ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

‘প্রস্তাবিত মজুরি নির্ধারণ হলে বিশ্ববাজারে প্রতিযোগিতার সুবিধা হারাবে বাংলাদেশ’ 

আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ০৩:২০ পিএম
স্পারো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং বিজিএমইএর সাবেক পরিচালক মোস্তাফিজুর শোভন ইসলাম। ছবি: সংগৃহীত

শ্রমিক নেতাদের প্রস্তাব অনুযায়ী পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ করা হলে বাংলাদেশ বর্তমানে বিশ্ববাজারে প্রতিযোগিতার ক্ষেত্রে যে সুবিধাজনক জায়গায় আছে, সেটা সম্পূর্ণরূপে হারিয়ে ফেলবে বলে মনে করেন স্পারো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং বিজিএমইএর সাবেক পরিচালক মোস্তাফিজুর শোভন ইসলাম।

সম্প্রতি একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এ অভিমত ব্যক্ত করেন এই গার্মেন্টস মালিক।

সাক্ষাৎকারে তিনি বলেন, হঠাৎ করে সিপিডি বলেছিল ১৭ হাজার ৫০০ টাকা; দুই তিন বছর আগেও দাবি ছিল ২৩ হাজার টাকা; এখন হঠাৎ এই ৩০ হাজার টাকা শ্রমিকদের মাথার ভেতর ঢুকিয়ে দেওয়া হলো এবং সবাই বলছে ৩২ থেকে ৪৮ হাজার টাকা। এটি কোথা থেকে এলো? এই মজুরি যদি আমরা আমাদের প্রতিযোগী দেশগুলোর সঙ্গে তুলনা করি, সেই বাস্তবতায় একেবারে অস্বাভাবিক। এটি দিয়ে বাংলাদেশের কোনো ইন্ডাস্ট্রি চলতে পারবে না।

মোস্তাফিজুর শোভন ইসলাম বলেন, আমরা বিশ্ববাজারে প্রতিযোগিতা করি। আমাদের জ্বালানি তেলের মূল্য অন্যান্য দেশের চেয়ে বেশি। আমাদের গ্যাস অপ্রতুল; গ্যাস আমরা পাচ্ছি না। আমদের অবকাঠামো অপ্রতুল; আমাদের যে লিড টাইম, সেটি সবচেয়ে বেশি পৃথিবীর মধ্যে। কারণ, আমাদের সব কাঁচামাল নেই; আমাদের কাঁচামাল বিদেশ থেকে আনতে হয় এবং সেটি আমরা গার্মেন্টসে উৎপাদন করে রপ্তানি করি। কাজেই আমাদের সর্বমোট লিড টাইম ৭০ দিনের বেশি। সেখানে পৃথিবীর অন্যান্য দেশে লিড টাইম মাত্র ৪০ দিন; আমাদের চেয়ে অর্ধেক।

এই গার্মেন্টস মালিক আরও বলেন, যেখানে আমাদের লিড টাইম বেশি, অবকাঠামো অপ্রতুল, যুক্তরাষ্ট্র ও ইউরোপে পণ্য রপ্তানির জন্য যেখানে সরাসরি জাহাজ নেই, সেখানে আমাদের এই মূল্যটি কে দিবে এই প্রতিযোগিতার বাজারে? আমাদের তো সারা দুনিয়ার সঙ্গে প্রতিযোগিতা করতে হয়। আমাকে যে বায়ারটি অর্ডার দিচ্ছে, একই বায়ার ভিয়েতনামে অর্ডার দিচ্ছে। একই বায়ার একই ব্র্যান্ড পাকিস্তানে অর্ডার দিচ্ছে। তারা তখন চিন্তা করবে, ‘আমি এত বেশি দাম দিয়ে কীভাবে বাংলাদেশ থেকে পোশাক নেব?’ তো স্বাভাবিকভাবেই অর্ডারটি অন্য কোনো হাতে চলে যাবে।

মোস্তাফিজুর শোভন ইসলাম বলেন, আমাদের যে মার্কেট পরিসংখ্যান আছে, সেটি আমাদের বলে— এখন যে মজুরি বিদ্যমান আছে, আমরা যদি তার ২০ থেকে ২৫ শতাংশের বেশি ন্যূনতম মজুরি নির্ধারণ করি, তাহলে এক বছরের মধ্যে আমাদের রপ্তানি অর্ধেক হয়ে যাবে। আমরা তো গত বছর ৪০ বিলিয়ন ডলার রপ্তানি করেছিলাম; এটি ২০ বিলিয়নে নেমে আসবে।

স্পারো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বলেন, সরকার অত্যন্ত সাপোর্টিভ, মালিক-শ্রমিকদের নিয়ে অনেক সেনসিটিভ। তারপরও যদি আমাদের এই মজুরিটি নির্ধারণ হয়, আমি মনে করি বিশ্ববাজারে প্রতিযোগিতার ক্ষেত্রে আমাদের সুবিধাজনক জায়গাটি আমরা সম্পূর্ণরূপে হারিয়ে ফেলব।

তিনি বলেন, স্বীকার করতে হবে যে প্রতিযোগিতার ক্ষেত্রে বাংলাদেশের সুবিধাজনক জায়গাটা হচ্ছে আমাদের জনবল। একদিকে প্রচুর শ্রমিক, আবার পারিশ্রমিক মোটামুটি অন্যান্য সবার কাছাকাছি এবং একটু কম। এটাই আমাদের কম্পিটিটিভ এডভান্টেজ ছিল। এই এডভান্টেজ যদি হারিয়ে ফেলি, তাহলে আমরা কীভাবে প্রতিযোগিতা করব?

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নতুন বেতন কাঠামোতে সরকারি কর্মচারীদের জন্য দুঃসংবাদ
নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ফলে পে-ফিক্সেশনের মাধ্যমে মূল বেতন বাড়লেও শ্রান্তি ও বিনোদন ভাতার অতিরিক্ত বা বকেয়া অর্থ পাবেন না সরকারি কর্মচারীরা। এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা দিয়ে গেজেট জারি করেছে অর্থ মন্ত্রণালয়। বুধবার (১১ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ-সংক্রান্ত গেজেট জারি করে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) অর্থ বিভাগের প্রবিধি-৩ শাখার যুগ্মসচিব ড. মো. ফেরদৌস আলম স্বাক্ষরিত গেজেটে বিষয়টি প্রকাশ করা হয়। গেজেটের নির্দেশনা অনুযায়ী, সরকারি চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬-এর আওতায় ধাপভিত্তিক বেতনস্কেল কার্যকর হওয়ার সময় শ্রান্তি ও বিনোদন ভাতা প্রদানের ক্ষেত্রে এ নিয়ম অনুসরণ করা হবে। ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত এ নির্দেশনা কার্যকর থাকবে। অর্থ বিভাগের ১৯৮৯ সালের ২০ মার্চ জারি করা বিধি অনুযায়ী, কোনো সরকারি কর্মচারী যে মাসে শ্রান্তি ও বিনোদন ছুটিতে যাবেন, ওই মাসে উত্তোলিত মূল বেতনের সমপরিমাণ অর্থ ভাতা হিসেবে পাবেন। নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ক্ষেত্রেও এ নিয়ম বহাল রাখা হয়েছে। তবে গেজেটে বলা হয়েছে, নতুন বেতন কাঠামোর আওতায় ধাপভিত্তিক বেতন বাস্তবায়ন ও পে-ফিক্সেশনের কারণে পরবর্তী সময়ে কোনো কর্মচারীর মূল বেতন পুনর্নির্ধারিত বা বৃদ্ধি পেলেও শ্রান্তি ও বিনোদন ভাতার হিসাব পুনরায় সমন্বয় করা হবে না। অর্থাৎ, সংশ্লিষ্ট কর্মচারী শ্রান্তি ও বিনোদন ছুটিতে যাওয়ার মাসে বাস্তবে যে পরিমাণ মূল বেতন উত্তোলন করবেন, সেই পরিমাণ অর্থই ভাতা হিসেবে পাবেন। পরবর্তী সময়ে পে-ফিক্সেশনের মাধ্যমে মূল বেতন বাড়লে আগের উত্তোলিত ভাতার বিপরীতে অতিরিক্ত অর্থ বা বকেয়া পাওয়ার সুযোগ থাকবে না। অর্থ বিভাগের এ নির্দেশনা অবিলম্বে কার্যকর করার কথা গেজেটে উল্লেখ করা হয়েছে। ফলে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের পর মূল বেতন বৃদ্ধি পেলেও শ্রান্তি ও বিনোদন ভাতার ক্ষেত্রে বাড়তি অর্থ পাওয়ার প্রত্যাশা পূরণ হচ্ছে না সরকারি কর্মচারীদের। আরটিভি/এসকে
নতুন বেতন কাঠামোতে সরকারি কর্মচারীদের জন্য দুঃসংবাদ
শীতের সবজিতে ভরা বাজার, ক্রেতাকে ভোগাচ্ছে চড়া দাম
রাজধানীর বাজারে আসতে শুরু করেছে শীতকালীন আগাম সবজি। চাহিদা ও সরবরাহ বাড়লেও এখনো কমেনি দাম। নতুন আলুর কেজি বিক্রি হচ্ছে ১২০ টাকা, গাজর ও পুরোনো দেশি টমেটো ১৪০ টাকা এবং নতুন দেশি টমেটো ১৩০ টাকায়। ফলে বাজারে সবজির সরবরাহ বাড়তে শুরু করলেও স্বস্তি পাচ্ছেন না ক্রেতারা।
শীতের সবজিতে ভরা বাজার, ক্রেতাকে ভোগাচ্ছে চড়া দাম
বিশ্ববাজারে আবারও কমল জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে আবারও কমেছে জ্বালানি তেলের দাম। ইরানের ওপর যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও বাণিজ্যিক অবরোধ অব্যাহত রাখার ঘোষণা এবং মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা কমে আসায় আন্তর্জাতিক বাজারে তেলের দামে নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে।
বিশ্ববাজারে আবারও কমল জ্বালানি তেলের দাম
এবার আরও কমে গেল সোনার দাম
দেশের বাজারে টানা চতুর্থ দফায় পতন ঘটেছে সোনার দামে। এবারের দফায় ভালো মানের; অর্থাৎ ২২ ক্যারেটের সোনার দাম ভরিপ্রতি ২ হাজার ১৫৮ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
এবার আরও কমে গেল সোনার দাম
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
দেশের বাজারে টানা তিন দফায় কমেছে সোনার দাম। সর্বশেষ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে শুক্রবার (১৩ নভেম্বর) ২২ ক্যারেটের এক ভরি সোনা কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা। বাজুসের নির্ধারিত নতুন মূল্যতালিকা অনুযায়ী, বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টা থেকে এ দাম কার্যকর হয়েছে। নতুন মূল্যতালিকায় ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকায়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা। এর আগে বুধবার ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৭৪১ টাকা কমিয়েছিল বাজুস। তখন দাম নির্ধারণ করা হয় ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। সর্বশেষ দফার মূল্যহ্রাসের ফলে মাত্র দুই দিনের ব্যবধানে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমেছে মোট ৪ হাজার ৯৫৭ টাকা। এ নিয়ে টানা তিন দফায় সোনার দাম কমাল বাজুস। এই তিন দফায় ২২ ক্যারেটের প্রতি ভরিতে মোট দাম কমেছে ৭ হাজার ৬৯৮ টাকা। তবে এর আগে টানা তিন দফায় সোনার দাম বাড়িয়েছিল সংগঠনটি। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম সম্মিলিতভাবে বেড়েছিল ১২ হাজার ৭২ টাকা। এদিকে সোনার দাম কমলেও দেশের বাজারে রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। আগের নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে রুপা। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৪৯৯ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৩৮৩ টাকায়। এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ২১৬ টাকা। সোনার বাজারে ধারাবাহিক দরপতনে ক্রেতাদের জন্য কিছুটা স্বস্তি তৈরি হলেও রুপার বাজারে আপাতত কোনো পরিবর্তন আসেনি। আরটিভি/এসকে
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
আরও পড়ুন
বিশ্ববাজারে আবারও কমল জ্বালানি তেলের দাম
আবেদন ফি ছাড়াই ২৭৩ জনের সরকারি চাকরির সুযোগ
মধ্যপ্রাচ্যের উত্তেজনায় বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম
পাকিস্তানের কাছে বিধ্বস্ত হয়ে বিদায় বাংলাদেশের