
করোনার কারণে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) অধিভুক্ত সরকারি সাতটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। কেন্দ্রীয় ভর্তি কমিটির তৃতীয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বস্ত্র অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আগামী ৩ সেপ্টেম্বর বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) অধিভুক্ত সরকারি সাতটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ভর্তি পরীক্ষা হওয়ার কথা ছিল। ২০২০-২১ শিক্ষাবর্ষের লেভেল-১, টার্ম-১ ভর্তি পরীক্ষার তারিখ পরে জানানো হবে। ভর্তি পরীক্ষার অন্য শর্তাবলি অপরিবর্তিত থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় ভর্তি কমিটির ৩য় সভার সিদ্ধান্ত মোতাবেক করোনাভাইরাস সংক্রমণসংক্রান্ত বিষয় বিবেচনা করে বস্ত্র অধিদপ্তরের অধীন সাতটি সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ভর্তি পরীক্ষা স্থগিত করা হলো। ৩ সেপ্টেম্বর ভর্তি পরীক্ষা হচ্ছে না।
এসএস




