ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

এবারের বাজেট উন্নয়নের গতিধারা অব্যাহত রাখবে: প্রধানমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

প্রকাশ : ২৯ জুন ২০১৯, ০৭:১২ পিএম
বাজেট আলোচনার ওপর সমাপনী বক্তৃতা দেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার পূরণের এক কার্যকর মাধ্যম হবে ২০১৯-’২০ অর্থবছরের বাজেট। এই বাজেটে উন্নয়নের গতিধারা অব্যাহত রাখবে।

আজ শনিবার সংসদে ২০১৯-২০২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট আলোচনার ওপর সমাপনী বক্তৃতায় অংশ নিয়ে সংসদ নেতা প্রধানমন্ত্রী একথা বলেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ একটা উন্নত ও সুন্দর জীবন চায়। আমরা জাতির পিতা শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ব। আপনাদের সবাইকে এই অঙ্গীকার ব্যক্ত করলাম।

২০২৩-২৪ সালের মধ্যে প্রবৃদ্ধির হার ১০ শতাংশে উন্নীত করা ও দারিদ্র্যের হার ৪.৫ শতাংশ কমিয়ে আনতে বর্তমান বাজেট সহায়তা করবে বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, খেলাপি ঋণ কমাতে অর্থমন্ত্রীর উদ্যোগ কার্যকর করা হবে। কাঙ্খিত উন্নয়ন অর্জনে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণাও দেন বঙ্গবন্ধু কন্যা।

প্রস্তাবিত বাজেট ২০২৪ সালে ডাবল ডিজিটের প্রবৃদ্ধি অর্জন ও ২০৪১ সালে উন্নত বাংলাদেশ গঠনে সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাজেট বক্তৃতায় সংসদ নেতা বলেন, রাজধানীর সঙ্গে দেশের প্রতিটি অঞ্চলের দ্রুত যোগাযোগ ও পোশাক খাতে ১ শতাংশ প্রণোদনা যুগান্তকারী প্রস্তাব।

আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে অর্থমন্ত্রীর দেয়া প্রস্তাব বাস্তবায়ন করা হবে বলে জানান সরকার প্রধান।

সরকারের গৃহীত এসব পদক্ষেপে উন্নয়নের অগ্রযাত্রায় দুর্নীতিকে বড় প্রতিবন্ধকতা হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বঙ্গবন্ধু কন্যা। ভবিষ্যতে প্রতিবন্ধীদের শতভাগ ভাতা দেয়ার প্রস্তাব দেন প্রধানমন্ত্রী।

পি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তৃতীয় টার্মিনাল হলে শাহজালাল হবে সেরা বিমানবন্দর: প্রতিমন্ত্রী
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, তৃতীয় টার্মিনাল নির্মাণ শেষ হলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হবে এ অঞ্চলের সেরা বিমানবন্দর। শুক্রবার তৃতীয় টার্মিনাল নির্মাণকাজের উদ্বোধন প্রস্তুতি পরিদর্শন শেষে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সম্মেলন কক্ষে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। বিমান প্রতিমন্ত্রী আরও বলেন, আগামী ৪৮ মাসের মধ্যে তৃতীয় টার্মিনালের নির্মাণকাজ শেষ হবে। তবে নির্মাতা প্রতিষ্ঠান ২০২৩ সালের জুন মাসের মধ্যে এটি বাস্তবায়ন করতে পারবে বলে আশ্বস্ত করেছে। আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল অত্যাধুনিকভাবে নির্মাণ করা হচ্ছে। ব্রিফিংয়ে জানানো হয়, ২০১৮ সালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণের দরপত্র আহ্বান করা হয়। এতে ২২টি প্রতিষ্ঠান অংশ নেয়। এর মধ্যে জাপানের মিতসুবিশি করপোরেশন, ফুজিতা করপোরেশন ও স্যামসাং নামের তিনটি নির্মাতা প্রতিষ্ঠানের সমন্বয়ে অ্যাভিয়েশন ঢাকা কনসোর্টিয়ামকে (এডিসি) কাজের অনুমোদন দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোকাব্বির হোসেন। উল্লেখ্য, শনিবার (২৮ ডিসেম্বর) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃতীয় টার্মিনালের নির্মাণকাজের উদ্বোধন করবেন। এদিন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৮৭-৯ সিরিজের দুটি নতুন ড্রিমলাইনার ‘সোনার তরী’ও ‘অচিন পাখি’র উদ্বোধন করবেন তিনি। এ ছাড়া বিমানের মোবাইল অ্যাপসও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এই অ্যাপস ব্যবহার করে টিকিট কাটলে যাত্রীরা ১০ শতাংশ ছাড় পাবেন। পি
তৃতীয় টার্মিনাল হলে শাহজালাল হবে সেরা বিমানবন্দর: প্রতিমন্ত্রী
একনেক সভায় ৯ প্রকল্প অনুমোদন
চামড়া শিল্পনগরীর মেয়াদ বৃদ্ধিসহ ৪ হাজার ৬১১ কোটি ৬২ লাখ টাকার ৯টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এর মধ্যে সরকারের নিজেস্ব তহবিল থেকে ৪ হাজার ৩৬৬ কোটি টাকা এবং বাস্তবায়নকারী সংস্থা ২৪৫ কোটি ৫০ লাখ টাকা খরচ করবে। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপরসন শেখ হাসিনা। বৈঠক শেষে সাংবাদিকদের পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানান, রাজধানীর প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন সংক্রান্ত একটি প্রকল্প অনুমোদন দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ‘বড় বড় উন্নয়ন প্রকল্পের জন্য ডেভেলপমেন্ট বন্ড ছাড়া যায় কিনা সেটি ভাবতে হবে।’ এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রাথমিক কাজ শুরু করেছে বলে জানান তিনি। পরিকল্পনামন্ত্রী বলেন, ‘পঞ্চম শ্রেণিতে পিএসসি পরীক্ষা বাতিল কিংবা কী করা যায় সে বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। শিশুদের বইয়ের বোঝা কমাতে হবে। তাদের আনন্দ দিতে হবে, খেলার সুযোগ দিতে হবে। এছাড়া সাভার চামড়া শিল্পনগরীর কাজ যেন এবার শেষ হয় সেজন্যও নির্দেশ দিয়েছেন তিনি। পাস হওয়া প্রকল্পগুলোর বিষয়ে পরিকল্পনামন্ত্রী জানান, নৌপরিবহন মন্ত্রণালয়ের দুটি প্রকল্প যথাক্রমে ‘নারায়ণগঞ্জের খানপুরে অভ্যন্তরীণ কন্টেইনার এবং বাল্ক টার্মিনাল নির্মাণ’ও ‘মোংলা বন্দরের আধুনিক বর্জ্য ও নিঃসৃত তেল অপসারণ ব্যবস্থাপনা’, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ‘সিলেট সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন, বিশুদ্ধ পানি সরবরাহ ও অবকাঠামো নির্মাণ’, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ‘ফরিদপুর টেক্সটাইল ইন্সটিটিউট স্থাপন (দ্বিতীয় সংশোধন)’, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ‘ঢাকা মহানগরী ও পূর্বাচল সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন ও অবকাঠামো উন্নয়নসহ দৃষ্টিনন্দনকরণ’, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ‘মিরপুর সেনানিবাসে ডিএসসিএসসি’র জন্য অফিসার্স মেস ও বিওকিউ নির্মাণ’, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ‘দেশ-বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান’, শিল্প মন্ত্রণালয়ের ‘চামড়া শিল্পনগরী, ঢাকা (চতুর্থ সংশোধিত)’ এবং শিক্ষা মন্ত্রণালয়ের ‘হাওর এলাকায় নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের উন্নয়ন’ প্রকল্প। পি
একনেক সভায় ৯ প্রকল্প অনুমোদন
পদ্মা সেতুতে বসলো ১৯তম স্প্যান
পদ্মা সেতুতে বসলো ১৯তম স্প্যান। বুধবার দুপুরে লৌহজংয়ের মাওয়ার কন্সস্ট্রাকশন ইয়ার্ড-১ থেকে ৪-সি নম্বর স্প্যানটি জাজিরা প্রান্তে ২১ ও ২২ নম্বর খুঁটিতে বসানো হয়েছে। এর মাধ্যমে সেতুর মোট ২৮৫০ মিটার দৃশ্যমান হয়েছে। এর আগে আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে মুন্সিগঞ্জের মাওয়ার কন্সস্ট্রাকশন ইয়ার্ড-১ থেকে ৪-সি নম্বর স্প্যান নিয়ে ভাসমান জাহাজ ‘তিয়ান-ই’রওনা দেয়। তবে প্রতিকূল আবহাওয়া ও ঘন কুয়াশার কারণে সময়মতো স্প্যান বহনকারী ক্রেনটি সেতুর ২১ ও ২২ নম্বর পিলারের কাছে পৌঁছাতে পারেনি। তাই সকাল নয়টার দিকে স্প্যান বসানোর কথা থাকলেও বসাতে দুপুর হয়ে যায় বলে জানিয়েছে পদ্মা সেতু কর্তৃপক্ষ। ধূসর রঙের ১৫০ মিটার দৈর্ঘ্যের তিন হাজার ১৪০ টন ওজনের স্প্যানটি বসানোর পর সেতুর মোট ২৮৫০ মিটার দৃশ্যমান হয়। ২০২০ সালের জানুয়ারি মাসে আরও ৪টি স্প্যান বসানোর কথা রয়েছে। পদ্মা সেতুর প্রকৌশলী হুমায়ুন কবির আরটিভি অনলাইনকে জানান, ১৯তম স্প্যান বসানো হয়েছে। এই নিয়ে চলতি বছরে এ পর্যন্ত পদ্মা সেতুতে ১২টি স্প্যান বসেছে। প্রকল্পের দায়িত্বশীল প্রকৌশলীরা জানান, আগামী ২৮ অথবা ২৯ ডিসেম্বর ‘৩এফ’নম্বরের ২০তম স্প্যানটি মাওয়া প্রান্তের ১৮ ও ১৯ নম্বর খুঁটিতে বসার কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরেই সেতুর ১৪টি স্প্যান দৃশ্যমান হতে যাচ্ছে। ২০১৭ সালে একটি, ২০১৮ সালে ৫টি এবং ২০১৯ সালে এ পর্যন্ত ১২টি স্প্যান বসেছে। উল্লেখ্য, ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের দ্বিতল সেতুটি কংক্রিট ও স্টিল দিয়ে নির্মাণ করা হচ্ছে। চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড মূল সেতু নির্মাণের কাজ করছে। দ্বিতল এ সেতুর উপরিভাগ দিয়ে গাড়ি আর নিচ দিয়ে ট্রেন চলাচল করবে। এজে/পি  
পদ্মা সেতুতে বসলো ১৯তম স্প্যান
পদ্মা সেতুর ১৯তম স্প্যান বসছে আজ
পদ্মা সেতুর ১৯তম স্প্যান বসছে আজ (বুধবার)। সকালে লৌহজংয়ের মাওয়ার কন্সস্ট্রাকশন ইয়ার্ড-১ থেকে ৪-সি নম্বর স্প্যান নিয়ে ভাসমান জাহাজ ‘তিয়ান-ই’ রওনা দেবে বলে নিশ্চিত করে পদ্মা সেতু কর্তৃপক্ষ। পদ্মা সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, জাজিরা প্রান্তে ২১ ও ২২ নম্বর খুঁটিতে (পিয়ার) ৪-সি নম্বর স্প্যান বসানোর সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখানে ২১ ও ২২ নম্বর খুঁটির কাছে পৌঁছাতে ঘণ্টা দুই সময় লাগবে। পরে দুপুর একটা নাগাদ স্থায়ীভাবে বসানো হবে সেতুর ১৯তম স্প্যান ৪-সি। ধূসর রঙের ১৫০ মিটার দৈর্ঘ্যের তিন হাজার ১৪০ টন ওজনের স্প্যানটি বসানোর পর সেতুর মোট ২৮৫০ মিটার দৃশ্যমান হবে। ২০২০ সালের জানুয়ারি মাসে আরও চারটি স্প্যান বসানোর কথা রয়েছে। পদ্মা সেতুর প্রকৌশলী হুমায়ুন কবির আরটিভি অনলাইনকে জানান, ১৯তম স্প্যান বসানোর সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সবকিছু ঠিক থাকলে নির্ধারিত সময়েই বসানো হবে ১৯তম স্প্যান। চলতি বছরে এ পর্যন্ত পদ্মা সেতুতে ১২টি স্প্যান বসেছে। প্রকল্পের দায়িত্বশীল প্রকৌশলীরা জানান, আগামী ২৮ অথবা ২৯ ডিসেম্বর ‘৩এফ’নম্বরের ২০তম স্প্যানটি মাওয়া প্রান্তের ১৮ ও ১৯ নম্বর খুঁটিতে বসার কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরেই সেতুর ১৪টি স্প্যান দৃশ্যমান হতে যাচ্ছে। ২০১৭ সালে একটি, ২০১৮ সালে ৫টি এবং ২০১৯ সালে এ পর্যন্ত ১২টি স্প্যান বসেছে। উল্লেখ্য, ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের দ্বিতল সেতুটি কংক্রিট ও স্টিল দিয়ে নির্মাণ করা হচ্ছে। চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড মূল সেতু নির্মাণের কাজ করছে। দ্বিতল এ সেতুর উপরিভাগ দিয়ে গাড়ি আর নিচ দিয়ে ট্রেন চলাচল করবে। পি
পদ্মা সেতুর ১৯তম স্প্যান বসছে আজ
পদ্মা সেতুতে বসলো ১৭তম স্প্যান
দ্রুতগতিতে এগিয়ে চলছে পদ্মা সেতু প্রকল্পের মূল কাজ। আবহাওয়া অনুকূলে থাকায় শরীয়তপুরের জাজিরা প্রান্তে আজ মঙ্গলবার বেলা ২টার দিকে বসানো হয়েছে স্বপ্নের পদ্মা সেতুর ১৭তম স্প্যান (৪ডি)। সেতু কর্তৃপক্ষের দায়িত্বশীল এক প্রকৌশলী এ তথ্য নিশ্চিত করে বলেন, ২২ ও ২৩ নম্বর খুঁটিতে (পিয়ার) বসানো হয় এই স্প্যানটি। এই স্প্যান বসানোর পর সেতুর ২৫৫০ মিটার স্থাপন হলো। এর পরই আগামী ৪ বা ৫ ডিসেম্বর বসার কথা রয়েছে ১৮তম স্প্যান। এটি বসবে ১৭ ও ১৮ নম্বর খুঁটিতে। এখন থেকে অল্প সময়ের ব্যবধানে স্প্যান উঠতে থাকবে। ইতোমধ্যে চীন থেকে আরো দুটি স্প্যান বাংলাদেশে পৌঁছেছে। সমুদ্রপথে গত ১৯ নভেম্বর বিকেলে স্প্যান দুটি মোংলা পোর্টে এসে পৌঁছায়। এর আগে গত ১৯ নভেম্বর মঙ্গলবার দুপুর ১টার দিকে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ১৬তম স্প্যান (৩ডি) ১৬ ও ১৭ নম্বর পিলারের ওপর বসানো হয়েছে। ওই স্প্যানটি বসানোর মধ্য দিয়ে সে সময় সেতুর দৃশ্যমান হয় ২৪০০ মিটার। স্প্যান বসার পরে কাজের গতি বেড়েছে। পদ্মা সেতুর প্রকল্পের সহকারী প্রকৌশলী মোঃ হুমায়ুন কবির ও প্রকল্পের সংশ্লিষ্ট প্রকৌশলীদের তথ্যমতে জানা গেছে, সব চ্যালেঞ্জ জয় করে এগিয়ে যাচ্ছে মূল সেতুর কাজ। পিলারের পাশাপাশি, স্প্যান, রোডওয়ে ও রেলওয়ের কাজও এগিয়ে চলছে। প্রকৌশলীরা আরও জানান, পুরো সেতুতে ২ হাজার ৯৩১টি রোডওয়ে স্ল্যাব বসানো হবে। আর রেলওয়ে স্ল্যাব বসানো হবে ২ হাজার ৯৫৯টি। ২০১৪ সালের ডিসেম্বরে সেতুর নির্মাণ কাজ শুরু হয়। সেতু নির্মাণে ব্যয় হচ্ছে ৩৩ হাজার কোটি টাকা। মূল সেতু নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি) ও নদীশাসনের কাজ করছে দেশটির আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দোতলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে এ সেতুর কাঠামো। পি
পদ্মা সেতুতে বসলো ১৭তম স্প্যান
আরও পড়ুন
জিয়াউর রহমানের মরণোত্তর বিচার করতে হবে: আব্দুর রহমান
শতবর্ষী ইসহাক আলী মাস্টারকে গণভবনে ডেকে নিলেন প্রধানমন্ত্রী
সবাইকে নিয়েই একসঙ্গে কাজ করব: তাপস
সিটি নির্বাচনে ফলাফল যাই হোক, মেনে নেবে আ. লীগ: কাদের