ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

শেয়াবাজারে ৩০ মিনিটে ১৪৮ কোটি টাকা লেনদেন

আরটিভি নিউজ

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ১১:১২ এএম
ছবি: সংগৃহীত

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২০ এপ্রিল) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ শেয়ার ও ইউনিটের দাম বৃদ্ধির মধ্য দিয়ে লেনদেন এগিয়ে চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম আধা ঘণ্টায় অর্ধেকের বেশি সিকিউরিটিজ দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে।

তবে এ সময়ে এক্সচেঞ্জটির মূল্য সূচকগুলোতে মিশ্র প্রবণতা দেখা গেছে। আজ প্রথম ৩০ মিনিটে এক্সচেঞ্জটিতে ১৪৮ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে।

আরও পড়ুন

বাজার বিশ্লেষণে দেখা গেছে, সোমবার সকাল ১০টায় ডিএসইতে লেনদেন শুরু হয় অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। সকাল ১০টা ৩০ মিনিট পর্যন্ত যে কয়টি শেয়ার ও ইউনিটের দাম কমেছে তার চেয়ে আড়াই গুণ বেশি সংখ্যকের দাম বেড়েছে।

লেনদেন শুরুর প্রথম ৩০ মিনিটে ডিএসইতে মোট ৩৭৯টি শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এ সময়ে দাম বেড়েছে ২০৯টির। কমেছে ৮১টির। আর ৮৯টির দাম এ সময়ে অপরিবর্তিত রয়েছে।

অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ায় ৩০ মিনিটের লেনদেনে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৫৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময়ে অন্য দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট কমে ১ হাজার ৯৯০ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৬ পয়েন্টে অবস্থান করছে।

আজ প্রথম ৩০ মিনিটে ডিএসইতে লেনদেন হয়েছে ১৪৮ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট। রোববার (১৯ এপ্রিল) এক্সচেঞ্জটিতে মোট ৮১৯ কোটি ২০ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অতিরিক্ত ৭ লাখ টন জ্বালানি তেল আমদানির অনুমোদন
দেশের শিল্পকারখানা, পরিবহন ও বিমান চলাচল খাতে জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে অতিরিক্ত ৬ লাখ ৯৫ হাজার টন তেল আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিইএ)।
অতিরিক্ত ৭ লাখ টন জ্বালানি তেল আমদানির অনুমোদন
১৪ দিনে ১৮ হাজার ৭৭০ কোটি টাকা প্রবাসী আয়
চলতি বছরের সেপ্টেম্বর মাসের ১৪ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১৫২ কোটি ৬০ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় ১৮ হাজার ৭৬৯ কোটি ৮০ হাজার টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)।
১৪ দিনে ১৮ হাজার ৭৭০ কোটি টাকা প্রবাসী আয়
ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি, ঋণমান সূচকে বাংলাদেশের উন্নতি
রাজনৈতিক ও বাহ্যিক অর্থনৈতিক চাপ সামলে দেশের অর্থনীতি ফের ঘুরে দাঁড়াতে শুরু করেছে। বৈদেশি মুদ্রার রিজার্ভে গতি ফেরা ও রেমিট্যান্সের রেকর্ড প্রবাহের ওপর ভর করে আন্তর্জাতিক ঋণমান যাচাইকারী সংস্থা মুডি’স রেটিং বাংলাদেশে ঋণমানের পূর্বাভাস ‘নেগেটিভ’ থেকে বাড়িয়ে ‘স্থিতিশীল’ নির্ধারণ করেছে।
ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি, ঋণমান সূচকে বাংলাদেশের উন্নতি
সেপ্টেম্বরের ১৩ দিনেই রেমিট্যান্স ১৭ হাজার ৫৫২ কোটি টাকা
সেপ্টেম্বর মাসের ১৩ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১৪২ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। যা দেশীয় মুদ্রায় ১৭ হাজার ৫৫২ কোটি ১০ হাজার টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)।
সেপ্টেম্বরের ১৩ দিনেই রেমিট্যান্স ১৭ হাজার ৫৫২ কোটি টাকা
বিশ্ববাজারে আবার কমল সোনার দাম
বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে বিশ্বজুড়ে নতুন করে মূল্যস্ফীতির আশঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার আরও বাড়াতে পারে—এমন জোরালো বার্তা পাওয়ার পরপরই বৈশ্বিক বাজারে সোনার দাম কমতে শুরু করেছে।
বিশ্ববাজারে আবার কমল সোনার দাম
আরও পড়ুন
ডিজিটাল লেনদেনে সর্বোচ্চ ১০ হাজার টাকা ঋণ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
গাঁজা নিয়ে বদল নীতি, শেয়ারবাজারে আসছে কোম্পানি
মার্কিন অর্থনীতি নিয়ে উদ্বেগ, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতা
বাংলা কিউআরে ৪০ দিনে লেনদেন হয়েছে ১৫০০ কোটি টাকা