ঢাকা রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

শীতকালীন অবকাশ শেষে খুলল স্কুল-কলেজ

আরটিভি নিউজ

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ১১:২৬ এএম
ছশীতকালীন অবকাশ শেষে খুলল স্কুল-কলেজ। বি: সংগৃহীত

শীতকালীন অবকাশ, মহান বিজয় দিবস ও বড়োদিন মিলিয়ে টানা ছুটি শেষে নতুন বছরের প্রথম দিন খুলেছে দেশের স্কুল-কলেজসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) প্রাথমিক থেকে শুরু করে মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে আবারও শুরু হয়েছে নিয়মিত পাঠদান। দীর্ঘ বিরতির পর শ্রেণিকক্ষে ফিরে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে দেখা গেছে নতুন বছরের উচ্ছ্বাস ও কর্মচাঞ্চল্য।

জানা গেছে, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আজ সকালের শিফটে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। সকাল থেকেই প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক স্কুল ও কলেজগুলোতে শিক্ষার্থীদের ভিড় দেখা যায়।

আরও পড়ুন

এর মধ্যে প্রাথমিক বিদ্যালয়গুলোতে আজ থেকেই নিয়মিত শ্রেণি কার্যক্রম শুরু হয়েছে। যেসব বিদ্যালয়ে শিক্ষকদের আন্দোলনের কারণে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল, সেগুলোতে ছুটি তুলনামূলকভাবে কম হলেও আজ সব বিদ্যালয়েই একযোগে পাঠদান শুরু হয়।

মাধ্যমিক বিদ্যালয়গুলোতেও আজ থেকে পুরোদমে ক্লাস শুরু হয়েছে। ছুটির পরপরই অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা শেষ হওয়ায় সংশ্লিষ্ট শ্রেণির শিক্ষার্থীরা আজ ক্লাসে ফিরেছে। শিক্ষকরা বলছেন, পরীক্ষার ধারাবাহিকতা ও ছুটির কারণে যে পড়ার চাপ তৈরি হয়েছিল, তা ধীরে ধীরে সামাল দেওয়ার চেষ্টা করা হবে।

একই সঙ্গে সরকারি-বেসরকারি কলেজ এবং মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও আজ থেকে পাঠদান শুরু হয়েছে। এর আগে, গত ডিসেম্বর মাসের ১১-১৬ ডিসেম্বরের মধ্যে শীতকালীন অবকাশ, মহান বিজয় দিবস ও বড়োদিন উপলক্ষ্যে ডিসেম্বর মাসে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে ছুটি শুরু হয়।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কাল বিশ্ব শিক্ষক দিবস: প্রথমবারের মতো ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দিচ্ছে সরকার
আগামীকাল বিশ্ব শিক্ষক দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হবে। ইউনেস্কোর উদ্যোগে ১৯৯৪ সাল থেকে প্রতি বছর এ দিনে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়ে আসছে।
কাল বিশ্ব শিক্ষক দিবস: প্রথমবারের মতো ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দিচ্ছে সরকার
সংবাদ প্রকাশের পর নিয়োগপত্র পেলেন বসতভিটা না থাকা সেই প্রার্থী!
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও স্থায়ী ঠিকানা না থাকায় নিয়োগপত্র না পাওয়া মিশন আচার্য অবশেষে চূড়ান্তভাবে নিয়োগপত্র পাচ্ছেন।
সংবাদ প্রকাশের পর নিয়োগপত্র পেলেন বসতভিটা না থাকা সেই প্রার্থী!
ক্যানসারের সঙ্গে যুদ্ধে হার মানলেন চবির মহুয়া
ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ভুগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মহুয়া তাসনিম মারা গেছেন।
ক্যানসারের সঙ্গে যুদ্ধে হার মানলেন চবির মহুয়া
যবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু
নানা আয়োজনের মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শুরু হয়েছে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা ২০২৬।
যবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু
জবির ইতিহাস বিভাগে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠিত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইতিহাস বিভাগের ২১তম ব্যাচের নবীন বরণ ও ১৬তম ব্যাচের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জবির ইতিহাস বিভাগে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠিত
আরও পড়ুন
সেপ্টেম্বরের রাতে হঠাৎ ঠান্ডা, শীত কি এবার আগেই আসছে?
শীতলপাটি থেকে স্যান্ডেল, ঐতিহ্যকে নতুন করে বুনছেন রাবির ৪ শিক্ষার্থী
শীতের আগেই কাঞ্চনজঙ্ঘার উঁকি, মুগ্ধতার টানে পঞ্চগড়ে ছুটছেন পর্যটকরা
স্কুল-কলেজের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা