ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর

আরটিভি নিউজ

প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ০২:২৮ পিএম
ছবি: সংগৃহীত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মূল বেতনের ১৫ শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা বুধবার (১ জুলাই) থেকে কার্যকর হয়েছে। ফলে চলতি মাস থেকেই তারা বর্ধিত হারে এই ভাতা পাবেন।

এর আগে, ২০২৫-২৬ অর্থবছরে প্রথম ধাপে মূল বেতনের ৭ দশমিক ৫ শতাংশ হারে বাড়ি ভাড়া কার্যকর করা হয়েছিল। চলতি ২০২৬-২৭ অর্থবছর থেকে অতিরিক্ত আরও ৭ দশমিক ৫ শতাংশ যুক্ত হওয়ায় মোট বাড়ি ভাড়া ভাতা দাঁড়াল মূল বেতনের ১৫ শতাংশ।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে জানা গেছে, বাড়ি ভাতা বৃদ্ধির বিষয়টি আগেই চূড়ান্ত হওয়ায় এটি নিয়ে আর কোনো অনিশ্চয়তা নেই। জুলাই মাসের বেতন থেকেই শিক্ষক-কর্মচারীরা নতুন হারে বাড়ি ভাড়া ভাতা পাবেন।

আরও পড়ুন

গত বছরের ২১ অক্টোবর অর্থ মন্ত্রণালয় এ বিষয়ে আনুষ্ঠানিক সম্মতি দেয়। সে সময় জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, সরকারের বাজেট সীমাবদ্ধতা বিবেচনায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া দুই ধাপে বৃদ্ধি করা হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৫ সালের ১ নভেম্বর থেকে মূল বেতনের ৭ দশমিক ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২ হাজার টাকা) বাড়ি ভাড়া কার্যকর করা হয়। আর ২০২৬ সালের ১ জুলাই থেকে অতিরিক্ত আরও ৭ দশমিক ৫ শতাংশ যোগ করে মোট ১৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২ হাজার টাকা) বাড়ি ভাড়া নির্ধারণ করা হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের সেই সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে দ্বিতীয় ধাপের বর্ধিত বাড়ি ভাড়া আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ককটেল বিস্ফোরণ, প্রাথমিক সত্যতা পাওয়ায় ঢাবির এক কর্মচারী বরখাস্ত
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রাথমিক সত্যতা পাওয়ায় এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ককটেল বিস্ফোরণ, প্রাথমিক সত্যতা পাওয়ায় ঢাবির এক কর্মচারী বরখাস্ত
খুবির স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ৪ ও ৫ ফেব্রুয়ারি
খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। আগামী ৪ ও ৫ ফেব্রুয়ারি এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
খুবির স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ৪ ও ৫ ফেব্রুয়ারি
বদরুন্নেসা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৭ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বদরুন্নেসা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান
সাইবার প্রতারণা থেকে সতর্ক থাকতে যবিপ্রবিতে সচেতনতামূলক প্রচারণা
‘সচেতনতার মাধ্যমে নিরাপত্তা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাইবার প্রতারণা থেকে শিক্ষার্থীদের সতর্ক করতে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এন্টি ড্রাগ সোসাইটি অব জাস্ট।
সাইবার প্রতারণা থেকে সতর্ক থাকতে যবিপ্রবিতে সচেতনতামূলক প্রচারণা
‘বর্তমান সরকার কবি নজরুলকে ধারণ করে’ 
বর্তমান সরকার কবি কাজী নজরুল ইসলামকে ধারণ করে ও নজরুল প্রেমী বলে মন্তব্য করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন। 
‘বর্তমান সরকার কবি নজরুলকে ধারণ করে’ 
আরও পড়ুন
কমোডের ওপর বসিয়ে ছাত্রীর মুখ চেপে ধরেন শিক্ষক, অতঃপর...
মাদরাসা শিক্ষকদের এমপিও আবেদনের সময় বাড়ল
দ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ: সংসদে আমিনুল হক
মাদরাসায় গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি শিশুর মা