ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

টিকিট বিক্রির ৬৭৪ কোটি টাকার হিসাব দেখায়নি মেট্রোরেল

আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৩০ পিএম
ছবি: সংগৃহীত

টিকিট বিক্রি থেকে আয় পৌনে সাতশ কোটি টাকা। অথচ সেটিকে দায় হিসেবে অন্তর্ভূক্ত করা হয়েছে আর্থিক প্রতিবেদনে। শুধু তাই নয়, সেই অর্থের কমিশন বাবদ আবার ৬ কোটি টাকা পরিশোধ করা হয়েছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষকে।

এসব অসামঞ্জস্যপূর্ণ হিসাব খুঁজে পাওয়া গেছে, মেট্রোরেলের কার্যক্রমের ওপরে করা নিরীক্ষায়। শুধু তাই নয়, ঢাকার বুকে মেট্রোরেলের এই ছুটে চলা সহজ করেছে নগরবাসীর যাতায়াত। ৩৩ হাজার কোটি টাকা ব্যয়ের এই প্রকল্প যুক্ত করেছে ঢাকার উত্তরার সাথে মতিঝিলকে। যাতে দৈনিক চলাচল করছেন গড়ে ৪ লাখ পর্যন্ত মানুষ। কিন্তু এতো যাত্রী চাপের পরও, আয়ের বদলে দায়ে পরিণত হচ্ছে এই মেগা প্রকল্প।

ঢাকা মাস র‍্যাপিডের ওপর চালানো নিরীক্ষায় বলা হয়, ২০২৪-২৫ অর্থবছরে প্রায় ৭ কোটির বেশি যাত্রী পরিবহন করেছে মেট্রোরেল-৬। যেখান থেকে টিকিট বিক্রি বাবদ আয় হয়েছে ৬শ ৭৪ কোটি টাকা। কিন্তু সেটিকে আয় না দেখিয়ে দায় হিসেবে দেখিয়েছে ডিএমটিসিএল। শুধু তাই নয়, আয় হিসেবে না দেখানো হলেও, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষকে ৬ কোটি টাকা পরিশোধ করা হয়েছে কমিশন বাবদ। এখানেই শেষ নয়, ওই অর্থবছরে কোম্পানির অধীনে ৫টি চলমান প্রকল্প থাকলেও, তার কোনো আর্থিক বিবরণী খুঁজে পাননি নিরীক্ষকরা। লিপিবদ্ধ হয়নি বিদেশি ঋণের দায়ও। এই বিশ্লেষক মনে করেন, কারিগরি এই প্রতিষ্ঠানে উপযুক্ত নেতৃত্ব না থাকায়, তৈরি হচ্ছে এমন জটিলতা।

পরিবহন বিশেষজ্ঞ ড. শামসুল হক বলেন, আমরা যে টিকেট থেকে ইনকাম করি এটা দায় নাকি দেনা! এটা যে দেখানোর মধ্যে অসংগতিপূর্ণ। বড় প্রতিষ্ঠান হিসেবে আমি বলব এটি সরকারের দেখা উচিত এবং পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি তাদের কাছে স্বচ্ছতার জন্য জবাবদিহি করা উচিত। এখানে কিছু আমলা এসেই টেকনিক্যাল যে জিনিসটা করছে সেটা পৃথিবীতে গিনেস বুক অফ রেকর্ড হবে। তারা জাপানির মত প্রতিষ্ঠান থেকে শক্তপক্ত, ভালো মানের অবকাঠামো তৈরি করতে পারেনি।

নিরীক্ষায় বলা হয়, মেট্রোরেল-৬ এর জাইকা ও বিদেশি ঋণের বিপুল টাকার সুদ ও মূল ঋণ গোপন রাখা হয়েছে। তুলে ধরা হয়েছে শুধু সরকারের ১৫৩.৭৫ কোটি টাকার ঋণ। এমনকি, অন্তর্ভূক্ত করা হয়নি, বিদ্যুৎ বিল, লাইসেন্স ফি, ইউটিলিটি চার্জ ও পরিচালনগত ব্যয়ের মতো গুরুত্বপূর্ণ খরচ।

এখানেই শেষ নয়, কোম্পানির ৫শ কোটি টাকা পরিশোধিত মূলধনের বিপরীতে শেয়ারহোল্ডাররা পরিশোধ করেছেন মাত্র ৪০ কোটি। ফলে ঘাটতি রয়ে গেছে ৪৬০ কোটি টাকা। যা নিয়ে প্রশ্নবিদ্ধ মন্তব্য করে নিরীক্ষক দল। ওই অর্থবছরে ১১ লাখ টাকার দুটি এফডিআর দেখানো হয়েছে কোম্পানির নামে। কিন্তু বাস্তবে তার কোনো প্রমাণ পাননি নিরীক্ষকরা।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিদেশে চিকিৎসার খরচে ডলার ছাড়ের সীমা দ্বিগুণ হলো
চিকিৎসার জন্য বিদেশে বাংলাদেশিদের জন্য ডলার খরচের সীমা দ্বিগুণ করেছে বাংলাদেশ ব্যাংক। 
বিদেশে চিকিৎসার খরচে ডলার ছাড়ের সীমা দ্বিগুণ হলো
নারী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বড় সুখবর!
প্রযুক্তিনির্ভর কৃষি ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, উৎপাদন, সেবা এবং ভ্যালু চেইন অর্থায়ন— এই চার উপখাতে ঋণ দেওয়া হচ্ছে।
নারী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বড় সুখবর!
বিশ্ববাজারে সোনার দামে হঠাৎ বড় লাফ, দেশে ভরি কত?
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত নিরসনের সম্ভাবনার প্রেক্ষাপটে বিশ্ববাজারে কমতে শুরু করেছে তেলের দাম। এর সরাসরি প্রভাব পড়েছে সোনার বাজারে।
বিশ্ববাজারে সোনার দামে হঠাৎ বড় লাফ, দেশে ভরি কত?
সুপারিতে নতুন সম্ভাবনা, সাতক্ষীরায় ২৮ কোটি টাকা বিক্রির প্রত্যাশা
দেশের দক্ষিণাঞ্চলের বরিশাল, খুলনা ও নোয়াখালী জেলায় ৯০ ভাগ সুপারি উৎপাদিত হয়। এ ছাড়া কক্সবাজারের টেকনাফ, পঞ্চগড়, রংপুর ও সাতক্ষীরায় বাণিজ্যিকভাবে সুপারির ব্যাপক আবাদ হচ্ছে। 
সুপারিতে নতুন সম্ভাবনা, সাতক্ষীরায় ২৮ কোটি টাকা বিক্রির প্রত্যাশা
বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম
ইরানে নতুন করে হামলার সম্ভাবনা কম বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ বন্ধে চলমান আলোচনায় অগ্রগতি হলে ইরানে আর হামলার নির্দেশ দেওয়ার সম্ভাবনা খুবই কম বলে মন্তব্য করেছেন তিনি। ট্রাম্পের এমন বক্তব্যের পর বিশ্ববাজারে কমতে শুরু করেছে জ্বালানি তেলের দাম। সোমবার (৯ নভেম্বর) এশিয়ার বাজারে লেনদেনের শুরুতে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম অর্ধশতাংশের বেশি কমে যায়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুডের দাম কমে ব্যারেলপ্রতি ৯৭ ডলার ৬৭ সেন্টে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের ফিউচার দর কমে ব্যারেলপ্রতি ৯০ ডলার ৫১ সেন্টে নেমে এসেছে। বিশ্লেষকদের মতে, ইরানকে ঘিরে চলমান যুদ্ধের উত্তেজনা কমার সম্ভাবনা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দামে নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে। মধ্যপ্রাচ্যে সংঘাত দীর্ঘায়িত হলে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটতে পারে এমন আশঙ্কা থেকেই সাম্প্রতিক সময়ে তেলের বাজারে অস্থিরতা তৈরি হয়েছিল। তবে ট্রাম্পের বক্তব্যের মধ্যেই হরমুজ প্রণালিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্র উভয় দেশই জানিয়েছে, তারা হরমুজ প্রণালি অথবা এর কাছাকাছি এলাকায় জাহাজে হামলা চালিয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালিতে উত্তেজনা অব্যাহত থাকলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবারও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। তথ্যসূত্র: আল জাজিরা আরটিভি/এসকে
বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম
আরও পড়ুন
কুড়িয়ে পাওয়া টাকা ফেরাতে পোশাকশ্রমিকের মাইকিং
এবার আসছে পাতাল মেট্রোরেল, চার প্যাকেজের নির্মাণ চুক্তি সই
নিজের পকেটকে সরকারি কোষাগার ভাবেন এই ইউপি কর্মকর্তা!
ভোলায় এক পাঙ্গাস বিক্রি হলো ৯ হাজার টাকায়