ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী

আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬, ০৬:১৭ পিএম
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। ছবি: সংগৃহীত

জানুয়ারিতে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে পাশাপাশি প্রাথমিকে ইউনিফর্মসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।

শনিবার (৩ অক্টোবর) ঢাকার সেগুনবাগিচায় ‘কচুয়ার উন্নয়নে জনমনের ভাবনা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

তিনি বলেন, শিক্ষাকার্যক্রম নিয়মিত তদারকি করছেন প্রধানমন্ত্রী। দেশের বিদ্যমান শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার।

শিক্ষামন্ত্রী জানান, ২০২৭ সালের জানুয়ারিতে প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে। বইয়ের মান নিশ্চিত করতে এবার ভালোমানের কাগজ ও কালি ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

মন্ত্রী বলেন, নিম্নমানের কারণে প্রকাশকদের কাছ থেকে তিন লাখ বই ফেরত নেওয়া হয়েছে। কোনো প্রকাশকের কাজে মানের ঘাটতি পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। বই বিতরণের পরও কোনো অনিয়ম বা গাফিলতির অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া ২০২৭ সালে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ইউনিফর্মসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ দেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন এবং বিদ্যমান শিক্ষাব্যবস্থাকে আরো কার্যকর করতে শিক্ষা মন্ত্রণালয় বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করছে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৩৯ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা শুরু 
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ৩৯টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল (ছাত্র) প্রতিযোগিতা ২০২৬-২০২৭ শুরু হয়েছে।
৩৯ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা শুরু 
ফ্যাসিবাদী শক্তির দেশব্যাপী অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে ইবিতে বিক্ষোভ-সমাবেশ
দেশব্যাপী ফ্যাসিবাদী শক্তির অগ্নিসংযোগ, সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ র‍্যালি ও সমাবেশ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।
ফ্যাসিবাদী শক্তির দেশব্যাপী অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে ইবিতে বিক্ষোভ-সমাবেশ
নবান্ন উৎসব, পিঠার পসরা ও গ্রামীণ ঐতিহ্যে মাতলেন রাবির শিক্ষক-শিক্ষার্থীরা
শীতের আগমনী বার্তার সঙ্গে শুরু হয়েছে আমন ধান কাটার মৌসুম। সোনালি ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। নতুন ধানের চাল দিয়ে তৈরি হচ্ছে শীতের নানা রকম পিঠাপুলি। গ্রামবাংলার সেই চিরায়ত ঐতিহ্য ও উৎসবের আমেজকে ধারণ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আয়োজন করা হয়েছে নবান্ন উৎসবের।
নবান্ন উৎসব, পিঠার পসরা ও গ্রামীণ ঐতিহ্যে মাতলেন রাবির শিক্ষক-শিক্ষার্থীরা
টিকটিকি, শুঁয়োপোকার পর জাককানইবির হলের খাবারে মিলল লার্ভা
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হলে দুপুরের খাবার খেতে গিয়ে শিমের তরকারিতে লার্ভা পান মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী।
টিকটিকি, শুঁয়োপোকার পর জাককানইবির হলের খাবারে মিলল লার্ভা
ঢাবির ৫৪তম সমাবর্তনে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন বদরুন্নেসা কলেজ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তনে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজসহ ডিসিইউর সাত কলেজের বিভিন্ন শিক্ষাবর্ষের স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী শিক্ষার্থীরা।
ঢাবির ৫৪তম সমাবর্তনে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন বদরুন্নেসা কলেজ
আরও পড়ুন
নকলকে জ্যান্ত রেখেছে ওপেন ইউনিভার্সিটি, শিক্ষামন্ত্রীর লাস্ট ওয়ার্নিং
‘ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে’
পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে এআই শিক্ষা
পে স্কেল ‍নিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের সুখবর দিলেন মন্ত্রী