শেরপুরে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

স্টাফ রিপোর্টার (শেরপুর), আরটিভি নিউজ

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ , ০১:৪৯ পিএম


শেরপুরে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়
ছবি : আরটিভি

অনাবৃষ্টি, খরা ও প্রচণ্ড তাপদাহ থেকে পরিত্রাণ পেতে বৃষ্টির আশায় শেরপুর পৌরসভা ঈদগাহ মাঠে ইসতিসকার নামাজ আদায় করেছেন স্থানীয় মুসল্লিরা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে ইসতিসকার নামাজ আদায় ও বৃষ্টি চেয়ে মোনাজাত করেন তারা।

পৌর ঈদগাহ মাঠে স্থানীয় আলেম ওলামাদের আহ্বানে আয়োজিত ইসতিসকার নামাজের ইমামতি এবং দোয়া পরিচালনা করেন তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদরাসার মুহতামিম মাওলানা সিদ্দিক আহমদ। 

বিজ্ঞাপন

এতে বক্তব্য রাখেন ইদ্রিসিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. ফজলুর রহমান, নওহাটা ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা নুরুল আমীন, তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদরাসার শিক্ষা সচিব মাওলানা মো. হজরত আলী, ইত্তেফাকুল উলামা শেরপুরের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম প্রমুখ। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission