
ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস অ্যালায়েন্স -ডুফার বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।এতে সভাপতি পদে বদরুল হক অনু ও সাধারণ সম্পাদক পদে নাহিদ হোসেন নির্বাচিত হয়েছেন।
রোববার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় ডুফার প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ হাসান জামিল এ ফলাফল ঘোষণা করেন।
এতে সহ-সভাপতি পদে মোহাম্মদ আজহারুল আলম, ব্যারিস্টার আফরোজা আখতার, কামরুল হাসান, তুষার কান্তি সাহা, অধ্যাপক আজমল হোসেন ভূঁইয়া ও রুমানা আমিন নির্বাচিত হয়।
সহ-সাধারণ সম্পাদক পদে আবদুল্লাহ আল মামুন, বায়েজিদ সিকদার, গোলাম সরওয়ার, তানজিয়া আহমেদ ও মোহাম্মদ আমিনুল ইসলাম নির্বাচিত হয়েছে।
১৭ ও ১৮ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত অনলাইনে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর আগে অন্যান্য সম্পাদকীয় পদে সদস্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। ভোটগ্রহণের হার প্রায় ৯১ শতাংশ।
আগামী ২৫ ডিসেম্বর কার্জন হলের উদ্ভিদ বিজ্ঞান অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে বর্তমান কমিটির বিদায় ও নতুন কমিটিকে বরণ করে নেওয়া হবে।
এমএন/এসকে




