ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

লিলি হুইপড শিয়া বডিওয়াশকে বর্ষসেরা পণ্য ঘোষণা

আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ এএম
সৌজন্য ছবি

এক হাজার দুইশো পণ্যকে পেছনে ফেলে হাড্ডাহাড্ডি লড়াই শেষে বর্ষসেরা পণ্যের মুকুট জিতেছে লিলি হুইপড শিয়া বডিওয়াশ।

বিক্রয় সাফল্য, বাজার জরিপ ও ভোক্তাদের মতামতের ভিত্তিতে সোমবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর এক অভিজাত হোটেলে এ ঘোষণা দেয় রিমার্ক এইচবি লিমিটেড। নাম্বার ওয়ান হওয়ার এ দৌঁড়ে আরো ছিল লিলি সিরাম গ্লো সোপ, লিলি ফেসওয়াশ, নিওর ফেসওয়াশ, লিলি আলট্রা সফট জেল, লিলি শ্যাম্পু, অরিক্স ডিটারজেন্ট ও টাইলক্সের মতো অনেক পণ্য।

জমকালো আয়োজনে লিলি বডিওয়াশের প্রতিনিধিদের হাতে ২০২৬ সালের বর্ষসেরা পণ্যের সম্মাননাও তুলে দেওয়া হয়। এ সময় উৎসবমুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। রিমার্কের পরিচালক কে এম সাদমান সাঈদ, লিলি বডিওয়াশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল এবং লিলির চিফ বিজনেস অফিসার আবির আদনানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

রিমার্ক এইচবি লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়, কোনো একক সূচকের ভিত্তিতে নয়; বরং বাজারে গ্রহণযোগ্যতা, ভোক্তাদের আস্থা, বিক্রয় প্রবণতা এবং ত্বক পরিষ্কারের পাশাপাশি ময়েশ্চারাইজিং ও ত্বকের যত্নের সমন্বিত সুবিধা বিবেচনায় নিয়ে লিলি হুইপড শিয়া বডিওয়াশকে বর্ষসেরার স্বীকৃতি দেওয়া হয়। প্রচলিত বডিওয়াশের ধারণার বাইরে গিয়ে ক্লিনজিংয়ের সঙ্গে ময়েশ্চারাইজিং ও ত্বকের যত্নের সুবিধাকে একত্র করাই পণ্যটির অন্যতম বিশেষ বৈশিষ্ট্য। এ পণ্য দেশে বডিওয়াশের বাজার সৃষ্টি করছে বলেও জানানো হয়।


লিলি হুইপড শিয়া বডিওয়াশের সব ক্ষেত্রে ইতিবাচক প্রবণতা পাওয়ার তথ্য দেন লিলির চিফ বিজনেস অফিসার আবির আদনান। বলেন, ‘আমরা কোনো পণ্যকে শুধু বিক্রয়ের পরিমাণ দিয়ে মূল্যায়ন করতে চাই না। ভোক্তা কেন পণ্যটি কিনছেন, ব্যবহারের পর তাঁদের অভিজ্ঞতা কেমন, তাঁরা পুনরায় কিনছেন কি না এবং বাজারে পণ্যটির গ্রহণযোগ্যতা কতটা—এসব বিষয়ও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। লিলিকে শুধু কনজ্যুমার ব্র্যান্ড নয়, বরং প্রতিটি ঘরের এক নম্বর পার্সোনাল কেয়ার ব্র্যান্ড হিসেবে গড়ে তোলার প্রত্যয়ের কথাও জানান আবির আদনান।

লিলি হুইপড শিয়া বডিওয়াশ বর্ষসেরা পণ্যের স্বীকৃতি পাওয়ায় উচ্ছ্বাস প্রকাস করেন লিলি হুইপড শিয়া বডিওয়াশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর অভিনেত্রী কেয়া পায়েল। জানান, লিলির সঙ্গে কাজ করার সুবাদে পণ্যটির প্রতি ভোক্তাদের আগ্রহ কাছ থেকে দেখার সুযোগ হয়েছে তার। অনেক ভোক্তার কাছ থেকেই পণ্যটির ব্যবহার, সুগন্ধ ও ত্বকের অনুভূতি নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছেন। তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি, ভোক্তাদের এই ভালোবাসা লিলিকে আরও বড় সাফল্যের দিকে এগিয়ে নেবে।’


রিমার্কের পরিচালক কে এম সাদমান সাঈদ বলেন, ‘একটি পণ্যকে সফল করে তোলে ভোক্তার গ্রহণযোগ্যতা। লিলি হুইপড শিয়া বডিওয়াশের ক্ষেত্রে আমরা বিক্রয়ের পাশাপাশি বাজারের প্রতিক্রিয়া এবং ভোক্তাদের অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়েছি। বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য বিশ্লেষণের পরই বর্ষসেরা পণ্য হিসেবে একে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।’

তিনি বলেন, ‘রিমার্ক আন্তর্জাতিক মানের পণ্য তৈরি করে দেশীয় ও আন্তর্জাতিক বাজারে ভোক্তার আস্থা অর্জন করেছে। লিলি হুইপড শিয়া বডিওয়াশের বিশেষ এই অর্জন আমাদের সেই লক্ষ্যকে আরও এগিয়ে নেওয়ার অনুপ্রেরণা।’

অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে কর্মকর্তারা বলেন, ভোক্তার পরিবর্তিত চাহিদা ও জীবনযাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যক্তিগত পরিচর্যা পণ্যের বাজারে নতুনত্ব আনার চেষ্টা করছে রিমার্ক। শুধু পণ্য বাজারজাত নয়, ভোক্তার অভিজ্ঞতা ও মতামতকে গুরুত্ব দিয়ে ভবিষ্যৎ পণ্য পরিকল্পনাও করা হচ্ছে।

ইউএসএ এফিলিয়েটেড ব্র্যান্ড লিলি-এর স্বত্বাধিকারী রিমার্ক এইচবি লিমিটেড বাংলাদেশের বিউটি, স্কিনকেয়ার, পার্সোনাল কেয়ার, বেবি কেয়ার ও হোম কেয়ার পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম। অত্যাধুনিক উৎপাদন ব্যবস্থা, গবেষণা ও উন্নয়ন এবং মান নিয়ন্ত্রণের সমন্বয়ে প্রতিষ্ঠানটি দেশীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারের জন্যও বিভিন্ন ব্র্যান্ডের পণ্য উৎপাদন করছে।

উৎপাদন সক্ষমতা ও মান ব্যবস্থাপনার ক্ষেত্রে রিমার্ক ইতোমধ্যে আইএসও, সিজিএমপি ও হালাল সার্টিফিকেশনসহ বিভিন্ন মানসনদ অর্জন করেছে। পাশাপাশি প্রতিষ্ঠানটির কারখানা গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড অর্জন করেছে। আন্তর্জাতিক বাজারে পণ্য রপ্তানির ক্ষেত্রেও সংশ্লিষ্ট দেশের রেগুলেটরি কমপ্লায়েন্স ও প্রয়োজনীয় মানদণ্ড অনুসরণ করে কার্যক্রম পরিচালনা করছে রিমার্ক।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ডিবিএইচ ফাইন্যান্সের ৩০ বছর পূর্তি 
দেশের শীর্ষস্থানীয় হোম লোন স্পেশালিস্ট প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি গৃহঋনকে সাধারণ মানুষের জন্য সহজ করা এবং দেশের আবাসন খাতের উন্নয়নে অবদান রাখার মধ্য দিয়ে সাফল্যের ৩০ বছর পূর্ণ করেছে।
ডিবিএইচ ফাইন্যান্সের ৩০ বছর পূর্তি 
লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’
আন্তর্জাতিক স্মার্টফোন ব্র্যান্ড রিভারসং (Riversong) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাজারে যাত্রা শুরু করেছে। লিনেক্স ইলেকট্রনিক্স বাংলাদেশ লিমিটেডের হাত ধরে রিভারসংয়ের অ্যাস্ট্রো সিরিজের একাধিক স্মার্টফোন পর্যায়ক্রমে দেশের বাজারে উন্মোচন করা হবে। এরই ধারাবাহিকতায় আজ বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’ । অ্যাস্ট্রো ৬ একটি ‘Made in Bangladesh’ স্মার্টফোন, যা লিনেক্স ইলেকট্রনিক্স বাংলাদেশ লিমিটেডের নিজস্ব কারখানায় উৎপাদিত হয়েছে। ফোনটিতে রয়েছে ৬.৫৬ ইঞ্চি LCD ডিসপ্লে, ৮ GB পর্যন্ত Extendable RAM, ৬৪ GB ROM, ৫০০০ mAh এর ব্যাটারি, ১৬ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, Fingerprint এবং Face Unlock সহ আধুনিক বিভিন্ন ফিচার।   উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লিনেক্স ইলেকট্রনিক্স বাংলাদেশ লিমিটেডের COO ইঞ্জিনিয়ার মো. নাহিদুল ইসলাম, রিভারসং বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ শরিফুল ইসলাম, বেঙ্গল গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজ এর চীফ পিপল অফিসার হাসান তৈয়ব ইমাম এবং হেড অব সেলসসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মীরা।    অনুষ্ঠানে লিনেক্স ইলেকট্রনিক্স বাংলাদেশ লিমিটেডের COO বলেন, নিজস্ব কারখানায় রিভারসং অ্যাস্ট্রো ৬ উৎপাদন করতে পেরে আমরা গর্বিত। বাংলাদেশে স্মার্টফোন উৎপাদনের সক্ষমতা আরও শক্তিশালী করতে লিনেক্স ইলেকট্রনিক্স ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায়। তিনি আরও বলেন, আমাদের নিজস্ব SMT সুবিধা, ল্যাবরেটরি এবং PCBA, চার্জার ও ব্যাটারি উৎপাদনের সক্ষমতা রয়েছে। আন্তর্জাতিক মানের কোয়ালিটি কন্ট্রোলের মাধ্যমে আমরা Made in Bangladesh স্মার্টফোন বাজারজাত করছি। ভবিষ্যতে বাংলাদেশের মানুষের জন্য আরও সাশ্রয়ী মূল্যে আধুনিক স্মার্টফোন সহজলভ্য করার লক্ষ্য রয়েছে। রিভারসং বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ শরিফুল ইসলাম বলেন, রিভারসং একটি আন্তর্জাতিক ব্র্যান্ড এবং বিশ্বের বিভিন্ন দেশে আমাদের কার্যক্রম রয়েছে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশেও আমরা স্মার্টফোন নিয়ে এসেছি। বাংলাদেশের মানুষের ক্রয়ক্ষমতার বিষয়টি বিবেচনায় রেখে আধুনিক প্রযুক্তির স্মার্টফোন বাজারজাত করাই আমাদের লক্ষ্য। তিনি জানান, অ্যাস্ট্রো সিরিজের আরও বেশ কয়েকটি মডেল শিগগিরই বাংলাদেশের বাজারে আসবে। পাশাপাশি ভবিষ্যতে উচ্চ স্পেসিফিকেশনের স্মার্টফোন ও গেমিং ফোন বাজারজাত করার পরিকল্পনাও রয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশে রিভারসংয়ের ভবিষ্যৎ পরিকল্পনা, স্থানীয় উৎপাদন এবং নতুন স্মার্টফোন লাইনআপ নিয়ে আলোচনা করা হয়। বর্ণিল এই আয়োজনে চীন থেকে আসা রিভারসংয়ের একটি প্রকৌশলী দলও উপস্থিত ছিল। তারা উদ্বোধনী অনুষ্ঠানের উদযাপনে অংশ নেওয়ার পাশাপাশি রিভারসং অ্যাস্ট্রো ৬-এর প্রযুক্তি ও উৎপাদন প্রক্রিয়া পরিদর্শন করেন এবং ফোনটির মান নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।  এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া। তিনি রিভারসংয়ের বাংলাদেশে যাত্রা শুরুর এই আয়োজনে অংশ নেন। সবশেষে একটি সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। আরটিভি/এসআর
লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’
স্যামসন এইচ. চৌধুরীর ১০১তম জন্মবার্ষিকী উদযাপন এবং স্মৃতিকথা সংকলন বইয়ের মোড়ক উন্মোচন
স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ. চৌধুরীর ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানী ঢাকার মাদানী অ্যাভিনিউতে অবস্থিত এসএফবিএল অ্যারেনায় এক বিশেষ স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
স্যামসন এইচ. চৌধুরীর ১০১তম জন্মবার্ষিকী উদযাপন এবং স্মৃতিকথা সংকলন বইয়ের মোড়ক উন্মোচন
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ৬ষ্ঠ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ৬ষ্ঠ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ৬ষ্ঠ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
বিদেশে ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডকে আরও প্রসারের আহ্বান জানালেন বাংলাদেশের রাষ্ট্রদূত
নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ শফিকুর রহমান কাঠমান্ডুর স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত ওয়ালটনের গ্লোবাল ডিস্ট্রিবিউটরস মিট অনুষ্ঠানে প্রতিযোগিতামূলক ও মানসম্পন্ন পণ্য ও সেবা বিপণনের মাধ্যমে বিদেশে ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডকে আরও জোরালোভাবে প্রচারের আহ্বান জানান।
বিদেশে ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডকে আরও প্রসারের আহ্বান জানালেন বাংলাদেশের রাষ্ট্রদূত