মাভাবিপ্রবির রিজেন্ট বোর্ডের সদস্য হলেন দুই সংসদ সদস্য

মাভাবিপ্রবি সংবাদদাতা, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ০৯:৪৬ পিএম


মাভাবিপ্রবির রিজেন্ট বোর্ডের সদস্য হলেন দুই সংসদ সদস্য
টাঙ্গাইলের দুই সংসদ সদস্য। ছবি: আরটিভি

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে টাঙ্গাইলের দুই সংসদ সদস্যকে মনোনয়ন দেওয়া হয়েছে।

সোমবার (২০ জুলাই) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে পাঠানো ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর ১৮(১)(ঘ) ধারা অনুযায়ী রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে দুই সংসদ সদস্যকে মনোনয়ন দেওয়া হয়েছে।

আরও পড়ুন

মনোনীত সংসদ সদস্যরা হলেন-টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য মো. আবদুস সালাম পিন্টু এবং টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, বিষয়টি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অবহিত করা হয়েছে। একই সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, জাতীয় সংসদ সচিবালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতেও এর অনুলিপি পাঠানো হয়েছে।

উল্লেখ্য, রিজেন্ট বোর্ড একটি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থা। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক, আর্থিক ও নীতিগত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে এ বোর্ড সিদ্ধান্ত গ্রহণ করে।

আরটিভি/টিআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission