
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গুমের শিকার ছাত্রদলের সকল নেতাকর্মী ও সকল নাগরিকের মুক্তি ও সকল নিপীড়নের ঘটনার যথাযথ বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাবি শাখা এই মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, গণহত্যাকারী পলাতক খুনি হাসিনা ভারতে মুরগির খোপে বসে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রের ডিমে তা দিচ্ছেন। তিনি এতই ষড়যন্ত্র করছে ভারত সরকারকে সঙ্গে নিয়ে যে আজ সে কুচো মুরগির মত হয়ে গেছে। যতই ষড়যন্ত্র করছে কিন্তু ষড়যন্ত্রের ডিম আর ফুটছে না। পলাতক খুনি হাসিনা গামবোরা রোগে আক্রান্ত। আমরা ভারত সরকার আর তার হিংসা রটনাকারী মিডিয়া কে বলতে চায়, এই কুচো মুরগী খুনি হাসিনা কে অনতিবিলম্বে বাংলাদেশের নির্যাতিত জনগণের হাতে তুলে দিন। তাকে নিয়ে ষড়যন্ত্র সফল হবে না।
এ সময় সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরদার আলীর সঞ্চালনা করেন। মানববন্ধনে রাবি ছাত্রদলের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আরটিভি/এএএ




