
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্বের স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে। রোববার (২২ আগস্ট) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তর পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৮ সালের এমএ, এমএসএস. এমবিএ ও এমএসসি শেষ পর্বের (আইসিটিসহ) স্থগিত পরীক্ষাগুলো আগামী ৮ সেপ্টেম্বর ২০২১ থেকে শুরু হবে। পরীক্ষাগুলো চলবে ২৯ সেপ্টেম্বর ২০২১ তারিখ পর্যন্ত। পরীক্ষার বিস্তারিত সময়সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
করোনাভাইরাসের কারণে এই পরীক্ষা স্থগিত করা হয়েছিল।
এছাড়াও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে দ্বিতীয় বর্ষের ফরম পূরণের সময় বৃদ্ধির তথ্য
ভারপ্রাপ্ত পরিচালক ফয়জুল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও জানান হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০ সালের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। ২২ আগস্ট থেকে সময় বাড়িয়ে ২ সেপ্টেম্বর ২০২১ তারিখ পর্যন্ত আবেদন ফরম পূরণের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে। ডাটা এন্ট্রি ও নিশ্চয়নের শেষ তারিখ ঠিক করা হয়েছে আগামী ৪ সেপ্টেম্বর।
এসজে/এম




