ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

জবির ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, যেদিন থেকে শুরু আবেদন

আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ০৬:৩৮ পিএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)-ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন আগামী ১৫ নভেম্বর থেকে শুরু হবে। আবেদন গ্রহণ চলবে ১০ ডিসেম্বর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০২৭ সালের ১ জানুয়ারি। একইসঙ্গে আগামী বছরের জানুয়ারিতে পাঁচটি ইউনিটের ভর্তি পরীক্ষার সময়সূচিও নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার (৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের সভাপতিত্বে উপাচার্যের কনফারেন্স রুমে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৮০তম (বিশেষ) সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা সূত্রে জানা যায়, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা পাঁচটি ইউনিটে অনুষ্ঠিত হবে। ইউনিটগুলো হলো- বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত ইউনিট-এ, কলা ও আইন অনুষদভুক্ত ইউনিট-বি, বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ইউনিট-সি, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ইউনিট-ডি এবং চারুকলা অনুষদভুক্ত ইউনিট-ই।

আরও পড়ুন

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ইউনিট-এ-এর ভর্তি পরীক্ষা ১ জানুয়ারি, ইউনিট-ই-এর পরীক্ষা ৮ জানুয়ারি, ইউনিট-বি-এর পরীক্ষা ১৫ জানুয়ারি, ইউনিট-সি-এর পরীক্ষা ২২ জানুয়ারি এবং ইউনিট-ডি-এর পরীক্ষা ২৩ জানুয়ারি ২০২৭ অনুষ্ঠিত হবে। সব ইউনিটের পরীক্ষা সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এবারের ভর্তি পরীক্ষা বহুনির্বাচনীমূলক প্রশ্ন (এমসিকিউ) পদ্ধতিতে নেওয়া হবে এবং সব পরীক্ষা ঢাকায় অনুষ্ঠিত হবে।

এর মধ্যে এ ইউনিটে আবেদনের ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি পরীক্ষার মোট জিপিএ কমপক্ষে ৭.০০ এবং কোনো পরীক্ষায় ৩.০০-এর কম না থাকার শর্ত রাখা হয়েছে। ইউনিট-বি ও ইউনিট-ডি-এর ক্ষেত্রে দুই পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৬.০০ এবং কোনো পরীক্ষায় ২.৭৫-এর কম হওয়া যাবে না। ইউনিট-সি-এর জন্য মোট জিপিএ কমপক্ষে ৬.৫০ এবং কোনো পরীক্ষায় ৩.০০-এর কম হলে আবেদন করা যাবে না। অন্যদিকে ইউনিট-ই-এর জন্য মোট জিপিএ কমপক্ষে ৫.৫০ এবং কোনো পরীক্ষায় ২.৫০-এর কম হলে আবেদনযোগ্যতা থাকবে না।

সভায় ভর্তি কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কেন্দ্রীয় ভর্তি কমিটি ও ইউনিটভিত্তিক ভর্তি কমিটি গঠন করা হয়। এছাড়া ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ক্লাস আগামী ৪ এপ্রিল ২০২৭ থেকে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
উপাচার্য ক্যাম্পাসে ফিরলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি চুয়েট শিক্ষার্থীদের
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম পুনরায় ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে আন্দোলন আরও কঠোর করার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। 
উপাচার্য ক্যাম্পাসে ফিরলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি চুয়েট শিক্ষার্থীদের
সামুদ্রিক খাতে সহযোগিতা বাড়াতে বিএমইউ ও বিআইডব্লিউটিসির চুক্তি
সামুদ্রিক ও নৌপরিবহন খাতে একাডেমিক ও পেশাগত সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি (বিএমইউ) ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।
সামুদ্রিক খাতে সহযোগিতা বাড়াতে বিএমইউ ও বিআইডব্লিউটিসির চুক্তি
ফেনী ইউনিভার্সিটির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন
ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের সর্বসম্মত সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয়ের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়টির বোর্ড অফ ট্রাস্টিজের এক জরুরি সভায় সার্বিক উন্নয়ন, অ্যাকাডেমিক উৎকর্ষ ও প্রাতিষ্ঠানিক অগ্রগতি নিশ্চিত করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়।  
ফেনী ইউনিভার্সিটির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন
জবি ক্যাম্পাসে পশু জবাই থেকে বিরত থাকার নির্দেশ প্রশাসনের
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্যাম্পাসে যে কোনো ধরনের পশু জবাই থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
জবি ক্যাম্পাসে পশু জবাই থেকে বিরত থাকার নির্দেশ প্রশাসনের
ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে রাবিতে ছাত্রদলের মাইকিং
প্রধানমন্ত্রীর তারেক রহমানের নির্দেশনায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে মাইকিং ও সচেতনতামূলক প্রচারণা কার্যক্রম পরিচালিত হয়েছে।  
ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে রাবিতে ছাত্রদলের মাইকিং
আরও পড়ুন
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
গুচ্ছের ২০ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা মার্চে, কোন ইউনিটের কবে
ছেলের ভর্তি পরীক্ষায় পরিদর্শকের দায়িত্বে রাবি অধ্যাপক, অতঃপর... 
ভর্তি পরীক্ষায় সিলেবাসে পরিবর্তন আনলো খুলনা বিশ্ববিদ্যালয়