ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

নির্বাচনের দাবিতে দ্বিতীয় দফায় মাভাবিপ্রবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০৬:৪০ পিএম
ছবি: সংগৃহীত

কচ্ছপের গতিতে এগোচ্ছে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (মাকসু) নির্বাচনের কার্যক্রম। এতে ক্ষোভ প্রকাশ করে দ্রুত রোডম্যাপ এবং নির্বাচনের দাবিতে দ্বিতীয় দফায় অবস্থান কর্মসূচি পালন করছে সাধারণ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর রুমের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

সোমবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ১১টা থেকে এই অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এর আগে, শিক্ষার্থীরা ভাইস চ্যান্সেলরের কাছে সুনির্দিষ্ট রোড ম্যাপ ও দ্রুত নির্বাচন দেয়ার দাবি জানালে নানা জটিলতার কথা জানান। পরে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেন।

এ সময় উপস্থিত ছিলেন— সিপিএস বিভাগের শিক্ষার্থী আক্তারুজ্জামান সাজু, পরিসংখ্যান বিভাগের তুষার আহমেদ, রসায়ন বিভাগের অনিক ইসলাম অপু, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রাকিব, হিসাববিজ্ঞান বিভাগের জুবায়েদ আল হাবিব মুবিনসহ সাধারণ শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে তারা কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ও দ্রুত নির্বাচন দেয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়ে আসছে। কিন্তু কর্তৃপক্ষ তাদের দাবি-দাওয়া মানছে না। তাই দ্রুত সুনির্দিষ্ট রোডম্যাপ ও নির্বাচনের আয়োজন না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও প্রদান করেন তারা।

এর আগে, গত বছরের ১১ আগস্ট শিক্ষার্থীদের একাংশ ছাত্র সংসদ চালুর দাবিতে অনশন কর্মসূচি পালন করেন। একই সময়ে ছাত্র সংসদের আইন প্রণয়ন ও কার্যকর কাঠামো গঠনের দাবিতে আন্দোলন কর্মসূচি পালন করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাংশ। ধারাবাহিক আন্দোলনের পর গত ২৭ অক্টোবর রাষ্ট্রপতির স্বাক্ষরের মাধ্যমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের আইন পাস হয় এবং নির্বাচন আয়োজনের তারিখও ঘোষণা করে বেরোবি প্রশাসন।

আরও পড়ুন

তবে একই সময়ে উদ্যোগ গ্রহণ করা সত্ত্বেও এখনও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) মাকসু আইন প্রণয়ন করতে পারেনি প্রশাসন। এ ধরনের ধীরগতির কার্যক্রমের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদাসীনতাকেই দায়ী করছেন শিক্ষার্থীরা।

এ প্রসঙ্গে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আনোয়ারুল আজীম আখন্দ বলেন, মাওলানা ভাষানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আইনে মাকসু নেই। যার কারণে এটা আইনি প্রক্রিয়ার লক্ষ্যে রিজেয়েন বোর্ডে নিয়ে যাই, সেখানে আলোচনার পরে আমাদের এই গঠনতন্ত্র এবং মাকসু নির্বাচনের বিষয়ে আমরা অগ্রায়ন করি। নির্বাচন আয়োজনের আমরা সর্বোচ্চ করে যাচ্ছি।

আরটিভি/একে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
খুবির স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ৪ ও ৫ ফেব্রুয়ারি
খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। আগামী ৪ ও ৫ ফেব্রুয়ারি এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
খুবির স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ৪ ও ৫ ফেব্রুয়ারি
বদরুন্নেসা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৭ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বদরুন্নেসা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান
সাইবার প্রতারণা থেকে সতর্ক থাকতে যবিপ্রবিতে সচেতনতামূলক প্রচারণা
‘সচেতনতার মাধ্যমে নিরাপত্তা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাইবার প্রতারণা থেকে শিক্ষার্থীদের সতর্ক করতে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এন্টি ড্রাগ সোসাইটি অব জাস্ট।
সাইবার প্রতারণা থেকে সতর্ক থাকতে যবিপ্রবিতে সচেতনতামূলক প্রচারণা
‘বর্তমান সরকার কবি নজরুলকে ধারণ করে’ 
বর্তমান সরকার কবি কাজী নজরুল ইসলামকে ধারণ করে ও নজরুল প্রেমী বলে মন্তব্য করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন। 
‘বর্তমান সরকার কবি নজরুলকে ধারণ করে’ 
নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ
খুনি শেখ হাসিনার ফেরাকে কেন্দ্র করে গত দুইদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের ককটেল বিস্ফোরণের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এইচ এম আবু জাফর এর নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে থেকে মিছিল শুরু হয়ে কলাভবন, বিজনেস ফ্যাকাল্টি হয়ে সূর্যসেন হল, মহসিন হল, ভিসি চত্বর, টিএসসি  হয়ে শাহবাগ গিয়ে মিছিলটি শেষ হয়। মিছিল থেকে শেখ হাসিনার বিচার দাবি করা হয় এবং ফাসির রায় কার্যকর করা দাবি তোলা হয়। আপা আপা করিস না, তোদের আপা আসবে না; ফাসি ফাসি ফাসি চাই ,খুনি হাসিনার ফাসি চাই; ফ্যাসিবাদের ঠিকানা , এই বাংলায় হবেনা; ভারত যদি বন্ধু হও ,হাসিনারে ফেরত দাও। এসময় ছাত্রদল নেতা এইচ এম আবু জাফর বলেন খুনি হাসিনা বিগত ২৬ বছরে গুম, খুন, হত্যা, নির্যাতন নীপিড়নের স্টিম রোলার চালায়।জুলাই গণ অভ্যুত্থানে বাংলাদেশের মানুষের উপর নির্বিচারে গণহত্যা চালিয়েছে। বন্দী বিনিময় চুক্তির আওতায় অবিলম্বে হাসিনাকে ফেরত এনে ফাসির দণ্ড কার্যকর করতে হবে। তিনি আরও বলেন ক্যাম্পাসে ছাত্রলীগের ককটেল বিস্ফোরণে সহযোগী হিসাবে কাজ করছে গুপ্ত শিবির। ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে শিক্ষার্থীদের পাশে না থেকে নীলক্ষেতের ভিপি সাদিক কাইউম বউয়ের সাথে রান্না করছে।আরেক ছাত্রশক্তির নেতা রিসোর্টে গিয়ে ধরা খেয়েছে। শিবির ছাত্রলীগের সাথে তাদের অতীতের দায়বদ্ধতা থেকে এসব বোমাবাজিতে সহায়তা করছে। এসময় আরও উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক বায়েজিদ হুসাইন, ফারহান আরিফ, সহ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাইদুর রহমান সাঈদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক আফসার উদ্দিন, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ সভাপতি এইচ এম রিয়াজুল ইসলাম, বেসরকারি বিশ্ববিদ্যালয় যুগ্ম সম্পাদক ইয়াসির আরাফাত সারজু, ঢাকা কলেজের যুগ্ম আহবায়ক ইজাবুল মল্লিক, শাকিতুল ইসলাম, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক বেলাল হোসেন নিলয়, জসিম উদ্দিন, রাসেল খান রাহাত, তেজগাঁও কলেজের সদস্য নাজমুল হাসান পাপন, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ সভাপতি খাইরুল কবির মিঠু, যুগ্ম সম্পাদক সোহাগ,সাগর সহ কয়েকশ নেতাকর্মী।  আরটিভি/এসআর
নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ
আরও পড়ুন
রাকসুর তফসিল-সিনেট কার্যকরের দাবিতে রাবিতে শিবিরের মানববন্ধন 
মার্কিন প্রতিনিধি পরিষদে আরও শক্তিশালী ডেমোক্র্যাটরা, আসন বেড়ে ২৫৩
নির্বাচনে ভরাডুবির পর ট্রাম্পকে পথ বদলানোর চাপ রিপাবলিকানদের
পাহাড়ে ওঠার সময় দড়ির বাঁধন ছিঁড়ে প্রাণ গেল দুই শিক্ষার্থীর