ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

পুষ্টির চাহিদা মেটাতে আস্থার সঙ্গী মার্কস

আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ জুন ২০২৬, ০২:৩৪ পিএম
এআই দিয়ে বানানো ছবি

শুধু শিশু বা বয়স্করা নয়, সব বয়সীদের জন্যই দুধকে আদর্শ খাদ্য বলা হয়। এই জাদুকরি পানীয় দুধে একাধারে শর্করা (ল্যাকটোজ), আমিষ, ফ্যাট, মিনারেল, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, জিংক, ভিটামিন এ এবং ভিটামিন ডি-এর সবচেয়ে ভালো উৎসগুলোর একটি এই দুধ। বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আবুল খায়ের গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্কস দুই দশকের বেশি সময় ধরে বাড়ন্ত শিশুর শারীরিক ও মানসিক বিকাশ, তরুণদের কর্মোদ্যম ধরে রাখা কিংবা বয়োজ্যেষ্ঠদের হাড়ের সুরক্ষায় সব বয়সের এই বৈচিত্র্যময় পুষ্টির চাহিদা মেটাতে বাজারে এনেছে মার্কস ফুল ক্রিম মিল্ক পাউডার।

অস্ট্রেলিয়ার খাঁটি গরুর দুধ থেকে তৈরি মার্কস গুঁড়া দুধে রয়েছে প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন ‘এ’, এবং ভিটামিন ‘ডি’, যা শিশুদের শারীরিক বৃদ্ধি, বয়স্কদের হাড় মজবুত এবং সবার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

মার্কস ফুল ক্রিম মিল্ক পাউডার ১৯৯৭ সালে যাত্রা শুরু করার পর থেকে সর্বোচ্চ গুণগত মান বজায় রেখে বাজারজাত করায় দেশের মানুষের আস্থা অর্জন করেছে। তাই মার্কস শুধু একটি পণ্য হিসেবে নয়, বরং পরিবারের সদস্যের সুস্থতায় বিশেষ পুষ্টির চাহিদা মেটাতে আস্থার সঙ্গী। জনপ্রিয় ব্র্যান্ড হিসেবে জয় করেছে 'সুপারব্র্যান্ড'-এর সম্মাননা।

বাজারের অংশীদারি ও আমদানির উৎস

দেশের বাজারে অংশীদারি কোম্পানির মধ্যে ৩৮ শতাংশ বাজার নিয়ে শীর্ষে রয়েছে আবুল খায়ের মিল্ক প্রোডাক্টস।

আবুল খায়ের গ্রুপ জানায়, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সেরা কোম্পানি থেকে আমদানি করা এই দুধ ভিটামিন, ক্যালসিয়াম, মিনারেলস ও প্রোটিনসহ সব ধরনের প্রয়োজনীয় সুষম পুষ্টিগুণে সমৃদ্ধ। এটি যেমন দৈনিক পুষ্টির জোগান দেয়, তেমনি খাঁটি ও পূর্ণ ননিযুক্ত (ফুল ক্রিম) হওয়ায় দৈনন্দিন চায়ের স্বাদ বাড়ানো থেকে শুরু করে উৎসবের সেরা স্বাদের ডেজার্ট ও দুগ্ধজাত খাবার তৈরিতে মানসম্মত।

আরও পড়ুন

বিশেষায়িতভাবে বাজারে সরবরাহ

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, শুধু ফুলক্রিম মিল্ক পাউডারই নয়, ক্রেতাদের ভিন্ন ভিন্ন বয়সের স্বাস্থ্যঝুঁকি ও পুষ্টির কথা মাথায় রেখে মার্কস বাজারে এনেছে ভিন্নধর্মী সব বিশেষায়িত দুধ। সেগুলো হচ্ছে-

মার্কস অ্যাকটিভ স্কুল এবং অ্যাকটিভ স্কুল টু ইন ওয়ান: স্কুলগামী শিশু-কিশোরদের ক্লান্তি দূর করে সারা দিন চনমনে রাখতে এবং তাদের পরিপূর্ণ পুষ্টির জোগান দিতে এটি একটি আদর্শ উপাদান।

মার্কস ইয়াং স্টার: ১৬ থেকে ৪০ বছর বয়সীদের তারুণ্যের শক্তি ও কর্মক্ষমতা ধরে রাখতে বায়োটিন ও ক্যারোটিনসমৃদ্ধ এই দুধ বেশ কার্যকর।

মার্কস ডায়েট: যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান এবং হৃদ্রোগের ঝুঁকি কমাতে সচেতন, তাদের জন্য এটি হাই প্রোটিন নন-ফ্যাট মিল্ক।

মার্কস গোল্ড: বয়সের সঙ্গে সঙ্গে হাড়ের ক্ষয় রোধ করতে হাই ক্যালসিয়াম ও ভিটামিন ডি-সমৃদ্ধ নন-ফ্যাট মিল্ক পাউডার।

মার্কস ডায়াবেটিক ডায়েট: ডায়াবেটিক রোগীদের সুস্থতা ও রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়তার জন্য রয়েছে বিশেষ লো জি-আই ফর্মুলার এই দুধ।

এছড়াও সুস্থ শরীরের পাশাপাশি আগামী প্রজন্মের মনন ও সুপ্ত প্রতিভার বিকাশেও সমান গুরুত্ব দিচ্ছে ব্র্যান্ডটি। শিশু-কিশোরদের অলরাউন্ডার হিসেবে গড়ে তুলতে দেশজুড়ে চলছে ‘মার্কস অলরাউন্ডার’ প্রতিযোগিতা। খুব শিগগির শুরু হতে যাচ্ছে এর চূড়ান্ত পর্ব। তাই প্রতিদিনের স্বাস্থ্যকর ও সুষম খাদ্যতালিকায় সঙ্গী হক পুষ্টিগুণে ভরপুর ‘মার্কস’।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আধুনিক প্যাকেজিংয়ে নতুন দিগন্ত খুলছে রিমার্ক সুপার প্যাক
দেশের হোম ও পার্সোনাল কেয়ার শিল্পের বিকাশে উন্নত প্যাকেজিং, কাঁচামালের সহজলভ্যতা ও নীতিসহায়তার ওপর গুরুত্ব দিয়েছেন শিল্পসংশ্লিষ্টরা। তাদের মতে, পণ্যের সুরক্ষা ও গুণগত মান নিশ্চিত করা থেকে শুরু করে ব্র্যান্ডের পরিচিতি তৈরি এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা অর্জন—সব ক্ষেত্রেই প্যাকেজিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আধুনিক প্যাকেজিংয়ে নতুন দিগন্ত খুলছে রিমার্ক সুপার প্যাক
রয়্যাল এনফিল্ডের ক্লাসিক ৩৫০ মডেলের ৯০০০+ গ্রাহকের মাইলফলক উদযাপন
বাংলাদেশে ক্লাসিক ৩৫০-এর ৯০০০ হাজারেরও এর বেশি রাইডারের মাইলফলক উদযাপন এবং রাইডিংয়ের আনন্দকে আরও অর্থবহ করে তুলতে রয়্যাল এনফিল্ড বাংলাদেশ আয়োজন করেছে বিশেষ সামাজিক উদ্যোগ ‘ক্লাসিক ৩৫০ রাইড ফর স্মাইল্‌স’। 
রয়্যাল এনফিল্ডের ক্লাসিক ৩৫০ মডেলের ৯০০০+ গ্রাহকের মাইলফলক উদযাপন
লিলি হুইপড শিয়া বডিওয়াশকে বর্ষসেরা পণ্য ঘোষণা
এক হাজার দুইশো পণ্যকে পেছনে ফেলে হাড্ডাহাড্ডি লড়াই শেষে বর্ষসেরা পণ্যের মুকুট জিতেছে লিলি হুইপড শিয়া বডিওয়াশ। 
লিলি হুইপড শিয়া বডিওয়াশকে বর্ষসেরা পণ্য ঘোষণা
ডিবিএইচ ফাইন্যান্সের ৩০ বছর পূর্তি 
দেশের শীর্ষস্থানীয় হোম লোন স্পেশালিস্ট প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি গৃহঋনকে সাধারণ মানুষের জন্য সহজ করা এবং দেশের আবাসন খাতের উন্নয়নে অবদান রাখার মধ্য দিয়ে সাফল্যের ৩০ বছর পূর্ণ করেছে।
ডিবিএইচ ফাইন্যান্সের ৩০ বছর পূর্তি 
লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’
আন্তর্জাতিক স্মার্টফোন ব্র্যান্ড রিভারসং (Riversong) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাজারে যাত্রা শুরু করেছে। লিনেক্স ইলেকট্রনিক্স বাংলাদেশ লিমিটেডের হাত ধরে রিভারসংয়ের অ্যাস্ট্রো সিরিজের একাধিক স্মার্টফোন পর্যায়ক্রমে দেশের বাজারে উন্মোচন করা হবে। এরই ধারাবাহিকতায় আজ বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’ । অ্যাস্ট্রো ৬ একটি ‘Made in Bangladesh’ স্মার্টফোন, যা লিনেক্স ইলেকট্রনিক্স বাংলাদেশ লিমিটেডের নিজস্ব কারখানায় উৎপাদিত হয়েছে। ফোনটিতে রয়েছে ৬.৫৬ ইঞ্চি LCD ডিসপ্লে, ৮ GB পর্যন্ত Extendable RAM, ৬৪ GB ROM, ৫০০০ mAh এর ব্যাটারি, ১৬ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, Fingerprint এবং Face Unlock সহ আধুনিক বিভিন্ন ফিচার।   উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লিনেক্স ইলেকট্রনিক্স বাংলাদেশ লিমিটেডের COO ইঞ্জিনিয়ার মো. নাহিদুল ইসলাম, রিভারসং বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ শরিফুল ইসলাম, বেঙ্গল গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজ এর চীফ পিপল অফিসার হাসান তৈয়ব ইমাম এবং হেড অব সেলসসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মীরা।    অনুষ্ঠানে লিনেক্স ইলেকট্রনিক্স বাংলাদেশ লিমিটেডের COO বলেন, নিজস্ব কারখানায় রিভারসং অ্যাস্ট্রো ৬ উৎপাদন করতে পেরে আমরা গর্বিত। বাংলাদেশে স্মার্টফোন উৎপাদনের সক্ষমতা আরও শক্তিশালী করতে লিনেক্স ইলেকট্রনিক্স ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায়। তিনি আরও বলেন, আমাদের নিজস্ব SMT সুবিধা, ল্যাবরেটরি এবং PCBA, চার্জার ও ব্যাটারি উৎপাদনের সক্ষমতা রয়েছে। আন্তর্জাতিক মানের কোয়ালিটি কন্ট্রোলের মাধ্যমে আমরা Made in Bangladesh স্মার্টফোন বাজারজাত করছি। ভবিষ্যতে বাংলাদেশের মানুষের জন্য আরও সাশ্রয়ী মূল্যে আধুনিক স্মার্টফোন সহজলভ্য করার লক্ষ্য রয়েছে। রিভারসং বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ শরিফুল ইসলাম বলেন, রিভারসং একটি আন্তর্জাতিক ব্র্যান্ড এবং বিশ্বের বিভিন্ন দেশে আমাদের কার্যক্রম রয়েছে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশেও আমরা স্মার্টফোন নিয়ে এসেছি। বাংলাদেশের মানুষের ক্রয়ক্ষমতার বিষয়টি বিবেচনায় রেখে আধুনিক প্রযুক্তির স্মার্টফোন বাজারজাত করাই আমাদের লক্ষ্য। তিনি জানান, অ্যাস্ট্রো সিরিজের আরও বেশ কয়েকটি মডেল শিগগিরই বাংলাদেশের বাজারে আসবে। পাশাপাশি ভবিষ্যতে উচ্চ স্পেসিফিকেশনের স্মার্টফোন ও গেমিং ফোন বাজারজাত করার পরিকল্পনাও রয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশে রিভারসংয়ের ভবিষ্যৎ পরিকল্পনা, স্থানীয় উৎপাদন এবং নতুন স্মার্টফোন লাইনআপ নিয়ে আলোচনা করা হয়। বর্ণিল এই আয়োজনে চীন থেকে আসা রিভারসংয়ের একটি প্রকৌশলী দলও উপস্থিত ছিল। তারা উদ্বোধনী অনুষ্ঠানের উদযাপনে অংশ নেওয়ার পাশাপাশি রিভারসং অ্যাস্ট্রো ৬-এর প্রযুক্তি ও উৎপাদন প্রক্রিয়া পরিদর্শন করেন এবং ফোনটির মান নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।  এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া। তিনি রিভারসংয়ের বাংলাদেশে যাত্রা শুরুর এই আয়োজনে অংশ নেন। সবশেষে একটি সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। আরটিভি/এসআর
লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’