ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

হাবিপ্রবির ভর্তি পরীক্ষা উপলক্ষে বিশেষ বাস সার্ভিস

হাবিপ্রবি প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০২:৩৬ পিএম
ছবি: প্রতিনিধি

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষে শিক্ষার্থীদের সুবিধার্থে বিশেষ বাস সার্ভিস চালু করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষা চলাকালীন তিনদিন দিনাজপুর রেলওয়ে স্টেশন থেকে ক্যাম্পাস পর্যন্ত রাত ৩টা থেকে সকাল ৮টা ৩০ মিনিট পর্যন্ত প্রতি আধ ঘণ্টা পর পর বাস চলাচল করবে। এতে ভোরে ট্রেনে আসা পরীক্ষার্থীরা সহজেই ক্যাম্পাসে পৌঁছাতে পারবেন।

আবার পরীক্ষা শেষে বিকেল ৫টা থেকে শিক্ষার্থী থাকা পর্যন্ত বিশ্ববিদ্যালয় থেকে শহরে প্রতি আধ ঘণ্টা পর পর বাস চলাচল করবে। শিক্ষার্থীদের আনা-নেওয়ার জন্য বিআরটিসির দ্বিতল বাসগুলো চলাচল করবে।

পরিবহন ও যন্ত্র মেরামত শাখার পরিচালক প্রফেসর ড. সিদ্দিকুর রহমান জানিয়েছেন, পরীক্ষার্থীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

এবারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৬, ২৭ ও ২৮ জানুয়ারি। ২৬ জানুয়ারি ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে, যেখানে কৃষি, ফিশারিজ ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা অংশ নেবেন। ২৭ জানুয়ারি ‘বি’ ইউনিটের পরীক্ষা হবে প্রকৌশল, স্থাপত্য ও বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের জন্য। স্থাপত্য বিভাগের জন্য আলাদা ড্রয়িং পরীক্ষা হবে বিকেলে। ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে ‘সি’ ইউনিটের পরীক্ষা, যেখানে ব্যবসায় শিক্ষা, সামাজিক বিজ্ঞান ও মানবিক অনুষদের শিক্ষার্থীরা অংশ নেবেন। একই দিনে ‘ডি’ ইউনিটের পরীক্ষা হবে মানবিক, বিজ্ঞান ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য।

সব মিলিয়ে এবার হাবিপ্রবির ভর্তি পরীক্ষায় আবেদন পড়েছে প্রায় ৯৪ হাজার, যেখানে আসন সংখ্যা মাত্র ১ হাজার ৭৯৫টি। প্রতিটি আসনের বিপরীতে লড়বেন প্রায় ৫২ জন ভর্তিচ্ছু। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, সুষ্ঠু ও সুন্দরভাবে ভর্তি পরীক্ষা আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

আরটিভি/এএএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাকসুর দাবিতে চার দিনের আল্টিমেটাম 
রাকসু নির্বাচনের পরবর্তী তফসিল ঘোষণা এবং সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম দিয়েছে রাবি সংস্কার আন্দোলন নামক প্লাটফর্মের আহ্বায়ক ও রাকসুর সাবেক আলোচিত ও সমালোচিত জিএস সালাহউদ্দিন আম্মার ও তার সহযোগিরা।
রাকসুর দাবিতে চার দিনের আল্টিমেটাম 
গণতন্ত্র প্রতিষ্ঠা ও রক্ষায় ছাত্র সংসদের বিকল্প নেই: শিবির নেতা ফরহাদ 
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ ও শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় ছাত্র সংসদ নির্বাচনের গুরুত্ব তুলে ধরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ডাকসু জিএস এস এম ফরহাদ বলেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠা ও রক্ষায় ছাত্র সংসদের বিকল্প নেই।
গণতন্ত্র প্রতিষ্ঠা ও রক্ষায় ছাত্র সংসদের বিকল্প নেই: শিবির নেতা ফরহাদ 
বিশ্ব চীনা ভাষা সম্মেলনে যোগ দিতে বেইজিংয়ে রাবি উপাচার্য 
বিশ্ব চীনা ভাষা সম্মেলনে অংশ নিতে চীনের রাজধানী বেইজিং গেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলামের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল।
বিশ্ব চীনা ভাষা সম্মেলনে যোগ দিতে বেইজিংয়ে রাবি উপাচার্য 
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি বাতিল
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা নির্বিঘ্নে আয়োজনের লক্ষ্যে চলতি বছরের শীতকালীন ছুটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি বাতিল
১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত
২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের ১৩টি পাবলিক বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষার তারিখ ও সময়সূচি চূড়ান্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল-ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার সূচি নির্ধারণ করা হয়েছে।
১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত
আরও পড়ুন
ফুটবল খেলাকে কেন্দ্র করে হাবিপ্রবি’র দুই অনুষদের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
হাবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
হাবিপ্রবিতে এআই ও ক্লাউড কম্পিউটিংয়ের ভবিষ্যৎ নিয়ে সেমিনার
হাবিপ্রবিতে ১৬তম রসায়ন অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত