
রাজনৈতিক উদ্দেশ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিনষ্ট করতে ককটেল বিস্ফোরণ ঘটানো হচ্ছে। বললেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রাব্বানী।
সোমবার সকালে মধুর ক্যান্টিনের পাশে ককটেল বিস্ফোরণের পর প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি।
গোলাম রাব্বানী বলেন, ২২ ডিসেম্বর বিশৃঙ্খলাকারীরাই সিসিটিভি ফুটেজ সরিয়েছে। আতঙ্ক সৃষ্ট করতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচনকে ঘিরে ভীতিকর পরিবেশ সৃষ্টি করা হচ্ছে।
শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন এসব অপতৎপরতা মোকাবেলা করবে।
এসজে




