ঢাকা রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

জকসু নির্বাচন

বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রস্তুত, ইসির অনুমোদনের অপেক্ষায়

মো. আশরাফ আরফিন, জবি সংবাদদাতা

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ০৩:৪২ পিএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

আগামী ৬ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশন (ইসি) সর্বোচ্চ প্রস্তুতি সম্পন্ন করেছে। নির্বাচন বাস্তবায়নের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে।

চিঠি পাওয়ার পর নির্বাচন কমিশন নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে আবেদন জানিয়েছে। তবে এ বিষয়ে এখনো ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তারা কোনো নির্দেশনা পাননি বলে জানা গেছে।

এদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনো সুস্পষ্ট বার্তা না পাওয়ায় আজ বিকেল তিনটায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে একটি জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করা হয়েছে। ওই সভায় জকসু নির্বাচন অনুষ্ঠিত হবে কি না সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে বিশ্ববিদ্যালয়ের একাধিক সিন্ডিকেট সদস্য জানিয়েছেন, নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আর কোনো বাস্তব বাধা নেই। তাদের মতে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্বাচনকালীন নিরাপত্তার জন্য আবেদন করলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) প্রয়োজনীয় নিরাপত্তা দিতে বাধ্য।

আরও পড়ুন

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ গিয়াস উদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নির্বাচন আয়োজনের জন্য আমরা সিএসসি বরাবর আবেদন করেছি। সিএসসি থেকে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে চিঠি পাঠানো হয়েছে। পরবর্তীতে তারা নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ডিএমপি কমিশনারের কাছে আবেদন করেছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, জকসু নির্বাচন আয়োজনের ব্যাপারে আমরা সম্পূর্ণ আশাবাদী। নির্বাচন নিয়ে এখন পর্যন্ত কোনো ধরনের চাপ বা প্রতিবন্ধকতা অনুভব করছি না। নির্বাচন কমিশন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সকল শিক্ষার্থী ও প্রার্থীদের সহযোগিতা কামনা করছি।

এ বিষয়ে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা শরফুদ্দীন আহমেদ চৌধুরীর সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

আরটিভি/এস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সংবাদ প্রকাশের পর নিয়োগপত্র পেলেন বসতভিটা না থাকা সেই প্রার্থী!
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও স্থায়ী ঠিকানা না থাকায় নিয়োগপত্র না পাওয়া মিশন আচার্য অবশেষে চূড়ান্তভাবে নিয়োগপত্র পাচ্ছেন।
সংবাদ প্রকাশের পর নিয়োগপত্র পেলেন বসতভিটা না থাকা সেই প্রার্থী!
ক্যানসারের সঙ্গে যুদ্ধে হার মানলেন চবির মহুয়া
ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ভুগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মহুয়া তাসনিম মারা গেছেন।
ক্যানসারের সঙ্গে যুদ্ধে হার মানলেন চবির মহুয়া
যবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু
নানা আয়োজনের মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শুরু হয়েছে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা ২০২৬।
যবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু
জবির ইতিহাস বিভাগে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠিত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইতিহাস বিভাগের ২১তম ব্যাচের নবীন বরণ ও ১৬তম ব্যাচের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জবির ইতিহাস বিভাগে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠিত
ডেঙ্গুতে রামেকে আরও এক মৃত্যু, চিকিৎসাধীন ১৩৭
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মো. সাদেক (৩৫) নামে আরও এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাসিন্দা। রোববার (৪ অক্টোবর) সকালে রামেক হাসপাতালের মিডিয়া মুখপাত্র ডা. শামীম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, ডেঙ্গু শক সিন্ড্রোমে আক্রান্ত সাদেককে গত ৩০ সেপ্টেম্বর দুপুর ১২টা ১০ মিনিটে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৩ অক্টোবর) সকাল ৭টা ১৮ মিনিটে তার মৃত্যু হয়। হাসপাতালের তথ্য অনুযায়ী, তার মৃত্যুর কারণ ডেঙ্গু শক সিন্ড্রোম। এদিকে, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন করে ৩০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে ৬১ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে হাসপাতালটিতে ১৩৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। রামেক হাসপাতালের মিডিয়া মুখপাত্র ডা. শামীম আহমেদ বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীর তুলনায় দ্বিগুণেরও বেশি রোগী চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গু আক্রান্ত একজন রোগীর মৃত্যু হয়েছে। তিনি জানান, সাদেক গত ৩০ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ডেঙ্গু শক সিন্ড্রোমে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়। আরটিভি/এসআর
ডেঙ্গুতে রামেকে আরও এক মৃত্যু, চিকিৎসাধীন ১৩৭
আরও পড়ুন
ক্যানসারের সঙ্গে যুদ্ধে হার মানলেন চবির মহুয়া
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাইফুল ইসলাম আর নেই
দেশের প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে রাবিতে ‘পেপারলেস এক্সাম সিস্টেম’ চালু 
ইবিতে ডেঙ্গু প্রতিরোধে ‘পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক’ অভিযান