শিক্ষক ও শিক্ষার্থীদের ডিজিটাল ডিভাইস দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে সরকার: ববি হাজ্জাজ

আরটিভি নিউজ  

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ০৩:১২ পিএম


শিক্ষক ও শিক্ষার্থীদের ডিজিটাল ডিভাইস দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে সরকার: ববি হাজ্জাজ
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি: সংগৃহীত

প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে শিক্ষক ও শিক্ষার্থীদের ট্যাব ও ডিজিটাল ডিভাইস দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে সরকার বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

মঙ্গলবর (২১ জুলাই) গুলশানের একটি হোটেলে বাংলাদেশের কিশোরী ও তরুণীদের নিরাপদ, অর্থবহ ও সমতাভিত্তিক ডিজিটাল সম্পৃক্ততা নিশ্চিততের জন্য বিবিসি ও জাগো ফাউন্ডেশনের আয়োজিত সেমিনারে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, প্রযুক্তি ও ডিজিটাল মিডিয়ার সঠিক ব্যবহার নিশ্চিত করতে শুধু নারীদের নয়, সবার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা প্রয়োজন।প্রযুক্তিকে ভয় নয়, ইতিবাচকভাবে কাজে লাগাতে হবে।

তিনি বলেন, সব ক্ষেত্রে নারী নেতৃত্বের গুরুত্ব দিতে হবে। এছাড়া প্রাথমিক মিড ডে মিল প্রকল্পের মধ্যে কমিউনিটি এঙ্গেজ করতে মায়েদের অংশগ্রহণ করা হবে। 

তিনি আরও বলেন, ডিজিটাল মাধ্যমের বিশ্বাসযোগ্যতা বাড়াতে দ্বিতীয় পার্লামেন্টে এরইমধ্যে নতুন আইন প্রণয়ন নিয়ে আলোচনা হয়েছে।

ডিজিটাল মিডিয়ার নাম করে অনিবন্ধিত অনেকেই সামাজিক মাধ্যমে ভুল তথ্য পোস্ট করছেন এগুলো কন্ট্রোলের দরকার আছে বলে মন্তব্য করেন তিনি।

এ নিয়ে নতুন ও শক্ত আইনের প্রয়োজনীয়তার কথা বলেন প্রতিমন্ত্রী।

আরটিভি/টিআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission