ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

ইবিতে ছাত্রশক্তির স্মৃতিচারণ সভায় বৈষম্যবিরোধীর হট্টগোল  

ইবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ০৭:৩২ পিএম
ইবিতে ছাত্রশক্তির স্মৃতিচারণ সভায় হট্টগোল, কমিটি নিয়ে ক্ষোভ । ছবি: আরটিভি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতীয় ছাত্রশক্তি আয়োজিত জুলাই স্মৃতিচারণ সভায় হট্টগোলের ঘটনা ঘটেছে। কমিটিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের পুনর্বাসন এবং প্রকৃত জুলাই আন্দোলনের কর্মীদের বঞ্চিত করার অভিযোগ তুলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের নেতাকর্মীরা এ হট্টগোল করেন।

রোববার (২৬ জুলাই) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

সভায় জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও সারোয়ার তুষার, যুগ্ম মুখ্য সংগঠক ও সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু, জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান এবং দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সভায় এনসিপির নেতারা বক্তব্য দেওয়ার সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শাখার সিনিয়র যুগ্ম সদস্যসচিব মুবাশ্বির আমিন ও যুগ্ম সদস্যসচিব বাঁধন বিশ্বাসের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী হট্টগোল শুরু করেন। পরে এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদসহ অন্য নেতারা তাদের অন্যত্র সরিয়ে নিয়ে গেলে পরিস্থিতি শান্ত হয়।

আরও পড়ুন

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শাখার যুগ্ম সদস্যসচিব বাঁধন বিশ্বাস বলেন, কমিটির আহ্বায়ক ফুয়াদ হাসান আগে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। জুলাই আন্দোলনের পরও তিনি হলে ছাত্রলীগকে পুনর্বাসনের চেষ্টা করেছিলেন। আমাদের বাধার মুখে তিনি সরে যেতে বাধ্য হন। এছাড়া তিনি জাহিদ আহসানের কোরামের রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় পদ পেয়েছেন। কমিটির সদস্যসচিবের বিরুদ্ধেও শিক্ষক হেনস্তার অভিযোগ রয়েছে এবং এ বিষয়ে তদন্ত কমিটি হয়েছে। জুলাই আন্দোলনের ভিত্তিতে কমিটি গঠন করা হলেও প্রকৃত আন্দোলনকারীদের সেখানে রাখা হয়নি। এ বিষয়টি জানাতেই আমরা কেন্দ্রীয় নেতাদের কাছে গিয়েছিলাম।

অভিযোগের বিষয়ে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান বলেন, সভায় একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তবে যারা ক্ষোভ প্রকাশ করেছেন, তাদের সঙ্গে আমরা কথা বলেছি। এখানে উপস্থিত সবাই জুলাই আন্দোলনের অংশ ছিলেন। কমিটি নিয়ে অনেকের মধ্যে অসন্তোষ থাকতে পারে। আমরা তাদের বক্তব্য শুনেছি এবং বিষয়টি পর্যালোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
উচ্চস্বরে কথা বলা নিয়ে ইবির বাসে তুমুল কাণ্ড
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ডাবল ডেকার বাস ‘গোধূলি’তে সিনিয়র-জুনিয়র শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটি ও মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়ার জেলখানা মোড়ে বাসটি পৌঁছানোর পর এ ঘটনা ঘটে। বাংলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম হৃদয় অভিযোগ করেন, বাসে কয়েকজন শিক্ষার্থী পুরো পথ উচ্চস্বরে কথা বলছিলেন। বাস থেকে নামার সময় তিনি তাদের উচ্চস্বরে কথা না বলার অনুরোধ করেন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে আইসিটি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের আবু সাইদ তাঁকে মারধর করেন। এতে তাঁর নাক ফেটে যায় বলে দাবি করেন হৃদয়। হৃদয়ের আরও অভিযোগ, ঘটনার সময় বাসের একটি গ্লাস ভেঙে যায় এবং ভিডিও ধারণের চেষ্টা করলে তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। এছাড়া তাকে হুমকি দেওয়ারও অভিযোগ করেন তিনি। তবে অভিযোগ অস্বীকার করে আবু সাইদ বলেন, গন্তব্যে পৌঁছানোর পর বাংলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের বাপ্পির সঙ্গে আমার কথা কাটাকাটি হয়। গন্তব্যে পৌঁছানোর আগে আমাকে বললে হয়তো কথা বলতাম না। তিনি আরও বলেন, কথা কাটাকাটির একপর্যায়ে একই বিভাগ ও শিক্ষাবর্ষের হৃদয় এসে আমার গায়ে আগে হাত তোলে। এতে আমার হাত কেটে যায় এবং আমার ল্যাপটপের ডিসপ্লে ভেঙে যায়। এ ঘটনায় ক্ষতিপূরণ হিসেবে আমি ৬৫ হাজার টাকা দাবি করছি। পাল্টাপাল্টি অভিযোগের পর আগামীকাল উভয় বিভাগের সভাপতি উপস্থিতিতে সভা হবে বলে জানা গেছে। প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, এবিষয়ে আনুষ্ঠানিকভাবে কেউ জানায়নি। খোঁজ নিয়ে দেখছি এবং কেউ অভিযোগ দিলে দেখা হবে। আরটিভি/এসআর
উচ্চস্বরে কথা বলা নিয়ে ইবির বাসে তুমুল কাণ্ড
আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন ইবির জার্নালিজম বিভাগের সভাপতি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগে আনুষ্ঠানিকভাবে সভাপতির দায়িত্ব হস্তান্তর করা হয়েছে।
আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন ইবির জার্নালিজম বিভাগের সভাপতি
মাভাবিপ্রবিতে এক পরিচ্ছন্নতাকর্মীকে বিষধর সাপের দংশন
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) শহিদ আবরার ফাহাদ হলের ড্রেনে কাজ করার সময় মিলন(৩০) নামের এক পরিচ্ছন্নতাকর্মীকে বিষধর সাপে দংশন করেছে।
মাভাবিপ্রবিতে এক পরিচ্ছন্নতাকর্মীকে বিষধর সাপের দংশন
মাভাবিপ্রবিতে টাঙ্গাইল সচেতন নাগরিক ফোরামের বৃক্ষরোপণ কর্মসূচি
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১২টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে টাঙ্গাইল সচেতন নাগরিক ফোরামের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মাভাবিপ্রবিতে টাঙ্গাইল সচেতন নাগরিক ফোরামের বৃক্ষরোপণ কর্মসূচি
‘ইরানকে ঘিরে বড় সংঘাতের আলামত আগে থেকেই ছিল’
ইরানকে ঘিরে সংঘাত শুরুর আগেই সামরিক, রাজনৈতিক ও প্রচারণামূলক প্রস্তুতির মধ্য দিয়ে বড় ধরনের সংঘাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছিল বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত রুশ ফেডারেশনের রাষ্ট্রদূতের প্রেস সেক্রেটারি সোফিয়া কুতেপোভা।
‘ইরানকে ঘিরে বড় সংঘাতের আলামত আগে থেকেই ছিল’
আরও পড়ুন
পূজার ছুটিতে ইবি কেন্দ্রীয় গ্রন্থাগারের জব কর্ণার খোলা রাখার দাবি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের চার হলে নতুন প্রভোস্ট নিয়োগ
নিয়োগে অনিয়ম-দলীয়করণের প্রতিবাদে ইবিতে শিবিরের বিক্ষোভ
ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি বাস্তবায়নের দাবি ইবি ছাত্রদলের