ঢাকা শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

কনকসাসের বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন বাইজীদ সা’দ

আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৪, ০৫:২৭ পিএম
ছবি: আরটিভি

কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির (কনকসাস) বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৪ ও নগদ ৩৫ হাজার টাকা পুরস্কার পেয়েছেন এখন টেলিভিশনের প্রতিবেদক মো. বাইজীদ হোসেন সা’দ। টেলিভিশনে অনুসন্ধানী সাংবাদিকতা ক্যাটাগরিতে তিনি এই অ্যাওয়ার্ড পান।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) কবি নজরুল কলেজের অডিটোরিয়ামে এ পুরস্কার তুলে দেন এখন টেলিভিশনের সম্পাদকীয় প্রধান তুষার আব্দুল্লাহ ও চেঞ্জ টিভি ডট প্রেসের প্রতিষ্ঠাতা আমিরুল মোমেনীন মানিক।

‘কাজে আসছে না অভিযান: অবৈধ ক্লিনিক-সেন্টার বন্ধের পরদিনই ফের চালু’ শীর্ষক শিরোনামে এখন টেলিভিশনে প্রকাশিত বিশেষ প্রতিবেদনের জন্য এ পুরস্কার পান কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির অর্থ সম্পাদক বাইজীদ সা’দ। এছাড়াও বাংলা ট্রিবিউনে প্রকাশিত ‘কল এলে মুহূর্তেই পাল্টে যায় মসলার দাম’ শীর্ষক বিশেষ প্রতিবেদনের জন্য পুরষ্কার পান বাংলা ট্রিবিউটের নিজস্ব প্রতিবেদক আতিক হাসান শুভ। অন্যদিকে ‘দৃষ্টি হারালেও ‘দখল বাণিজ্য’ থামেনি কাউন্সিলর আলোর’শিরোনামে দৈনিক কালবেলা পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের জন্য পুরস্কার পান প্রতিবেদক শিতাংশু ভৌমিক অংকুর।

প্রতি বছরের মতো এবারও দিনব্যাপী সাংবাদিকতায় ‘বুনিয়াদি প্রশিক্ষণ’ কর্মশালার আয়োজন করেছে কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতি (কনকসাস)।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে কবি নজরুল সরকারি কলেজের অডিটোরিয়ামে সাংবাদিকতায় প্রশিক্ষণটি শুরু হয়ে শেষ হয় বিকেল ৫টায়। কবি নজরুল কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আতিক হাসান শুভ এর সঞ্চালনায় কর্মশালায় সভাপতিত্ব করেন সাংবাদিক সমিতির সভাপতি যায়েদ হোসেন মিশু।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন এখন টেলিভিশনের সম্পাদকীয় প্রধান তুষার আব্দুল্লাহ, চেঞ্জ টিভি ডট প্রেসের প্রতিষ্ঠাতা আমিরুল মোমেনীন মানিক, চ্যানেল টুয়েন্টিফোরের বিশেষ প্রতিবেদক মাকসুদ উন নবী, বাংলাদেশ প্রতিদিনের জেষ্ঠ্য প্রতিবেদক মানিক মুনতাসির, দেশের ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট এস এম সুজা উদ্দীন ও টিবিএন এর নিজস্ব প্রতিবেদক সাজ্জাদ হোসাইন।

অনুষ্ঠানে দেশ টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক ও কনকসাসের সাবেক সভাপতি মাঈন উদ্দিন আরিফ, বর্তমান সহ সভাপতি শাহিন আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ আলম সবুজ, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসাইন, সাংগঠনিক সম্পাদক শ্রাবণী কবির এ্যামি সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এ কর্মশালায় শিক্ষার্থীদের সাংবাদিকতার বিষয়ে খুঁটিনাটি বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়ার পাশাপাশি ক্যাম্পাস সাংবাদিকতা কী, সংবাদ উপস্থাপনা, সংবাদ লিখন ও সংগ্রহসহ বিভিন্ন বিষয় আলোচনা করা হয়। এদিন দুই শতাধিক শিক্ষার্থীকে হাতে-কলমে এ প্রশিক্ষণ দেওয়া হয়। কর্মশালা শেষে বাছাইকৃত ১৫ জন শিক্ষার্থীকে সার্টিফিকেট প্রদান করা হয়।

আরটিভি/এসএপি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার তারিখ
দেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলো ইতোমধ্যে প্রকাশ করেছে শিক্ষাবর্ষ ২০২৪-২৫ ভর্তি পরীক্ষার তারিখ ও সময়সূচি।  পরীক্ষায় অংশগ্রহণের সুবিধার্থে দেখে নিন বুয়েট, রুয়েট, চুয়েট ও কুয়েটের পরীক্ষার দিনক্ষণ: আরটিভি/এমএ/এস  
প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার তারিখ
প্রাথমিক বিদ্যালয়ের বাৎসরিক ছুটির তালিকা প্রকাশ
২০২৫ শিক্ষাবর্ষে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় সাপ্তাহিক ছুটির বাইরে ৭৬ দিন বন্ধ থাকবে। সোমবার (৩০ ডিসেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত ২০২৫ শিক্ষাবর্ষের বাৎসরিক ছুটির তালিকা থেকে এ তথ্য জানা গেছে। মন্ত্রণালয়ের উপসচিব মো. মিরাজুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২ মার্চ থেকে পবিত্র রমজানের ছুটি শুরু হবে। ঈদুল ফিতর, জুমাতুল বিদা, স্বাধীনতা দিবসসহ কয়েকটি ছুটি মিলিয়ে টানা ২৮ দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে। এরপর ৮ এপ্রিল পুনরায় ক্লাস শুরু হবে। ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশেও টানা ১৪ দিন স্কুল ছুটি থাকবে। এ ছুটি শুরু হবে ৩ জুন, চলবে ২২ জুন পর্যন্ত। দুর্গাপূজায় এবার ৭ দিন ছুটি রাখা হয়েছে। অবশ্য এ ছুটির মধ্যে লক্ষ্মীপূজা, ফাতেহা-ই-ইয়াজ দহমসহ বেশ কয়েকটি ছুটি পড়বে। এদিকে, বরাবরের মতো এবারও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের হাতে সংরক্ষিত তিনদিন ছুটি রাখা হয়েছে। এর বাইরে বিভিন্ন জাতীয়, আন্তর্জাতিক দিবস ও ধর্মীয় আচার-অনুষ্ঠানে নিয়ম মেনে ছুটি থাকবে। আরটিভি/এসএপি
প্রাথমিক বিদ্যালয়ের বাৎসরিক ছুটির তালিকা প্রকাশ
জরুরি বৈঠকে বসেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা
‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ প্রকাশের ঘোষণা দেওয়ার বিষয়ে জরুরি বৈঠকে বসেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।  সোমবার (৩০ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করে সংগঠনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা বৈঠকে সিদ্ধান্ত নেবো। বৈঠক চলমান রয়েছে। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ প্রকাশের ঘোষণা দেওয়ার পর সরকারের পক্ষ থেকে কিছু দিনের মধ্যে ‘জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র’ প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এর আগে রবিবার (২৯ ডিসেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংবাদ সম্মেলন করে জানিয়েছে, তারা মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকালে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ প্রকাশ করবে। সংগঠনের নেতারা ঘোষণাপত্রে দুটি মৌলিক বিষয়ের উল্লেখ করেছেন। তাতে ১৯৭২ সালের সংবিধানকে ‘মুজিববাদী সংবিধান’ হিসেবে আখ্যায়িত করে এর ‘কবর’ রচনা করা এবং ‘নাৎসিবাদী আওয়ামী লীগকে’ বাংলাদেশে অপ্রাসঙ্গিক ঘোষণা করার কথা থাকবে। আরটিভি/কেএইচ
জরুরি বৈঠকে বসেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা
ফের ৪৩তম বিসিএসের প্রজ্ঞাপন, আরও ১৬৮ প্রার্থী বাদ
৪৩তম বিসিএসে নিয়োগের জন্য গত ১৫ অক্টোবরের প্রজ্ঞাপন বাতিল করে নতুন করে আবার প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বিভিন্ন ক্যাডারে বাদ পড়েছেন আরও ১৬৮ জন প্রার্থী। সোমবার (৩০ ডিসেম্বর) এই প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশপ্রাপ্ত ১ হাজার ৮৯৬ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে নিয়োগ দেওয়া হলো। এসব প্রার্থীকে ১৫ জানুয়ারির মধ্যে যোগ দিতে হবে। এর আগে, গত ১৫ অক্টোবর ৪৩তম বিসিএসের নিয়োগের প্রজ্ঞাপন প্রকাশ করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। তাতে ২ হাজার ৬৪ জনকে নিয়োগ দেওয়া হয়েছিল। সেখান থেকে নতুন প্রজ্ঞাপনে বাদ পড়লেন ১৬৮ জন। বাদ পড়া ১৬৮ জনের মধ্যে প্রশাসন ক্যাডারের ২৬ , পররাষ্ট্র ক্যাডারের ৩ এবং পুলিশের ৮ জন বাদ পড়েছেন। প্রসঙ্গত, ৪৩তম বিসিএস থেকে ২ হাজার ১৬৩ জনকে ক্যাডার পদে নিয়োগের জন্য গত বছরের ২৬ ডিসেম্বর সুপারিশ করেছিল সরকারি কর্ম কমিশন। সুপারিশের দীর্ঘ ১০ মাস পর ১৫ অক্টোবর যে প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছিল সেখানে বিভিন্ন ক্যাডারে বাদ পড়েছিলেন ৯৯ জন। সব মিলিয়ে ৪৩তম বিসিএস থেকে বাদ পড়লেন মোট ২৬৭ জন। আরটিভি/কেএইচ
ফের ৪৩তম বিসিএসের প্রজ্ঞাপন, আরও ১৬৮ প্রার্থী বাদ
সাত কলেজকে ‘বিশ্ববিদ্যালয় সমকক্ষ’ করতে বিশেষজ্ঞ কমিটি
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব (সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা) মো. শাহীনুর ইসলাম জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজকে ‘বিশ্ববিদ্যালয়ের সমকক্ষ’ একটি স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক রুপ দিতে চার সদস্যের উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। এই কমিটি আগামী চার মাসের মধ্যে নির্ধারিত কাজ শেষ করবে। সোমবার (৩০ ডিসেম্বর)  সংবাদমাধ্যমকে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানকে চার সদস্যের এই কমিটির প্রধান করা হয়েছে। আর সদস্য হিসেবে আছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও ইউজিসি সদস্য অধ্যাপক তানজীমউদ্দিন খান। কমিটি গঠনের আদেশে বলা হয়েছে, ইউজিসির ওপরে এ কমিটির সাচিবিক দায়িত্ব ন্যস্ত থাকবে। তা ছাড়া প্রয়োজন অনুযায়ী উচ্চশিক্ষার প্রশাসনিক অভিজ্ঞতাসম্পন্ন বিশেষজ্ঞকে কমিটিতে সদস্য হিসেবে সংযোজন করতে পারবে। প্রসঙ্গত, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ। রাজধানীর এই সাতটি সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয় ২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি।  এর ফলে এসব কলেজে ভর্তি পরীক্ষা, পাঠ্যসূচি ও পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিচালিত হয়ে আসছিল। তবে নানা সমস্যার কারণে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে বেরিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন করেছেন। পরে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষার্থীদের দাবি যাচাইয়ে একটি কমিটি গঠন করে। কিন্তু শিক্ষার্থীরা তাতেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। অবশেষে ৬ নভেম্বর শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের আশ্বাসে শিক্ষার্থীরা আন্দোলন আপাতত স্থগিত করেন।  আরটিভি/কেএইচ
সাত কলেজকে ‘বিশ্ববিদ্যালয় সমকক্ষ’ করতে বিশেষজ্ঞ কমিটি
আরও পড়ুন
ঢাকা কলেজ সাংবাদিক সমিতির সভাপতি দোলন, সম্পাদক তালহা
‘ফিল্মফেয়ার ওটিটি পুরস্কার’ পেলেন যারা
‘পিএমআই সোশ্যাল ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড’ পেল মিশন গ্রিন বাংলাদেশ
ক্ষতিকর অ্যান্টিবায়োটিকের বিকল্প হতে পারে আমের আঁটি