ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

কোনো শিক্ষক নির্বাচন করতে চাইলে আগে চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী

আরর্টিভি নিউজ

প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ১২:৪৩ পিএম
কোনো শিক্ষক নির্বাচন করতে চাইলে আগে চাকরি ছাড়তে হবে: শিক্ষামন্ত্রী । ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষকদের অংশগ্রহণ বন্ধে আইন করার আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ভবিষ্যতে এমন ব্যবস্থা করা উচিত, যাতে শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে না পারেন। আর যদি কেউ নির্বাচন করতে চান, তাহলে আগে শিক্ষকতার চাকরি ছেড়ে দিতে হবে।

বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর একটি হোটেলে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থার আয়োজিত শিক্ষা খাতের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

Web-Image55
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

শিক্ষামন্ত্রী বলেন, আগামী দিনের নির্বাচনগুলোতে শিক্ষকরা যেন অংশ না নেন, সে জন্য সরকারকে আইন করতে হবে। শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে চাইলে আগে তাদের চাকরি ছেড়ে দিতে হবে।

তিনি আরও বলেন, শিক্ষা খাতে যে বিনিয়োগ করা হচ্ছে, তা যেন সঠিকভাবে কাজে লাগে, তা নিশ্চিত করতে হবে। বিশেষ করে শিক্ষকদের প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নে নেওয়া উদ্যোগগুলো কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব দিতে হবে।

মন্ত্রী বলেন, শিক্ষকদের উন্নয়নের জন্য যে বিনিয়োগ করা হচ্ছে, তা যথাযথভাবে বাস্তবায়ন হলে ভবিষ্যতে একটি দক্ষ ও সুন্দর জাতি গড়ে তোলা সম্ভব হবে।

তিনি আরও বলেন, দেশের উন্নয়নে শিক্ষা মন্ত্রণালয়ের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই যেকোনো মূল্যে আগামী দিনের বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষা খাতকে আরও শক্তিশালী করতে হবে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হাওরাঞ্চলে জলবায়ু সহনশীল কৃষির উন্নয়নে বাকৃবি রিসার্চ সিস্টেম 
হাওর অঞ্চলের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ সম্পদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে স্থানীয় জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়ন এবং জলবায়ু সহনশীল জীবিকাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম (বাউরেস)।
হাওরাঞ্চলে জলবায়ু সহনশীল কৃষির উন্নয়নে বাকৃবি রিসার্চ সিস্টেম 
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে সখ্যতা, জবির ৫ কর্মকর্তা বরখাস্ত
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ৫ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে সখ্যতা, জবির ৫ কর্মকর্তা বরখাস্ত
আটক কর্মকর্তাদের পুলিশে দেওয়ার দাবিতে মধ্যরাতে জবি ক্যাম্পাসে ছাত্রদল
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে আটক ৫ কর্মকর্তাকে পুলিশের কাছে হস্তান্তরের দাবিতে গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের মূল প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়েছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
আটক কর্মকর্তাদের পুলিশে দেওয়ার দাবিতে মধ্যরাতে জবি ক্যাম্পাসে ছাত্রদল
রাকসু নির্বাচন নিয়ে নতুন কর্মসূচি ঘোষণা আম্মারের
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন আয়োজনের দাবিতে মঙ্গলবার (১৭ নভেম্বর) থেকে প্রশাসন ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন রাকসুর সাবেক সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার। 
রাকসু নির্বাচন নিয়ে নতুন কর্মসূচি ঘোষণা আম্মারের
৩৯ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা শুরু 
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ৩৯টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল (ছাত্র) প্রতিযোগিতা ২০২৬-২০২৭ শুরু হয়েছে।
৩৯ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা শুরু 
আরও পড়ুন
যৌন হয়রানির ঘটনায় অভিযুক্ত ইবি শিক্ষকের বিরুদ্ধে নতুন সিদ্ধান্ত
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে কুবি শিক্ষকদের কর্মসূচি
তুরস্কে বিশ্ব জলবায়ু সম্মেলনে আলোচক জাবিপ্রবি শিক্ষক ইমরুল কবির
১০ নভেম্বর ক্লাস-পরীক্ষা না নেওয়া ও অনুপস্থিত শিক্ষকদের তথ্য চেয়েছে জবি প্রশাসন