ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

দেশেই চীনের বৈদ্যুতিক গাড়ি তৈরির অনুমোদন পেল রানার

আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬, ০৯:১৮ পিএম
বিওয়াইডি গাড়ি তৈরির অনুমোদন পেয়েছে রানার। ছবি: সংগৃহীত

বাংলাদেশে চীনের বৈদ্যুতিক বিওয়াইডি গাড়ি তৈরির চূড়ান্ত অনুমোদন পেয়েছে রানার অটোমোবাইলস। সম্প্রতি রানার অটোর সঙ্গে চীনের বিওয়াইডির একটি বড় কারিগরি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। শেয়ারবাজারে তালিকাভুক্ত রানার অটোমোবাইলসের পরিচালনা পর্ষদ এই চুক্তি অনুমোদনও করেছে। কোম্পানিটির শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

চীনের বিওয়াইডির গাড়ি তৈরির শর্ত পালনের অংশ হিসেবে রানার অটোমোবাইলস তাদের মূলধনও বাড়াবে। এ জন্য অগ্রাধিকারমূলক বা প্রেফারেন্স শেয়ার ছেড়ে ২৫০ কোটি টাকা সংগ্রহ করবে কোম্পানিটি। প্রেফারেন্স শেয়ারের মাধ্যমে সংগ্রহ করা অর্থের ন্যূনতম ৫০ শতাংশ পরবর্তী সময়ে ইকুইটি বা মূলধন হিসেবে রূপান্তর করা হবে। একই সঙ্গে বিওয়াইডির গাড়ি উৎপাদনের জন্য কারখানা সম্প্রসারণে নতুন করে অর্থ বিনিয়োগ করবে রানার। কোম্পানি–সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই প্রেফারেন্স শেয়ার বিক্রি করবে কোম্পানিটি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) অনুষ্ঠিত রানার অটোমোবাইলসের পরিচালনা পর্ষদের সভায় এসব সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি হিসেবে রোববার (২৩ আগস্ট) এসব মূল্য সংবেদনশীল তথ্য দেশের দুই স্টক এক্সচেঞ্জের মাধ্যমে শেয়ারধারীদের জানিয়েছে কোম্পানিটি। বৃহস্পতিবারের একই সভায় কোম্পানিটির মূলধন বাড়ানোরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রানার জানিয়েছে, তারা তাদের অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৪০০ কোটি টাকায় উন্নীত করবে। আর এসব সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের পর।

আরও পড়ুন

জানতে চাইলে রানার অটোমোবাইলসের শীর্ষ এক কর্মকর্তা বলেন, ‘গত মার্চে বিওয়াইডি কর্তৃপক্ষের সঙ্গে আমাদের সম্ভাব্যতা যাচাই–বিষয়ক চুক্তি হয়েছিল। সম্ভাব্যতা যাচাই শেষে কারিগরি চুক্তি সম্পন্ন করেছি। ফলে এখন বাংলাদেশে বিওয়াইডি গাড়ি তৈরির বিষয়টি চূড়ান্ত হয়েছে। এখন আমরা নতুন করে মেশিনারিজ স্থাপনসহ অন্যান্য কাজ সম্পন্ন করব। এ জন্য নতুন করে প্রয়োজনীয় অর্থ বিনিয়োগ করা হবে। এরপর আনুষ্ঠানিকভাবে এ দেশে প্রথমবারের মতো বিওয়াইডির বৈদ্যুতিক গাড়ি উৎপাদন শুরু করব। যত দিন উৎপাদন শুরু হবে না তত দিন বিওয়াইডির গাড়ি আমদানি করে এ দেশে বাজারজাত করবে রানার।’

এদিকে বিওয়াইডির গাড়ি তৈরির চূড়ান্ত অনুমোদনের খবরে আজ শেয়ারবাজারে রানার অটোমোবাইলসের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের বাড়তি আগ্রহ দেখা যাচ্ছে। এদিন লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় ঢাকার বাজারে রানারের শেয়ার লেনদেনের দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে। প্রথম দেড় ঘণ্টায় কোম্পানিটির প্রায় ১৫ কোটি টাকার সমমূল্যের শেয়ারেরর হাতবদল হয়েছে। এ সময় পর্যন্ত প্রতিটি শেয়ারের দাম আগের দিনের চেয়ে ৬০ পয়সা বা ১ শতাংশের বেশি বেড়ে দাঁড়িয়েছে ৫২ টাকা ৮০ পয়সায়।

প্রসঙ্গত, ২০২৪ সালে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বৈদ্যুতিক গাড়ি (ইভি) বিক্রি শুরু করে চীনের সুপরিচিত গাড়ি নির্মাতা কোম্পানি বিওয়াইডি। তখন থেকে বিওয়াইডির পরিবেশক ছিল সিজি–রানার বাংলাদেশ লিমিটেড। এটি রানার গ্রুপের একটি প্রতিষ্ঠান। এখন তারা বাংলাদেশে বিওয়াইডির গাড়ি তৈরির অনুমোদনও পেয়েছে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আরও দীর্ঘ হচ্ছে সোনার দরপতন!
কিছু দিনের ব্যবধানে বিশ্ববাজারে সোনার দামের ছবিটা বদলে গেছে। গত বছরে যে সোনা ৫৩ বার নতুন রেকর্ড গড়েছিল, ২০২৬ সালে এসে দেখা যাচ্ছে তার টানা পতন।
আরও দীর্ঘ হচ্ছে সোনার দরপতন!
সোনার দামে বিশাল পতন, ২ দিনে কমল ১৭ হাজার
বছরের বেশিরভাগ জুড়ে উর্ধ্বমুখী থাকা সোনার বাজারে ধস নেমে এসেছে হঠাৎ। টানা নবম বারের মতো দেশের বাজারে সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার ২২ ক্যারেটের ভালো মানের সোনার প্রতি ভরিতে ৬১৮২ কমিয়ে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এতে টানা দুই দিনে সোনার দাম কমল ১৭ হাজার ১৪৬ টাকা। শনিবার (২১ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক সভায় নতুন দাম নির্ধারণ করা হয়। রোববার (২২ নভেম্বর) থেকে সারা দেশে নতুন এই দর কার্যকর হবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হবে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকায়। আর ২১ ক্যারেটের সোনার দাম পড়বে ১ লাখ ৮৬ হাজার ২১৬ টাকা। আর ১৮ ক্যারেটের জন্য গুনতে হবে ১ লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা। বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে সরকারি ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে; তাই গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে কোনো ভ্যাট আদায় করা যাবে না। তবে অলংকারের ডিজাইন অনুযায়ী ক্রেতাদের মজুরি পরিশোধ করতে হবে।  এ ছাড়া মজুরি ও পাথর বাদ দিয়ে অলংকার এক্সচেঞ্জের ক্ষেত্রে ৯ শতাংশ এবং পারচেজের ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দিতে হবে; তবে এসব ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে। এদিকে গত ১৪ দিনে বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে দেশের বাজারে ৯ দফা কমেছে দাম। আর সবশেষ ২ দফায় তো ২২ ক্যারেটের সোনার ভরিপ্রতি দাম এক ধাক্কায় নেমে গেছে ১৭ হাজার টাকা। এই টানা দরপতন শুরুর আগে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ছিল ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা; অর্থাৎ এখনকার চেয়ে প্রায় ২৮ হাজার ৫১৮ টাকা বেশি। দেশের বাজারে সবশেষ ১৩ মাস আগে এমন দাম ছিল সোনার। আরটিভি/এসআর  
সোনার দামে বিশাল পতন, ২ দিনে কমল ১৭ হাজার
শেয়ারবাজারে আসছে বড় এআই কোম্পানি, আইপিওতে রেকর্ড
যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ইতিহাস গড়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যানথ্রোপিক। প্রতিষ্ঠানটির প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও থেকে সংগৃহীত অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ৮১ দশমিক ৩ বিলিয়ন ডলার, যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বোচ্চ আইপিও সংগ্রহ।
শেয়ারবাজারে আসছে বড় এআই কোম্পানি, আইপিওতে রেকর্ড
টানা পঞ্চমবার দরপতনের পর দেশে আজ সোনার ভরি কত?
দেশের বাজারে সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা নির্ধারণ করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে টানা পঞ্চমবারের মতো দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দেয় বাজুস। নতুন এই দর ওইদিন সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে। আজও সেই দামে বিক্রি হবে সোনা। নতুন দাম অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৫৯১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা। তবে দেশের বাজারে সোনা দাম কমানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৪৯৯ টাকা দরে। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ২ হাজার ২১৬ টাকায় বিক্রি হচ্ছে। আরটিভি/এসআর
টানা পঞ্চমবার দরপতনের পর দেশে আজ সোনার ভরি কত?
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ স্বাভাবিক হতে শুরু করায় বিশ্ববাজারে তেলের দাম কমেছে ৩ শতাংশের বেশি। ব্রেন্ট ক্রুডের দাম ৩ দশমিক ৬ শতাংশ কমে প্রতি ব্যারেল ৯২ দশমিক ৪৪ ডলারে নেমে এসেছে।  সোমবার (১৬ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে এ বড় পতন দেখা গেছে।  অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম কমেছে ৩ দশমিক ২ শতাংশ। প্রতি ব্যারেলের দাম দাঁড়িয়েছে ৮৫ দশমিক ৭২ ডলারে। এদিকে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) জানিয়েছে, চলতি বছরের চতুর্থ প্রান্তিকে বিশ্ববাজারে তেলের সরবরাহ চাহিদার তুলনায় বেশি হতে পারে। অর্থাৎ বছরের শেষ তিন মাসে বিশ্ববাজারে তেলের উদ্বৃত্ত পরিস্থিতি ফিরে আসার পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহণ বাড়তে থাকা এবং বিশ্ববাজারে সরবরাহ বৃদ্ধির সম্ভাবনাই তেলের দাম কমার পেছনে বড় ভূমিকা রাখছে বলে মনে করা হচ্ছে। আরটিভি/এসআর
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
আরও পড়ুন
জনবল নিচ্ছে রানার গ্রুপ, ফ্রেশাররাও পাবেন আবেদনের সুযোগ
রেকর্ড মূল্যে বিক্রি হলো ফেরারির প্রথম বৈদ্যুতিক গাড়ি
রানার্সআপ হয়ে কত টাকা পাচ্ছে আর্জেন্টিনা?
রানার গ্রুপে চাকরির সুযোগ, থাকছে ভাতা ও প্রভিডেন্ট ফান্ডের সুবিধা