: সংগৃহীত

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে সিপিডির প্রস্তাবের পদ্ধতি ও তথ্যগত ভিত্তি নিয়ে আপত্তি জানিয়েছে পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ।

বিষয়টি নিয়ে সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদের কাছে চিঠি পাঠিয়ে নিজেদের পর্যবেক্ষণ ও পাল্টা পরিসংখ্যান তুলে ধরেছে সংগঠনটি।

চিঠিতে বিজিএমইএ বলেছে, শ্রমিকদের পরিবারের সদস্য ও উপার্জনক্ষম ব্যক্তির সংখ্যা নির্ধারণে গড়ের পরিবর্তে মিডিয়ান ব্যবহার করায় প্রকৃত চিত্র উঠে আসেনি। একইসঙ্গে পুরো পোশাকশিল্পের জন্য শুধু ঢাকা-আরবান এলাকার দারিদ্র্যসীমা বিবেচনা করাও যৌক্তিক নয়। কারণ, তাদের হিসাবে ঢাকা-আরবান এলাকার কারখানা থেকে দেশের মোট পোশাক রপ্তানির মাত্র ৯ শতাংশ আসে।

এছাড়াও সিপিডির প্রস্তাবে খাদ্যবহির্ভূত ব্যয়ের সঙ্গে অতিরিক্ত আবাসন ব্যয় যুক্ত করায় দ্বৈত গণনার আশঙ্কা রয়েছে বলেও দাবি করেছে বিজিএমইএ। শিল্পের আর্থিক সংকট তুলে ধরে সংগঠনটি জানিয়েছে, গত ৩ বছরে উৎপাদন ব্যয় বেড়েছে ২৫ থেকে ৩০ শতাংশ। অথচ, একই সময়ে রপ্তানি মূল্য কমেছে ২ দশমিক ৬ শতাংশ। অন্যদিকে ব্যাংক ঋণের সুদের হার বেড়ে দাঁড়িয়েছে ১২ থেকে ১৬ শতাংশে। কমেছে রপ্তানি প্রণোদনাও।

বিজিএমইএর দাবি, গত ৩ বছরে ২৮৭টি পোশাক কারখানা বন্ধ হয়েছে। পাশাপাশি ২০১৬ থেকে ২০২৬ সালের মধ্যে বাংলাদেশে ন্যূনতম মজুরি বেড়েছে ১৩৬ শতাংশ, যেখানে ভারত, ভিয়েতনাম ও কম্বোডিয়ায় বেড়েছে যথাক্রমে ৫৯, ৫৪ ও ৫০ শতাংশ।

চিঠিতে ২০২৩ সালে নির্ধারিত ১২ হাজার ৫০০ টাকা ন্যূনতম মজুরির পরবর্তী ইনক্রিমেন্ট এবং ২০২৪ সালে দেওয়া ৯ শতাংশ ইনক্রিমেন্ট বিবেচনায় নেওয়ার বিষয়টিও তুলে ধরেছে সংগঠনটি।

বিজিএমইএর মতে, মজুরি নির্ধারণে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়ের পাশাপাশি শিল্পের সক্ষমতা, আন্তর্জাতিক প্রতিযোগিতা ও সামগ্রিক ব্যবসায়িক পরিস্থিতিও বিবেচনায় নেওয়া প্রয়োজন।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে প্রিজম এআই ক্রিয়েটিভ সামিট অ্যান্ড অ্যাওয়ার্ড শো
বাংলাদেশের এআই-নির্ভর সৃজনশীলতার নতুন সম্ভাবনা তুলে ধরা, উদীয়মান ক্রিয়েটরদের স্বীকৃতি দেওয়া এবং প্রযুক্তি ও সৃজনশীল শিল্পের মধ্যে সংযোগ তৈরির লক্ষ্যে রাজধানীতে অনুষ্ঠিত হচ্ছে প্রাণ-আরএফএল প্রেজেন্টস প্রিজম এআই ক্রিয়েটিভ সামিট অ্যান্ড অ্যাওয়ার্ড শো ২০২৬। 
ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে প্রিজম এআই ক্রিয়েটিভ সামিট অ্যান্ড অ্যাওয়ার্ড শো
সোনার দামে এবার ‘বিশাল’ পতন, এক লাফে কমলো ১০ হাজার ৯৬৪ টাকা 
টানা পতনের মুখে থাকা সোনার দরে এবার ‘বিশাল’ পতন ঘটেছে দেশের বাজারে। এক লাফে মূল্যবান হলুদ ধাতুটির দাম ভরিতে কমে গেছে ১০ হাজার ৯৬৪ টাকা। 
সোনার দামে এবার ‘বিশাল’ পতন, এক লাফে কমলো ১০ হাজার ৯৬৪ টাকা 
টানা ৭ দফা পতনের পর দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
সব মিলিয়ে টানা ৭ দফায় ভরিতে সর্বোচ্চ ১৭ হাজার ৫৫৪ টাকা কমে গেছে মূল্যবান হলুদ ধাতুটির দাম।
টানা ৭ দফা পতনের পর দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
তিন বাহিনীর জন্যও নতুন পে-স্কেল নির্ধারণ, কোন পদে কত বেতন? 
সরকারি চাকরিজীবীদের মতো সামরিক বাহিনীর সদস্যদেরও নতুন মূল বেতন ধাপে ধাপে কার্যকর হবে বলে জানা গেছে।
তিন বাহিনীর জন্যও নতুন পে-স্কেল নির্ধারণ, কোন পদে কত বেতন? 
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন মো. শফিকুল ইসলাম
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (পরিসংখ্যান) পদে পদোন্নতি পেয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) পরিচালক মো. শফিকুল ইসলাম।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন মো. শফিকুল ইসলাম
আরও পড়ুন
রোহিঙ্গা গণহত্যার রায় নিয়ে চীনের আপত্তি, বলল ‘সমাধানে সহায়ক নয়’ 
পোশাকশিল্পে অস্থিরতার নেপথ্যে কাদের ইন্ধন?
হামলা-ভাঙচুরের ভিডিও ধারণ করায় পোশাক শ্রমিককে কুপিয়ে হত্যার অভিযোগ
পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮,৫৭৮–২৪,২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির