ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

মাদরাসা শিক্ষকদের এমপিওভুক্তির অভিজ্ঞতায় পরিবর্তন, নতুন পরিপত্র জারি

আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ০৪:০০ পিএম
ছবি: সংগৃহীত

বেসরকারি মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৬ এর সংশোধনী এনে একটি নতুন পরিপত্র জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ। এই নতুন নির্দেশনায় কামিল, ফাজিল, আলিম ও দাখিল মাদরাসার বিভিন্ন প্রশাসনিক পদের জন্য প্রয়োজনীয় অভিজ্ঞতার সময়সীমা ও শর্তাবলি পুনর্নির্ধারণ করা হয়েছে।

সম্প্রতি মন্ত্রণালয়ের সচিব মুহাম্মদ রফিকুল ইসলামের সই করা এই আদেশে জানানো হয়েছে, এখন থেকে কামিল বা ফাজিল মাদরাসার অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ পদে আবেদনের জন্য এমপিওভুক্ত পদে কমপক্ষে ১৮ বছরের সামগ্রিক চাকরিকাল থাকতে হবে। বিশেষ করে অধ্যক্ষ পদের জন্য উপাধ্যক্ষ, মুহাদ্দিস, মুফাসসির বা সহকারী অধ্যাপক হিসেবে ৩ বছরের নির্দিষ্ট অভিজ্ঞতার শর্ত জুড়ে দেওয়া হয়েছে। তবে উচ্চতর ডিগ্রিধারী যেমন- এম ফিল ও পিএইচডি ডিগ্রিধারীদের ক্ষেত্রে শিক্ষকতার এই অভিজ্ঞতার মেয়াদ যথাক্রমে ২ বছর ও ৪ বছর পর্যন্ত শিথিলযোগ্য রাখা হয়েছে।

আরও পড়ুন

আবার আলিম মাদরাসার ক্ষেত্রেও প্রশাসনিক পদে বড় পরিবর্তন এসেছে। আলিম মাদ্রাসার অধ্যক্ষ পদের জন্য ১৮ বছরের চাকরিকালের পাশাপাশি সহকারী অধ্যাপক বা উপাধ্যক্ষ হিসেবে ৩ বছরের অভিজ্ঞতার প্রয়োজন হবে। তবে দাখিল মাদরাসার সুপার হিসেবে ৫ বছরের অভিজ্ঞতা থাকলেও এই পদে আবেদন করা যাবে।

অন্যদিকে, আলিম মাদরাসার উপাধ্যক্ষ পদের জন্য সহকারী অধ্যাপক হিসেবে ২ বছর অথবা দাখিল মাদ্রাসার সুপার হিসেবে ৩ বছর বা সহ-সুপার হিসেবে ৫ বছরের অভিজ্ঞতাসহ মোট ১৮ বছরের চাকরিকাল বাধ্যতামূলক করা হয়েছে।

দাখিল মাদরাসার প্রশাসনিক কাঠামোতেও নতুন নিয়ম কার্যকর করা হয়েছে। এখন থেকে সুপারিনটেনডেন্ট হতে হলে সহকারী সুপার হিসেবে ৩ বছরের অভিজ্ঞতাসহ মোট ১৮ বছরের চাকরিকাল থাকতে হবে। এছাড়া সহকারী মৌলভী, ইবতেদায়ি প্রধান বা স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার প্রধান শিক্ষক হিসেবে ১৮ বছর কাজ করলেও সুপার ও সহকারী সুপার পদের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন সব পদের ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই ইনডেক্সধারী হতে হবে বলেও পরিপত্রে উল্লেখ করা হয়েছে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নজরুল বিশ্ববিদ্যালয়ে তুমুল মারামারির ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন 
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তুমুল মারামারির ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) খন্দকার নাজমুল হাসানের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তদন্ত কমিটি গঠনের বিষয়টি জানানো হয়। কমিটিতে আহ্বায়ক করা হয়েছে বিদ্রোহী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. সাইফুল ইসলামকে। সদস্যসচিব হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান। কমিটির অন্য সদস্যরা হলেন—চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ সুখন), অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. বখতিয়ার উদ্দিন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. আশরাফুল আলম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্টের অধ্যাপক ড. মুরাদ আহমেদ ফারুক এবং হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার। অফিস আদেশে কমিটিকে ঘটনার বিষয়ে তদন্ত করে সুপারিশসহ প্রতিবেদন আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে জমা দিতে বলা হয়েছে। উল্লেখ্য, গতকাল বুধবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে নজরুল প্রিমিয়ার লীগ (এনপিএল) টুর্নামেন্ট চলার সময় ঘটনার সূত্রপাত হলে খেলার মাঠে, অগ্নিবীণা হলের সামনে, কলা ভবনের সামনে এবং পেছনে ৪ দফায় সংঘর্ষ হয়। আহত ৬ শিক্ষার্থীর চারজনকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে আরও দুইজনকেও নিয়ে যাওয়া হয়। আরটিভি/ এসকেডি
নজরুল বিশ্ববিদ্যালয়ে তুমুল মারামারির ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন 
হিন্দু-মুসলিম সম্প্রীতি অটুট রাখতে জবিতে গরুর সঙ্গে কেনা হলো খাসিও
হিন্দু-মুসলিম সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার বার্তা দিতে গরুর পাশাপাশি খাসিও কিনেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। 
হিন্দু-মুসলিম সম্প্রীতি অটুট রাখতে জবিতে গরুর সঙ্গে কেনা হলো খাসিও
মাভাবিপ্রবিতে ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে ৩০০ পশুর চিকিৎসা
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বিনামূল্যে পশু চিকিৎসা ও টিকাদান ক্যাম্পে প্রায় ৩০০ পশুকে সেবা দেওয়া হয়েছে।
মাভাবিপ্রবিতে ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে ৩০০ পশুর চিকিৎসা
অধ্যক্ষ সম্মেলন ২৯ নভেম্বর, প্রধান অতিথি প্রধানমন্ত্রী
জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষদের নিয়ে আগামী ২৯ নভেম্বর অনুষ্ঠিত হবে ‘অধ্যক্ষ সম্মেলন-২০২৬’। রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অধ্যক্ষ সম্মেলন ২৯ নভেম্বর, প্রধান অতিথি প্রধানমন্ত্রী
৪৪তম বিসিএসে আনসার, ৪৫তমে পুলিশ ক্যাডার হয়েও গেজেটে বাদ রাবি শিক্ষার্থী নূরে আলম
৪৪তম বিসিএসে আনসার ক্যাডারে গেজেটভুক্ত হলেও ৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডারের চূড়ান্ত গেজেট থেকে বাদ পড়েছেন বলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মো. নূরে আলম। 
৪৪তম বিসিএসে আনসার, ৪৫তমে পুলিশ ক্যাডার হয়েও গেজেটে বাদ রাবি শিক্ষার্থী নূরে আলম
আরও পড়ুন
শিক্ষকদের পে-স্কেল নিয়ে এবার নতুন তথ্য
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য বড় সুখবর
খুবিতে রিসার্চ অ্যাক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন ৭ বিজ্ঞান শিক্ষক
বাস্তবতা বুঝতে হলে কিছুদিন বেকার থাকা প্রয়োজন: খুবি শিক্ষক খুরশীদ