ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

‘স্কুলের ছাত্রীদের ‘পিংক সাইকেল’ দেওয়া হবে’

আরটিভি নিউজ

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ পিএম
এআই দিয়ে ছবি তৈরি

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের শিক্ষায় উৎসাহিত করতে ‘পিংক সাইকেল’ উপহার দিতে চান বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শিগগির এ নিয়ে চূড়ান্ত ঘোষণা আসতে পারে।

একই সঙ্গে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদেরও অ্যাওয়ার্ড দেওয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন, সারাদেশে আমাদের প্রায় ১৯ হাজার মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। সেগুলোতে প্রতিটি ক্লাসে মেয়েদের আরও শিক্ষায় উৎসাহিত করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের জন্য একটা গিফটের কথা বলেছেন। আর সেটি হচ্ছে পিংক সাইকেল বা গোলাপি সাইকেল। তাদের দেওয়ার উদ্দেশ্য হচ্ছে শিক্ষায় অনুপ্রাণিত করা।

জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের অ্যাওয়ার্ড দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, এবার এসএসসি ও সমমান পরীক্ষায় যারা জিপিএ-৫ পেয়েছেন, তাদের প্রধানমন্ত্রী অ্যাওয়ার্ড দেওয়া হবে। প্রধানমন্ত্রী এ অ্যাওয়ার্ড দেবেন। সদ্য পাস করা এক লাখ ১৬ হাজার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিতে তাদের উপহার হিসেবে ট্যাব দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। তিনি এবার শিক্ষায় জিডিপির ২ শতাংশ বাজেট বরাদ্দ দিয়েছেন। এটাকে তিনি উন্নীত করবেন ৫ শতাংশে। শিক্ষায় এমন বিনিয়োগ বিগত কোনো সরকার করেনি।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নজরুল কলেজে ‘শরৎ উৎসব ও নবীনবরণ’ অনুষ্ঠিত
উৎসবমুখর পরিবেশে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত ঐতিহ্যবাহী কবি নজরুল সরকারি কলেজে বাংলা বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব ও নবীনবরণ-২০২৬’।
নজরুল কলেজে ‘শরৎ উৎসব ও নবীনবরণ’ অনুষ্ঠিত
চুয়েটে নতুন উপাচার্যকে পদত্যাগের আল্টিমেটাম শিক্ষার্থীদের, না হলে অবরুদ্ধ রাখার ঘোষণা
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহাল না করা পর্যন্ত নবনিযুক্ত উপাচার্যকে উপাচার্য ভবনে অবরুদ্ধ রাখার ঘোষণা দিয়েছেন তারা।
চুয়েটে নতুন উপাচার্যকে পদত্যাগের আল্টিমেটাম শিক্ষার্থীদের, না হলে অবরুদ্ধ রাখার ঘোষণা
বুটেক্সে অনুষ্ঠিত হলো বিদেশে উচ্চশিক্ষাবিষয়ক সেমিনার
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) বিজনেস ক্লাবের আয়োজনে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 
বুটেক্সে অনুষ্ঠিত হলো বিদেশে উচ্চশিক্ষাবিষয়ক সেমিনার
কুবিতে হলের সিসিটিভি ভাঙচুরের অভিযোগে শিক্ষার্থীকে শোকজ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজয়-২৪ হলে দুটি সিসিটিভি ক্যামেরা ভাঙচুরের অভিযোগে অলি আহমেদ দয়ালশাহ নামে এক শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে হল প্রশাসন।
কুবিতে হলের সিসিটিভি ভাঙচুরের অভিযোগে শিক্ষার্থীকে শোকজ
ব্লুমিং সান স্কুলে শরৎ উৎসবের আয়োজন
ঢাকার খিলক্ষেতের ব্লুমিং সান স্কুলে শরৎ উৎসব-২০২৬ আয়োজন করা হয়েছে।
ব্লুমিং সান স্কুলে শরৎ উৎসবের আয়োজন
আরও পড়ুন
ব্লুমিং সান স্কুলে শরৎ উৎসবের আয়োজন
উচ্চতর ডিগ্রিধারী তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী
এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য আসছে প্রধানমন্ত্রীর নতুন পলিসি
কানাডায় স্কুলে ৮ হত্যায় সহায়তা, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার নারী