ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

রাবির আবেদন ও ভর্তি পরীক্ষার সময়সূচী প্রকাশ

রাবি প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ০৭:৫৯ পিএম
রাজশাহী বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার প্রাথমিক সময়সূচি নির্ধারণ করা হয়েছে। আগামী ৮ জানুয়ারি থেকে শুরু হবে ভর্তি পরীক্ষা। আবেদন প্রক্রিয়া শুরু হবে ১২ নভেম্বর।

রোববার (১৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন-১-এর কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত ভর্তি উপকমিটির সভায় এসব সিদ্ধান্তের সুপারিশ করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম।

সুপারিশ অনুযায়ী, ১২ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন গ্রহণ করা হবে। আগামী ৮ জানুয়ারি ‘বি’ ইউনিট, ৯ জানুয়ারি ‘সি’ ইউনিট এবং ১৬ জানুয়ারি ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি দেশের আরও ছয়টি বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। কেন্দ্রগুলো হলো—ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, ময়মনসিংহ ও রংপুর।

আরও পড়ুন

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক এস এম কামরুজ্জামান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

তবে ভর্তি পরীক্ষার বিস্তারিত নির্দেশনা, আবেদনযোগ্যতা, আসনসংখ্যা ও চূড়ান্ত সময়সূচি পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হবে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টাইমস হায়ার র‍্যাঙ্কিংয়ের ‘রিপোর্টার’ তালিকায় ডিআইইউ
যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) প্রকাশিত ‘দ্য ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৭’-এ ‘রিপোর্টার’ তালিকায় স্থান পেয়েছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)।
টাইমস হায়ার র‍্যাঙ্কিংয়ের ‘রিপোর্টার’ তালিকায় ডিআইইউ
টাইমস হায়ার র‍্যাঙ্কিংয়ে মাভাবিপ্রবির চমক
যুক্তরাজ্যভিত্তিক খ্যাতনামা শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’ (টিএইচই)-এর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং-২০২৭ প্রকাশিত হয়েছে।
টাইমস হায়ার র‍্যাঙ্কিংয়ে মাভাবিপ্রবির চমক
মারামারির ঘটনায় ইবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন, জানালেন ‘কঠিন সিদ্ধান্ত’
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাংলা ও আইসিটি বিভাগের শিক্ষার্থীদের মধ্যকার সংঘর্ষ ও মারামারির ঘটনায় সংবাদ সম্মেলন করেছে আইসিটি বিভাগের শিক্ষার্থীরা। নির্দিষ্ট সময়ের মধ্যে ঘটনার বিচার না হলে আমরণ অনশনে বসার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
মারামারির ঘটনায় ইবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন, জানালেন ‘কঠিন সিদ্ধান্ত’
মারামারি করে ‘বড় মাশুল’ গুনলেন ৩ ইবি শিক্ষার্থী
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাংলা ও আইসিটি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘটিত মারামারির ঘটনার পর তিন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পাশাপাশি ঘটনা তদন্তে কমিটি গঠন করে দেয় প্রশাসন।
মারামারি করে ‘বড় মাশুল’ গুনলেন ৩ ইবি শিক্ষার্থী
সামনে এলো শিবিরের ৩ চিঠি, রাকসুর জিএস আম্মারের ‘কুকীর্তি’ ফাঁস
অর্থের বিনিময়ে পদ বাণিজ্য, নৈতিক স্খলন, নারীদের সঙ্গে অবাধ বিচরণ ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে ২০২৫ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মারকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাথী পদ থেকে বহিষ্কার করা হয়। শিবিরের বিভিন্ন সময়ের তিনটি চিঠিতে তার পদ স্থগিত ও পরবর্তীতে বাতিলের তথ্য পাওয়া গেছে।
সামনে এলো শিবিরের ৩ চিঠি, রাকসুর জিএস আম্মারের ‘কুকীর্তি’ ফাঁস
আরও পড়ুন
সামনে এলো শিবিরের ৩ চিঠি, রাকসুর জিএস আম্মারের ‘কুকীর্তি’ ফাঁস
টাইমস হায়ার র‍্যাঙ্কিংয়ে যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাবি শিক্ষার্থীদের চিকিৎসাসেবায় অ্যাম্বুলেন্স উপহার দিল শাখা ছাত্রশিবির 
নির্বাচনী ইশতেহারের ৭৩ শতাংশ প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছি: রাকসু ভিপি