ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে যবিপ্রবির ছাত্রী হলে প্রকাশ হবে দেয়াল পত্রিকা

যবিপ্রবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ০৫:৩৬ পিএম
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বীর প্রতীক তারামন বিবি ছাত্রী হল। ছবি: যবিপ্রবি সংবাদদাতা

‘জুলাই গণগঅভ্যুত্থান দিবস’ পালন উপলক্ষে দেয়াল পত্রিকা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বীর প্রতীক তারামন বিবি ছাত্রী হল। ২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের চেতনাকে সমুন্নত রাখতে এই উদ্যোগ নিয়েছে হল প্রশাসন।

মঙ্গলবার (২৮ জুলাই) বীর প্রতীক তারামন বিবি হলের প্রভোস্ট ড. ফারহানা ইয়াসমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেয়াল পত্রিকার জন্য উক্ত হলের সকল আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের কাছ থেকে কবিতা, প্রবন্ধ, গল্প ও স্মৃতিচারণমূলক লেখা আহ্বান করা হচ্ছে। বাছাইকৃত লেখায়/প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে নির্বাচিত সেরা তিন জনকে পুরষ্কৃত করা হবে। লেখার বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে ‘জুলাই বিপ্লব ও নতুন বাংলাদেশ’।

আরও পড়ুন

লেখার নিয়মাবলী হলো কবিতা সর্বোচ্চ ১২ লাইন, স্মৃতিচারণ/ছোটগল্প সর্বোচ্চ ২৫০ শব্দ এবং প্রবন্ধ সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে হতে হবে। আগ্রহী ছাত্রীদের আগামী ৫ আগস্ট ২০২৬-এর মধ্যে হল অফিসে তাদের লেখা জমা দেয়ার জন্য বলা হয়েছে।

বিজ্ঞপ্তির নিয়মানুসারে জমা দেওয়া লেখা অবশ্যই শিক্ষার্থীর নিজস্ব, সৃজনশীল ও মৌলিক হতে হবে। লেখাটি এ-ফোর সাইজের কাগজে স্পষ্ট অক্ষরে হাতে লেখা অথবা কম্পিউটারে টাইপ করা থাকতে হবে। এছাড়াও লেখার সঙ্গে ছাত্রীর নাম, বিভাগ, শিক্ষাবর্ষ, রুম নম্বর এবং মোবাইল নম্বর উল্লেখ করতে বলা হয়েছে।

এই বিষয়ে হল প্রভোস্ট ড. ফারহানা ইয়াসমিন বলেন, জুলাই গণ-অভ্যুত্থান না হলে নতুন বাংলাদেশের সূচনা সম্ভব হতো না। এটি এখন একটি রাষ্ট্রীয় দিবস হিসেবে স্বীকৃত। এ গণ-অভ্যুত্থানে পুরুষদের পাশাপাশি নারীদেরও গুরুত্বপূর্ণ অবদান ছিল। সেই অবদান তুলে ধরার লক্ষ্যেই আমাদের এই আয়োজন।

তিনি আরও বলেন, দেয়াল পত্রিকায় জমা পড়া লেখাগুলো বিষয়বস্তু, সৃজনশীলতা ও উপস্থাপনা এই তিনটি বিষয়ের ভিত্তিতে মূল্যায়ন করা হবে। আমি আশা করি, হলের সকল আবাসিক ও অনাবাসিক ছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে এই আয়োজনে অংশগ্রহণ করবে এবং নিজেদের সৃজনশীলতা তুলে ধরবে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জবির পাঁচ মেধাবী শিক্ষার্থী পেলেন ফোবানা বৃত্তি
মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করা এবং আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পাঁচ শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশিদের সংগঠন ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা (ফোবানা)।
জবির পাঁচ মেধাবী শিক্ষার্থী পেলেন ফোবানা বৃত্তি
উপাচার্য পুনর্বহালের দাবিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে স্মারকলিপি চুয়েট শিক্ষার্থীদের
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর কাছে স্মারকলিপি দিয়েছেন চুয়েট শিক্ষার্থীরা।
উপাচার্য পুনর্বহালের দাবিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে স্মারকলিপি চুয়েট শিক্ষার্থীদের
কুকসুর গঠনতন্ত্র অনুমোদন-দ্রুত নির্বাচনের দাবিতে স্মারকলিপি
কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (কুকসু)-এর খসড়া গঠনতন্ত্র দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের মাধ্যমে...
কুকসুর গঠনতন্ত্র অনুমোদন-দ্রুত নির্বাচনের দাবিতে স্মারকলিপি
কুবিতে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব 
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৭তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড-২০২৬ এর ঢাকা-দক্ষিণ আঞ্চলিক পর্ব। আগামীকাল ৬ নভেম্বর বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
কুবিতে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব 
দ্রুত সময়ে রাকসু নির্বাচন আয়োজনের দাবি ছাত্রনেতাদের
শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ৩৫ বছরের দীর্ঘ বিরতি শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন অনুষ্ঠিত হলেও এক বছর না পেরোতেই ফের অনিশ্চয়তার মধ্যে পড়েছে এর ভবিষ্যৎ।
দ্রুত সময়ে রাকসু নির্বাচন আয়োজনের দাবি ছাত্রনেতাদের
আরও পড়ুন
ন্যানো ফিসফিডের পেটেন্ট পেলেন যবিপ্রবির অধ্যাপক ড. জাভেদ হোসেন খান
যবিপ্রবির ছাত্র পরামর্শ-নির্দেশনা দপ্তরের নতুন পরিচালক ড. অভিনু কিবরিয়া
স্কোপাস-ইনডেক্সড গবেষণা প্রকাশনায় বিজ্ঞান ও প্রযুক্তিতে শীর্ষে যবিপ্রবি 
যবিপ্রবির সামনে ময়লার ভাগাড়, দুর্গন্ধে ভোগান্তিতে শিক্ষার্থী ও পথচারীরা