ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

৯৬ কোটি টাকায় জন্মনিয়ন্ত্রণের খাবার বড়ি কিনছে সরকার

আরটিভি নিউজ

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ০২:০৪ পিএম
ছবি: সংগৃহীত

পরিবার পরিকল্পনা কার্যক্রমের আওতায় ১ কোটি ৯৩ লাখ ৭৫ হাজার সাইকেল খাবার বড়ি (তৃতীয় প্রজন্ম) কিনবে সরকার। জন্মনিয়ন্ত্রণের এসব খাওয়ার বড়ি কিনতে ব্যয় হবে ৯৬ কোটি ৫৪ লাখ ৫৬ হাজার ২৫০ টাকা। যা সরবরাহ করবে দেশীয় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান পপুলার ফার্মাসিউটিক্যালস।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পক্ষ থেকে প্রস্তাবটি সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে উপস্থাপন করা হয়।

প্রস্তাব অনুযায়ী, ‘সমাপ্ত চতুর্থ সেক্টর কর্মসূচির অত্যাবশ্যকীয় পরিবার পরিকল্পনা, মা, শিশু ও প্রজনন স্বাস্থ্যসেবা অসমাপ্ত কার্যাবলী বাস্তবায়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় এসব খাবার বড়ি কেনা হবে।

এ জন্য ২০২৫-২৬ অর্থবছরের ক্রয়প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এতে সুপারিশকরা দরদাতা হিসেবে রয়েছে পপুলার ফার্মাসিউটিক্যালস।

বৈঠকে উপস্থাপিত প্রস্তাবটি পর্যালোচনা করে কমিটি ক্রয়ের অনুমোদনের জন্য সুপারিশ করেছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন জিয়াউদ্দিন শিকদার জিয়া
বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব মো. জিয়াউদ্দিন শিকদার জিয়া।
বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন জিয়াউদ্দিন শিকদার জিয়া
দেশের বাজারে সোনার দামে বড় সুখবর
দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমেছে সোনার দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছে।
দেশের বাজারে সোনার দামে বড় সুখবর
পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী
আগামী পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ সৌরবিদ্যুৎ থেকে পূরণের পরিকল্পনার অংশ হিসেবে এ লক্ষ্য নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
দেশের বাজারে কমেছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ দাম সমন্বয়ের পর  বৃহস্পতিবার (১২ নভেম্বর) নতুন কোনো ঘোষণা না আসায় নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে সোনা।
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
দুই মাসের সর্বনিম্ন অবস্থান থেকে আন্তর্জাতিক বাজারে বাড়ল তেলের দাম
ইরান যুদ্ধ বন্ধের প্রত্যাশা এবং হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে অব্যাহত হামলার উদ্বেগের মধ্যে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) বিশ্ববাজারে তেলের দাম দুই মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সকালে ব্রেন্ট ক্রুডের দাম ৭১ সেন্ট বা ০.৭৮ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৯২.২০ ডলারে দাঁড়ায়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৪৯ সেন্ট বা ০.৫৭ শতাংশ বেড়ে ৮৬.৫৩ ডলার হয়। ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসি’র নতুন তথ্যে দেখা গেছে, অক্টোবরে হরমুজ প্রণালি ও আশপাশের জলসীমায় ৩৭টি জাহাজে হামলা চালানো হয়েছে, যা যুদ্ধ শুরুর পর এক মাসে সর্বোচ্চ। চলতি নভেম্বরেও এ পর্যন্ত ১০টি হামলার ঘটনা রেকর্ড করা হয়েছে। ওমানের উপকূলে তেলের ট্যাঙ্কারে আগুন এবং সাগরে মাইন বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে ইউকেএমটিও ও ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। এলএসইজি বিশ্লেষকরা ১০ নভেম্বরের এক নোটে বলেছেন, এমনকি কোনও সমঝোতা হলেও এ জলসীমায় যান চলাচল স্বাভাবিক হওয়া নির্ভর করবে মাইন অপসারণ, বিমার খরচ এবং জাহাজ মালিকদের ঝুঁকি নেওয়ার ওপর। এদিকে আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউটের তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের মজুত ৯ মিলিয়ন ব্যারেল বেড়েছে। অন্যদিকে ইউক্রেনীয় ড্রোন হামলার কারণে অক্টোবরের শেষ থেকে রাশিয়ার তেল শোধন সক্ষমতা প্রায় ৩০ শতাংশ হ্রাস পেয়েছে। এর মধ্যেই যুদ্ধ বিরতির লক্ষ্যে আবুধাবিতে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা প্রথমবার আলোচনায় বসেছেন। আরটিভি/এমএ
দুই মাসের সর্বনিম্ন অবস্থান থেকে আন্তর্জাতিক বাজারে বাড়ল তেলের দাম
আরও পড়ুন
পরিবার পরিকল্পনা জোরদারে বছরব্যাপী কার্যক্রম শুরু করছে সরকার
সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী: উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা
‘দুটির বেশি সন্তান নয়, একটি হলে ভালো’— প্রচারাভিযান ১ ডিসেম্বর থেকে
ইয়াবার নামে বিক্রি হচ্ছে জন্মনিয়ন্ত্রণ বড়ি