
মধুমতি ব্যাংক লিমিটেডের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর র্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুমতি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হুমায়ূন কবীর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, এমপি এবং ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, এমপি।
অনুষ্ঠানে ব্যাংকের সম্মানিত পরিচালকবৃন্দ, স্পন্সর শেয়ারহোল্ডারবৃন্দ, গ্রাহক, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সফিউল আজম, উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী আহ্সান খলিলসহ ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তাগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন :
পি




