
ওয়ার্ল্ড লায়ন্স সার্ভিস ডে ২০২৬ এবং অক্টোবর সার্ভিস প্রোগ্রাম উপলক্ষে জাঁকজমকপূর্ণ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করল লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ১।
এ উপলক্ষে রাজধানীর আগাারগাঁও এলজিইডি ভবন মিলনায়তনে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
চিত্রাঙ্কন প্রতিযোগীতায় ক বিভাগে প্রথম স্থান অর্জন করেছে, নুসাইবা নুজহাত, ২য় স্থান আজরিন খান রূপকথা, তৃতীয় স্থান ইমাদ আলদিম তাজ৷
খ বিভাগে প্রথম স্থান অর্জন করেছে আফসানা মাহরিন, ২য় স্থান এমডি সাদ, তৃতীয় স্থান ওসমান গনি,
গ বিভাগে প্রথম স্থান অর্জন করেছে হুমায়রা তাসনিম, ২য় স্থান মাইশা হাসান, তৃতীয় স্থান অর্জন করেছে রিমঝিম খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ৩১৫ এ১ এর বাংলাদেশের জেলা গভর্নর লায়ন নওজাত ইসলাম পিএমজেএফ। উদ্বোধক ছিলেন লায়ন কাজী সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন গুডউইল অ্যাম্বাসেডর ও বিএলএফ এর চেয়ারম্যান এ কে এম রেজাউল হক, ফাস্ট জেলা গভর্নর গোলাম ফারুক, ইউসিসি গ্রুপের চেয়ারম্যান ড. এম এ হালিম পাটোয়ারী, লায়ন ডা: আবুল হোসেন খন্দকার।
অনুষ্ঠানে মূলত পারস্পরিক সহযোগিতা, ভ্রাতৃত্ব, মানবিক মূল্যবোধ ও সেবার মানসিকতাকে আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
লায়ন্স ক্লাবের সদস্যরা আগামী দিনগুলোতেও বিভিন্ন জনকল্যাণমূলক কাজের মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে থাকার জোরালো অঙ্গীকার করেন। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
আরটিভি/এসআর


