ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

স্কলারশিপে অস্ট্রেলিয়ায় স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ

আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ০৬:৫৮ পিএম
অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয় । ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে স্কলারশিপের সুযোগ দিচ্ছে অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ চলবে আগামী ৩১ জুলাই পর্যন্ত।

১৯৫৮ সালে প্রতিষ্ঠিত মোনাশ বিশ্ববিদ্যালয় অস্ট্রেলিয়ার মেলবোর্নে অবস্থিত একটি গবেষণাভিত্তিক সরকারি বিশ্ববিদ্যালয়। প্রথম বিশ্বযুদ্ধের সেনা কর্মকর্তা স্যার জন মোনাশের নামে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি অস্ট্রেলিয়ার অন্যতম শীর্ষ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। দক্ষিণ আফ্রিকাসহ বিশ্বের বিভিন্ন দেশেও বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়।

এই স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি বহন করা হবে। পাশাপাশি আবাসন ব্যয়, স্থানান্তর ভাতা, জীবনযাত্রার ভাতা, বই ও পাঠ্যসামগ্রীর খরচ এবং স্বাস্থ্যসেবা বা স্বাস্থ্যবিমা ভাতাও দেওয়া হবে।

আরও পড়ুন

আবেদনের জন্য প্রার্থীকে আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে। ভালো শিক্ষাগত ফলাফল, গবেষণার সক্ষমতা এবং মোনাশ বিশ্ববিদ্যালয়ে গবেষণাভিত্তিক স্নাতকোত্তর বা পিএইচডি প্রোগ্রামে ভর্তির প্রস্তাবপত্র থাকতে হবে। এছাড়া গবেষণার অভিজ্ঞতা এবং ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণ হিসেবে ন্যূনতম ৬ দশমিক ৫ নম্বরসহ আইইএলটিএস অথবা সমমানের সনদ জমা দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শর্তও পূরণ করতে হবে।

আবেদনের সময় পাসপোর্ট, সাম্প্রতিক ছবি, শিক্ষাগত সনদ ও নম্বরপত্র, জীবনবৃত্তান্ত, উদ্দেশ্যপত্র, গবেষণা প্রস্তাবনা, সুপারিশপত্র এবং আইইএলটিএস বা টোয়েফল পরীক্ষার ফল জমা দিতে হবে।

আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনপদ্ধতি ও বিস্তারিত তথ্য মোনাশ বিশ্ববিদ্যালয়ের ভর্তি ও স্কলারশিপ–সংক্রান্ত নির্ধারিত ওয়েবসাইটে পাওয়া যাবে।

আবেদনের শেষ তারিখ: ৩১ জুলাই ২০২৬।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
উচ্চস্বরে কথা বলা নিয়ে ইবির বাসে তুমুল কাণ্ড
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ডাবল ডেকার বাস ‘গোধূলি’তে সিনিয়র-জুনিয়র শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটি ও মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়ার জেলখানা মোড়ে বাসটি পৌঁছানোর পর এ ঘটনা ঘটে। বাংলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম হৃদয় অভিযোগ করেন, বাসে কয়েকজন শিক্ষার্থী পুরো পথ উচ্চস্বরে কথা বলছিলেন। বাস থেকে নামার সময় তিনি তাদের উচ্চস্বরে কথা না বলার অনুরোধ করেন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে আইসিটি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের আবু সাইদ তাঁকে মারধর করেন। এতে তাঁর নাক ফেটে যায় বলে দাবি করেন হৃদয়। হৃদয়ের আরও অভিযোগ, ঘটনার সময় বাসের একটি গ্লাস ভেঙে যায় এবং ভিডিও ধারণের চেষ্টা করলে তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। এছাড়া তাকে হুমকি দেওয়ারও অভিযোগ করেন তিনি। তবে অভিযোগ অস্বীকার করে আবু সাইদ বলেন, গন্তব্যে পৌঁছানোর পর বাংলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের বাপ্পির সঙ্গে আমার কথা কাটাকাটি হয়। গন্তব্যে পৌঁছানোর আগে আমাকে বললে হয়তো কথা বলতাম না। তিনি আরও বলেন, কথা কাটাকাটির একপর্যায়ে একই বিভাগ ও শিক্ষাবর্ষের হৃদয় এসে আমার গায়ে আগে হাত তোলে। এতে আমার হাত কেটে যায় এবং আমার ল্যাপটপের ডিসপ্লে ভেঙে যায়। এ ঘটনায় ক্ষতিপূরণ হিসেবে আমি ৬৫ হাজার টাকা দাবি করছি। পাল্টাপাল্টি অভিযোগের পর আগামীকাল উভয় বিভাগের সভাপতি উপস্থিতিতে সভা হবে বলে জানা গেছে। প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, এবিষয়ে আনুষ্ঠানিকভাবে কেউ জানায়নি। খোঁজ নিয়ে দেখছি এবং কেউ অভিযোগ দিলে দেখা হবে। আরটিভি/এসআর
উচ্চস্বরে কথা বলা নিয়ে ইবির বাসে তুমুল কাণ্ড
আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন ইবির জার্নালিজম বিভাগের সভাপতি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগে আনুষ্ঠানিকভাবে সভাপতির দায়িত্ব হস্তান্তর করা হয়েছে।
আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন ইবির জার্নালিজম বিভাগের সভাপতি
মাভাবিপ্রবিতে এক পরিচ্ছন্নতাকর্মীকে বিষধর সাপের দংশন
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) শহিদ আবরার ফাহাদ হলের ড্রেনে কাজ করার সময় মিলন(৩০) নামের এক পরিচ্ছন্নতাকর্মীকে বিষধর সাপে দংশন করেছে।
মাভাবিপ্রবিতে এক পরিচ্ছন্নতাকর্মীকে বিষধর সাপের দংশন
মাভাবিপ্রবিতে টাঙ্গাইল সচেতন নাগরিক ফোরামের বৃক্ষরোপণ কর্মসূচি
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১২টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে টাঙ্গাইল সচেতন নাগরিক ফোরামের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মাভাবিপ্রবিতে টাঙ্গাইল সচেতন নাগরিক ফোরামের বৃক্ষরোপণ কর্মসূচি
‘ইরানকে ঘিরে বড় সংঘাতের আলামত আগে থেকেই ছিল’
ইরানকে ঘিরে সংঘাত শুরুর আগেই সামরিক, রাজনৈতিক ও প্রচারণামূলক প্রস্তুতির মধ্য দিয়ে বড় ধরনের সংঘাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছিল বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত রুশ ফেডারেশনের রাষ্ট্রদূতের প্রেস সেক্রেটারি সোফিয়া কুতেপোভা।
‘ইরানকে ঘিরে বড় সংঘাতের আলামত আগে থেকেই ছিল’
আরও পড়ুন
ঘুরে দাঁড়িয়ে অস্ট্রেলিয়ার জালে এক হালি দিলো ব্রাজিল
বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার সামরিক সহযোগিতা জোরদারের তাগিদ
অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রাজিলের একাদশে সাত পরিবর্তন
ব্রাজিল সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান আনচেলত্তির