ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

ইবি ছাত্রশক্তির অনুষ্ঠানে হট্টগোলের ঘটনায় ‘ফোনে’ তদন্ত করছে কমিটি

ইবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ০৭:০০ পিএম
ছবি: আরটিভি

জাতীয় ছাত্রশক্তির ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা কর্তৃক আয়োজিত আলোচনা সভায় সৃষ্ট হট্টগোলের ঘটনায় গঠিত তদন্ত কমিটি মোবাইল ফোনে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে তদন্ত কার্যক্রম পরিচালনা করছে বলে জানিয়েছেন সংগঠনটির নেতারা।

এর আগে ২৬ জুলাই জাতীয় ছাত্রশক্তির দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে সংগঠনটির কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটি। ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলেও এখনো চূড়ান্ত তদন্ত প্রতিবেদন জমা পড়েনি।

সংগঠনের সূত্রে জানা গেছে, হবিগঞ্জ ও সিলেটে এনসিপি নেতাদের ওপর হামলার ঘটনায় সংগঠনের নেতাকর্মীরা ব্যস্ত থাকায় নির্ধারিত ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দেওয়া সম্ভব হয়নি। বর্তমানে সরেজমিনে না গিয়ে ফোনে সংশ্লিষ্টদের (স্টেকহোল্ডারদের) সঙ্গে কথা বলে চূড়ান্ত প্রতিবেদন প্রস্তুতের কাজ চলছে। পরবর্তী সিদ্ধান্তের পর বিস্তারিত জানা যাবে। ঘটনার দিনের পরিস্থিতির পূর্ণাঙ্গ তদন্তের জন্য কেন্দ্রীয় সংসদের সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারের অনুমোদনক্রমে গঠিত তিন সদস্যের কমিটিতে রয়েছেন হাসিব আল ইসলাম, মাহফুজুর রহমান ও শাবাব হোসেন মেহের।

আরও পড়ুন

ইবি শাখা ছাত্রশক্তির আহ্বায়ক ফুয়াদ হাসান বলেন, ঘটনার পরপরই প্রাথমিকভাবে সংশ্লিষ্টতা চিহ্নিত হওয়ায় এনসিপির এক নেতাকে শোকজ করা হয়েছে। কেন্দ্র থেকে বিশ্ববিদ্যালয়ে কেউ আসেননি। এনসিপির শোকজ নোটিশের জবাব পাওয়ার পর হয়তো সিদ্ধান্ত আসতে পারে।

প্রসঙ্গত, গত ২৬ জুলাই দুপুরে বিশ্ববিদ্যালয়ের বটতলায় আয়োজিত ‘বর্ষা বিপ্লবের স্মৃতিচারণ ও নতুন রাজনৈতিক ধারা বিনির্মাণ’ শীর্ষক আলোচনা সভায় ছাত্রশক্তির নবগঠিত কমিটিকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা হট্টগোল সৃষ্টি করেন। এ সময় ইবি শাখা ছাত্রশক্তির নবগঠিত কমিটির আহ্বায়ক ফুয়াদ হাসানের সভাপতিত্বে এবং সদস্যসচিব ইফতেহার উদ্দীনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও সারোয়ার তুষার এবং যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু। প্রধান বক্তা ছিলেন জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সাংবাদিকের হাতে অস্ত্র নয়, থাকে ক্যামেরা, কলম ও তথ্য: রাবিতে হামলার শিকার সাংবাদিক
সাংবাদিকের হাতে অস্ত্র থাকে না। থাকে ক্যামেরা, কলম ও তথ্য।
সাংবাদিকের হাতে অস্ত্র নয়, থাকে ক্যামেরা, কলম ও তথ্য: রাবিতে হামলার শিকার সাংবাদিক
নোবিপ্রবি এমআইএস নেটের নেতৃত্বে সিয়াম–চৈতি
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগের শিক্ষার্থীদের সংগঠন এমআইএস নেটের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
নোবিপ্রবি এমআইএস নেটের নেতৃত্বে সিয়াম–চৈতি
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বুটেক্সের ১৩ শিক্ষার্থী
উচ্চশিক্ষায় অসাধারণ কৃতিত্ব ও মেধার স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৯, ২০২০ ও ২০২১-এর জন্য বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ১৩ জন শিক্ষার্থী চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন।
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বুটেক্সের ১৩ শিক্ষার্থী
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২৮ শিক্ষার্থী
সাড়ে ৬ বছর পর একসঙ্গে তিন সেশনের জন্য প্রধানমন্ত্রী স্বর্ণপদকপ্রাপ্তদের তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি)।
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২৮ শিক্ষার্থী
রামেবি উপাচার্যের পদত্যাগে বিরোধী দলীয় নেতার নিন্দা
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য অধ্যাপক ডা. জাওয়াদুল হককে ভয়ভীতি ও হুমকি দিয়ে পদত্যাগপত্রে স্বাক্ষর করিয়ে নেওয়ার অভিযোগের ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
রামেবি উপাচার্যের পদত্যাগে বিরোধী দলীয় নেতার নিন্দা
আরও পড়ুন
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২৪ শিক্ষার্থী
রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ইবি রিপোর্টার্স ইউনিটির প্রতিবাদ
বাঁচার আকুতি ইবি শিক্ষার্থী ফাতেমার, প্রয়োজন ৩০ লাখ টাকা
ইবিতে ডেঙ্গু প্রতিরোধে ‘পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক’ অভিযান