ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান শত বছরে একবার ঘটে: ছাত্রদল সভাপতি

আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ১০:৪১ পিএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। ছবি: সংগৃহীত

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান শত বছরে একবার ঘটে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

রোববার (১৯ জুলাই) জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় মিলনায়তনে বিশ্বেবিদ্যালয় শাখা ছাত্রদলের আয়োজনে ‘স্মরণে জুলাই - ছাত্রদল ও অন্যান্য’ শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে এই কথা বলেন তিনি।

তিনি বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান শত বছরে একবার ঘটে। তাই এই গণঅভ্যুত্থানের চেতনা, ত্যাগ ও ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে জুলাইকে বাঁচিয়ে রাখতে হবে।

রাকিবুল ইসলাম রাকিব বলেন, এই প্রজন্মের জীবনের সবচেয়ে বড় অর্জন হলো ফ্যাসিবাদবিরোধী জুলাই-আগস্টের আন্দোলনে অংশগ্রহণ। যারা জীবন দিয়েছেন, আহত হয়েছেন এবং নির্যাতনের শিকার হয়েছেন, তাদের আত্মত্যাগের মধ্য দিয়েই গণঅভ্যুত্থান সফল হয়েছে।

রাকিব বলেন, জুলাই-আগস্টের আন্দোলনে ছাত্রদলের ১৪২ জন নেতাকর্মী ও সমর্থক শহীদ হয়েছেন। তারা কোনো ব্যক্তিগত স্বার্থে নয়, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে রাজপথে নেমেছিলেন। একই সঙ্গে প্রায় ১ হাজার ৪০০ ছাত্র-জনতার আত্মত্যাগও জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীদের ভূমিকার প্রশংসা করে বলেন, কঠিন পরিস্থিতির মধ্যেও তারা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। পুলিশের বাধা ও ছাত্রলীগের হামলার মুখেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শাহবাগ অবরোধ কর্মসূচি সফল করতে অগ্রণী ভূমিকা রেখেছিলেন, যা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

ছাত্রদল সভাপতি বলেন, গত দুই বছরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে হল দখল, রুম দখল কিংবা সাধারণ শিক্ষার্থীদের জোরপূর্বক কর্মসূচিতে অংশ নিতে বাধ্য করার রাজনীতি করেনি। শিক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন ঘটে-এমন কোনো কর্মসূচিও ছাত্রদল পালন করেনি।

তিনি আরও বলেন, জুলাই-আগস্টের শহীদদের রক্তের সঙ্গে ছাত্রদল প্রতিজ্ঞাবদ্ধ যে, ভবিষ্যতে আর কখনো দেশের কোনো ক্যাম্পাসে সন্ত্রাস, দখলদারিত্ব ও অপসংস্কৃতির রাজনীতি প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা - ৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ।

জবি শাখা ছাত্রদলের অহ্বায়ক মেহেদী হাসান হিমেলের সভাপতিত্বে এবং সদস্যসচিব শামসুল আরেফিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রইছ উদ্দিন ও ট্রেজারার অধ্যাপক সাবিনা শারমীন।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জবিতে দুইপক্ষের মারামারি, আহত ৩
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনসংলগ্ন মাঠে ছাত্রদলের আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানের কনসার্ট চলাকালে এ সংঘর্ষ হয়।
জবিতে দুইপক্ষের মারামারি, আহত ৩
জাবিতে র‍্যাগিং, ২০ শিক্ষার্থীকে ৬ লাখ ১৫ হাজার টাকা জরিমানা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পৃথক দুটি র‍্যাগিংয়ের ঘটনায় পদার্থবিজ্ঞান ও ইতিহাস বিভাগের ২০ শিক্ষার্থীকে মোট ৬ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জরিমানা পরিশোধ না হওয়া পর্যন্ত তাদের চলমান ও পরবর্তী নির্ধারিত পরীক্ষায় অংশগ্রহণ স্থগিত করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশে এ তথ্য জানানো হয়। গত ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় ডিসিপ্লিন বোর্ডের সুপারিশ পর্যালোচনা করে অভিযুক্তদের এই শাস্তি দেয়া হয়েছে। অফিস আদেশে বলা হয়, গত ২০ জুলাই দিবাগত রাত ১০টা থেকে ভোর ৩টা পর্যন্ত পদার্থবিজ্ঞান বিভাগের ৫৪ তম আবর্তনের (২০২৪-২৫ শিক্ষাবর্ষ) কয়েকজন শিক্ষার্থী একই বিভাগের ৫৫ তম আবর্তনের (২০২৫-২৬ শিক্ষাবর্ষ) কয়েকজন শিক্ষার্থীকে র‌্যাগ দেন। শের-ই-বাংলা এ কে ফজলুল হক হলের পশ্চিম পাশে (মনপুরা) এ ঘটনা ঘটে। সেখানে ভুক্তভোগীদের বিভিন্নভাবে অমানবিক নির্যাতন, অকথ্য ভাষায় গালাগাল এবং কান ধরিয়ে উঠবস করানোর অভিযোগ ওঠে। এ ঘটনায় পদার্থবিজ্ঞান বিভাগের আট শিক্ষার্থীকে ৩৫ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হয়েছে। ঐ আট শিক্ষার্থীর মধ্যে মো. জাহিদ হাসান, মো. ফজলে হাসান ফাহাদ, সৈয়দ সাকিব আহমেদ রাতুল এবং মো. আল-আমিন হোসাইনকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া মো. মাহমুদুল আমিন সিয়াম ও মো. মোস্তাফিজুর রহমান মিজু কে ৪৫ হাজার টাকা, মো. ফয়সাল আহমেদকে ৪০ হাজার টাকা, মো. মাহমুদুল হাসান খান আকিবকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ঘটনায় মোট জরিমানা করা হয়েছে ৩ লাখ ৬৫ হাজার টাকা। অন্যদিকে, গত ৩ জুলাই দিবাগত রাত ১১টা থেকে রাত ২টা পর্যন্ত ইতিহাস বিভাগের ৫৪ তম আবর্তনের কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে একই বিভাগের ৫৫ তম আবর্তনের ১৩ জন শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ ওঠে। বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ মাঠে তাদের অকথ্য ভাষায় গালাগাল, কান ধরানো এবং ম্যানার শেখানোর নামে র‍্যাগ দেওয়া হয় বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় ইতিহাস বিভাগের ১২ শিক্ষার্থীকে ২০ হাজার থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হয়েছে। তাদের মধ্যে মো. আবু আবতাহী অনিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নাছিম উদ্দিন মজুমদার, মো. মাহফুজুর রহমান অন্ত, আব্দুল্লাহ মাহদী, শুভাশীষ রায় প্রান্ত, মো. রায়হান খান, মো. নাঈমুল হাসান, মো. ইসফাক হাদী, নাঈম আহমেদ সজিব, কার্তিক চন্দ্র রায়, কাজী শাহ জামশেদ আলম নাবিল ও সাইফুল্লাহ মানসুর আনানকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এ ঘটনায় মোট জরিমানা হয়েছে ২ লাখ ৫০ হাজার টাকা। অফিস আদেশে বলা হয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ ২০১৮-এর ধারা ৩(২)(ঘ) অনুযায়ী অভিযুক্ত শিক্ষার্থীদের জরিমানা করা হয়েছে। জরিমানা পরিশোধ না করা পর্যন্ত তাদের চলমান পরীক্ষা, টার্ম ফাইনাল পরীক্ষা অথবা পরবর্তী নির্ধারিত পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি স্থগিত থাকবে। এছাড়া ভবিষ্যতে এ ধরনের অপরাধ পুনরায় সংঘটিত হলে আরও কঠোর শাস্তি দেয়া হবে বলে অফিস আদেশে সতর্ক করা হয়েছে। আরটিভি/এসআর  
জাবিতে র‍্যাগিং, ২০ শিক্ষার্থীকে ৬ লাখ ১৫ হাজার টাকা জরিমানা
বেরোবি শহীদ ফেলানী হলের রিডিং ও সেমিনার রুমের উদ্বোধন
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর শহীদ ফেলানী হলের শিক্ষার্থীদের উন্নত সুবিধা নিশ্চিত করতে শীতাতপ নিয়ন্ত্রিত আধুনিক রিডিং রুম ও সেমিনার রুমের আধুনিকীকরণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বেরোবি শহীদ ফেলানী হলের রিডিং ও সেমিনার রুমের উদ্বোধন
তরুণদের দক্ষ করে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ২১তম আবর্তনের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জবি শাখার উদ্যোগে নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
তরুণদের দক্ষ করে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী
গাঁজাসহ দুই শিক্ষার্থী আটক, ইবির প্রক্টরিয়াল বডির ৪ সিদ্ধান্ত
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গাঁজাসহ দুই শিক্ষার্থী আটকের ঘটনায় ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে চারটি সিদ্ধান্ত নিয়েছে প্রক্টরিয়াল বডি।
গাঁজাসহ দুই শিক্ষার্থী আটক, ইবির প্রক্টরিয়াল বডির ৪ সিদ্ধান্ত
আরও পড়ুন
জবিতে দুইপক্ষের মারামারি, আহত ৩
‘দিনে-দুপুরে’ জবি ক্যাম্পাসে বোরকা পরে যুবক, অতঃপর...
গণঅভ্যুত্থানের পর জামায়াতের ফাঁদে পড়ে কিছু তরুণ পথভ্রষ্ট হয়েছে: আবু হানিফ
বর্তমান সরকার জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় বাংলাদেশ গড়বে: আযম খান