ঢাকা শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

স্কুলে নতুন বই বিতরণ আজ

আরটিভি নিউজ

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ০৮:৪৫ এএম
ছবি: সংগৃহীত

নতুন বছরের প্রথম দিনে বদলে যাচ্ছে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ। পুরোনো পাঠ্যবইয়ের পরিবর্তে দেশের কয়েক কোটি শিক্ষার্থীর হাতে উঠবে নতুন বই।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) প্রাক-প্রাথমিক থেকে নবম পর্যন্ত সব শ্রেণির শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই বিতরণ করা হবে।

আরও পড়ুন

তবে এ বছর কোনো উৎসব ও অনুষ্ঠান করা হবে না। নিজ নিজ বিদ্যালয়ে গিয়ে বই নিতে পারবে শিক্ষার্থীরা।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, এ বছর আগে থেকেই বই উৎসব না করার সিদ্ধান্ত ছিল। এর মধ্যেই সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। বুধ থেকে শুক্রবার (৩১ ডিসেম্বর ও ১, ২ জানুয়ারি) তিনদিনের রাষ্ট্রীয় শোক চলায় বই বিতরণকালে সব ধরনের উৎসব ও অনুষ্ঠান পরিহার করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ বলেন, এবার উৎসব হবে না। এটা আগেই সিদ্ধান্ত হয়েছে। শুধুমাত্র স্ব স্ব স্কুলে শিক্ষকরা শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করবেন। ১ জানুয়ারি সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে এ বই বিতরণ করার নির্দেশনা রয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যু ও রাষ্ট্রীয় শোকের কারণে বই বিতরণে কোনো প্রভাব পড়বে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, ১ জানুয়ারি রাষ্ট্রীয় শোক থাকলেও সব কার্যক্রম চলবে। সবাইকে কালো ব্যাজ ধারণ করতে হবে। কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে। ফলে বই বিতরণে কোনো বাধা নেই।

একই কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন। তিন বলেন, প্রাথমিকের সব পাঠ্যবই আগেই স্কুলে স্কুলে পৌঁছে গেছে। ১ জানুয়ারি সব শিক্ষার্থী শতভাগ বই হাতে পাবে।

এনসিটিবি সদস্য (পাঠ্যপুস্তক) অধ্যাপক রিয়াদ চৌধুরী বলেন, বছরের প্রথম দিন শতভাগ শিক্ষার্থীর হাতে পাঠ্যবই তুলে দিতে পারবো, সেটা আমরা বলছি না। কিন্তু শতভাগ শিক্ষার্থী যেন বই হাতে পায়, সে চেষ্টা করছি।

তিনি বলেন, ৩০ ডিসেম্বর পর্যন্ত ৬৬ শতাংশের বেশি বই দেশের বিভিন্ন উপজেলায় সরবরাহ করা হয়েছে। বাকি ৪৪ শতাংশ বই যতদ্রুত সম্ভব প্রস্তুত করে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে।

আরটিভি/এফএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ছেলেদের হলে গোসলের ভিডিও ধারণের সময় মোদ্দাদেকুর ধরা, অতঃপর...
ঢাকা কলেজের আখতারুজ্জামান ইলিয়াস হলে গোসলের ভিডিও ধারণকালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) এমবিএ-এর শিক্ষার্থী মোদ্দাদেকুর রহমানকে আটক করা হয়েছে। এসময় তাকে মারধর করে কলেজ প্রশাসনের জিম্মায় দেয় শিক্ষার্থীরা। পরবর্তীতে পুলিশ ও ঢাকা কলেজ কর্তৃপক্ষের মধ্যস্ততায় ওই শিক্ষার্থী তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।  শনিবার (৩ অক্টোবর) বেলা ১টার দিকে শিক্ষার্থীরা তাকে আটক করে। জানা যায়, ঘটনার সঙ্গে জড়িত মোদ্দাদেকুর রহমান সিটি কলেজ থেকে বিবিএতে অনার্স এবং বিইউপি থেকে এমবিএতে মাস্টার্স করেছেন। ওয়াসরুমের ভিডিও ধারণের সময় শিক্ষার্থীরা হাতেনাতে আটক করে ঢাকা কলেজের আবাসিক শিক্ষার্থীরা। আটকের পর তার মানসিক ও হরমোনজনিত সমস্যা আছে বলে দাবি করেন ওই শিক্ষার্থী।  এ বিষয়ে ঢাকা কলেজ উত্তর ছাত্রাবাসের প্রভোস্ট মো. ইকবাল হোসাইন বলেন, বহিরাগত একজনকে হলের আবাসিক শিক্ষার্থীদের গোসলের ভিডিও ধারন করার সময় কয়েকজন শিক্ষার্থী তাকে আটক করে। তখন শিক্ষার্থীরা কলেজ প্রশাসনকে অবগত করেন। পরে কলেজ প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনী এবং তার গার্ডিয়ানকে অবগত করে। সে যে ভিডিওটা করছে, এই ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে শিকারুক্তি দিয়েছে। তিনি আরও জানান, গার্ডিয়ান তার মানসিক সমস্যার কথা বলছেন। তবে তাকে থানায় সোপার্দ করা হয়েছে নাকি গার্ডিয়ানের কাছে সোপার্দ করা হয়েছে, এই বিষয়ে নিশ্চিত করেন নি। আরটিভি/ এসকেডি 
ছেলেদের হলে গোসলের ভিডিও ধারণের সময় মোদ্দাদেকুর ধরা, অতঃপর...
নতুন উপাচার্যের মন্তব্যের প্রতিবাদে চুয়েটে শিক্ষার্থীদের মিছিল
অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য পদে ফিরিয়ে আনার দাবিতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) চলা আন্দোলন আজ ১২ দিনে গড়িয়েছে। এ বিষয়ে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের সাম্প্রতিক মন্তব্যের প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন। পাশাপাশি ক্যাম্পাসের অচলাবস্থা কাটাতে তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও চেয়েছেন। শুক্রবার এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নতুন উপাচার্য জানান, আন্দোলনের কারণে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের চারটি পরীক্ষা অনিষ্পন্ন রয়েছে। শিক্ষার্থীরা বলছেন, এ তথ্য ক্যাম্পাসের প্রকৃত চিত্রের সঙ্গে মেলে না। তাদের দাবি, ওই শিক্ষাবর্ষের প্রায় সব বিভাগেই পরীক্ষা সম্পন্ন হয়েছে; কেবল একটি বিভাগের পরীক্ষা এখনো শুরুই হয়নি। এরই প্রেক্ষিতে শনিবার (৩ অক্টোবর) বেলা আড়াইটার দিকে আন্দোলনকারীরা নতুন উপাচার্যের বক্তব্যকে ‘বিভ্রান্তিকর ও অপপ্রচারমূলক’ আখ্যা দিয়ে মিছিল বের করেন। মিছিলটি শহীদ মিনার থেকে যাত্রা করে স্বাধীনতা চত্বর ঘুরে আবার শহীদ মিনারে গিয়ে শেষ হয়। চলার পথে শিক্ষার্থীরা ‘তোমার ভিসি, আমার ভিসি—সায়েম স্যার, সায়েম স্যার’ এবং ‘এক দফা, এক দাবি—সায়েম স্যারকে ভিসি চাই’সহ নানা স্লোগান দেন। অংশগ্রহণকারীদের হাতে ‘চুয়েটের অচলাবস্থা কাটাতে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা’ লেখা ব্যানার ছিল। এ ছাড়া ‘চুয়েট সচলে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ’, ‘চুয়েট রিভোল্টস ফর সায়েম স্যার’ ও ‘পিএম, কনসিডার আওয়ার অ্যাপিল’ লেখা প্ল্যাকার্ডও দেখা যায়। অচলাবস্থার অবসান, অধ্যাপক সায়েমের পুনর্বহাল এবং শিক্ষাঙ্গনে স্বাভাবিক পরিবেশ ফেরানোর দাবিতে শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ প্রত্যাশা করেছেন। যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহীদুর রহমান ওসমানী বলেন, আজ আমাদের কর্মসূচির ১২তম দিন। দাবি আদায়ে আমরা এখনো অটল। আমাদের একটাই দাবি—অধ্যাপক সায়েম স্যারকে ভিসি পদে ফিরিয়ে দিতে হবে। দ্রুত দাবি পূরণ হলে আমরা ক্লাসে ফিরতে পারব; তাই প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইছি। উল্লেখ্য, ২২ সেপ্টেম্বর থেকে চুয়েটে শিক্ষার্থীরা ‘সর্বাত্মক শাটডাউন’ পালন করছেন। এ সময় অধ্যাপক সায়েমের পুনর্বহালের দাবিতে লাল কার্ড প্রদর্শন ও মশাল মিছিলসহ বিভিন্ন কর্মসূচি হয়েছে। আন্দোলনের ফলে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত পাঠদান বন্ধ আছে এবং ছয়টি বিভাগের বিভিন্ন বর্ষের পরীক্ষা এখন স্থগিত। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। আরটিভি/টিআর
নতুন উপাচার্যের মন্তব্যের প্রতিবাদে চুয়েটে শিক্ষার্থীদের মিছিল
র‌্যাংকিংয়ে ৫০০’র মধ্যে থাকা বিশ্ববিদ্যালয়কে শাখা খোলার অনুমতি দেবে বাংলাদেশ
আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে বিশ্বের শীর্ষ ৫০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে থাকা বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠান বাংলাদেশে শাখা খুলতে চাইলে অনুমোদন দেওয়ার পরিকল্পনা করছে সরকার।
র‌্যাংকিংয়ে ৫০০’র মধ্যে থাকা বিশ্ববিদ্যালয়কে শাখা খোলার অনুমতি দেবে বাংলাদেশ
চবির ভাঙা সড়কের গর্তে চারা রোপণ করে ছাত্রদল নেতার প্রতিবাদ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রধান সড়কের বেহাল দশা ও দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ার প্রতিবাদে সড়কের গর্তে চারা রোপণ করে প্রতীকী প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়। এ সময় তার সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীসহ অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেন। শনিবার (৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট থেকে জিরো পয়েন্ট পর্যন্ত প্রধান সড়কের বিভিন্ন স্থানে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় সড়ক সংস্কারের পাশাপাশি পর্যাপ্ত সড়কবাতি স্থাপনের দাবিতে হাতে মোমবাতি নিয়েও প্রতিবাদ জানান অংশগ্রহণকারীরা। বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট থেকে জিরো পয়েন্ট পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে খানাখন্দ ও ভাঙনের সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রধান সড়ক হওয়া সত্ত্বেও সেখানে পর্যাপ্ত সড়কবাতি না থাকার অভিযোগও রয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, ভাঙা সড়ক ও পর্যাপ্ত আলোর অভাবে চলাচলে ভোগান্তির পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও তৈরি হচ্ছে। সড়কটি সংস্কারের দাবিতে বিভিন্ন সময়ে শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হলেও এখনো দৃশ্যমান সংস্কারকাজ শুরু হয়নি বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়ার পাশাপাশি সড়কটিতে পর্যাপ্ত সড়কবাতি স্থাপনের দাবি জানান তারা। চবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, এটি আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক। অথচ সড়ক ভাঙনের কারণে দীর্ঘদিন ধরে আমাদের ২৮ হাজার শিক্ষার্থী ভোগান্তির শিকার হচ্ছেন। কিন্তু কর্তৃপক্ষ এখনো দ্রুত সংস্কারের উদ্যোগ গ্রহণ করেনি। তিনি আরও বলেন, পুরো সড়কে পর্যাপ্ত সড়কবাতি না থাকায় বিভিন্ন সময় চুরি, ছিনতাই এবং শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটছে। তাই দ্রুত সড়ক সংস্কার ও সড়কবাতি স্থাপনের দাবিতে আজকের এই প্রতীকী প্রতিবাদ জানানো হয়েছে। সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সঙ্গে সমন্বয় করে দ্রুত সড়ক সংস্কার এবং সড়কবাতির ব্যবস্থা করতে কার্যকর উদ্যোগ নেবে—এটাই আমাদের প্রত্যাশা। আরটিভি/টিআর
চবির ভাঙা সড়কের গর্তে চারা রোপণ করে ছাত্রদল নেতার প্রতিবাদ
জবিতে ‘নৈতিক অভিভাবকত্ব’ সেমিনার
আর্থিক সংকট ও প্রয়োজনীয় দিকনির্দেশনার অভাবে ঝরে পড়ার ঝুঁকিতে থাকা মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং তাদের জন্য সহায়ক ও মানবিক পরিবেশ তৈরির লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ‘নৈতিক অভিভাবকত্ব: আত্মিক সম্পর্কের ভিত্তিতে নৈতিক সমাজ বিনির্মাণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা অংশ নেন। সেমিনারে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ও মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ট্রাস্টি সদস্য কাজী শহিদুল ইসলাম, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম, অধ্যাপক ড. ফারজানা আহমেদ, সহযোগী অধ্যাপক মেজবাহ-উল-আজম সওদাগর ও প্রক্টর (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ ছালেহ উদ্দিনসহ শিক্ষকরা বক্তব্য দেন। প্রস্তাব উপস্থাপন করেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা ড. মো. মাহবুবুর রহমান। সভাপতিত্ব করেন ট্রাস্টের ক্যাম্পাস গার্ডিয়ান সহযোগী অধ্যাপক ড. তারেক বিন আতিক। কাজী শহিদুল ইসলাম বলেন, আর্থিকভাবে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের সহায়তার পাশাপাশি তাদের মানসিক সমর্থন ও সঠিক দিকনির্দেশনা প্রয়োজন। সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমে নৈতিক সমাজ গঠনে তরুণদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন তিনি। রাষ্ট্রের উন্নয়ন শুধু অর্থনৈতিক অগ্রগতির মাধ্যমে নয়, নৈতিক উন্নয়নের মাধ্যমেও বিবেচনা করা উচিত বলে উল্লেখ করেন তিনি। সহযোগী অধ্যাপক ড. তারেক বিন আতিক বলেন, মোরাল প্যারেন্টিংকে শুধু অনুদান হিসেবে দেখতে চাই না। এটি পারস্পরিক দায়িত্ববোধ ও সহযোগিতার একটি ধারাবাহিক প্রক্রিয়া। মানুষের মানসিক সন্তুষ্টি অর্জনের ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আরটিভি/টিআর
জবিতে ‘নৈতিক অভিভাবকত্ব’ সেমিনার
আরও পড়ুন
গির্জা থেকে ৭০ কেজি পিতলের ঘণ্টা চুরি নিয়ে সবশেষ যা জানা যাচ্ছে
৭ বছর বেতন পান না শিক্ষক-কর্মচারী, তবু চলছে গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল
স্কুল ফিডিংয়ের দুধ চুরি করে খেলেন তিন বন্ধু, শোকজ নোটিশ পেলেন প্রধান শিক্ষক
দুই যুগ শেষে অবসর, আবেগঘন পরিবেশে স্কুলশিক্ষকের বিদায়