ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ প্রকাশ

বুটেক্স সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ পিএম
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স)। ছবি: আরটিভি

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। ২০২৭ সালের ২৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে এই শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. রাশেদা বেগম দিনা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গতকাল সোমবার (৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ডিন ও বিভাগীয় প্রধানদের কমিটির সভায় ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল এখনো প্রকাশিত না হওয়ায় এবারের ভর্তি-সংক্রান্ত যোগ্যতা, জিপিএ শর্ত ও আবেদনপ্রক্রিয়া এখনো নির্ধারিত হয়নি।

উল্লেখ্য, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) দেশের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে একমাত্র সরকারি বিশেষায়িত বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে ১১টি বিভাগ রয়েছে। এসব বিভাগে মোট ৬৩০টি আসনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে। বিভাগগুলো হলো—

ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং (৮০), ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং (৮০), ফেব্রিক ইঞ্জিনিয়ারিং (৮০), অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং (৮০), টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট (৮০), টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন (৪০), ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (৪০), টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেন্যান্স (৪০), ডাইস অ্যান্ড কেমিক্যালস ইঞ্জিনিয়ারিং (৪০), এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (৪০) এবং টেক্সটাইল ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং (৩০)।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিশ্ব চীনা ভাষা সম্মেলনে যোগ দিতে বেইজিংয়ে রাবি উপাচার্য 
বিশ্ব চীনা ভাষা সম্মেলনে অংশ নিতে চীনের রাজধানী বেইজিং গেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলামের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল।
বিশ্ব চীনা ভাষা সম্মেলনে যোগ দিতে বেইজিংয়ে রাবি উপাচার্য 
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি বাতিল
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা নির্বিঘ্নে আয়োজনের লক্ষ্যে চলতি বছরের শীতকালীন ছুটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি বাতিল
১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত
২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের ১৩টি পাবলিক বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষার তারিখ ও সময়সূচি চূড়ান্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল-ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার সূচি নির্ধারণ করা হয়েছে।
১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত
নোবিপ্রবির রিজেন্ট বোর্ডের নতুন সদস্য অধ্যাপক মোর্শেদ হাসান
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে মনোনয়ন পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো.মোর্শেদ হাসান খান। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর তাকে আগামী তিন বছরের জন্য এ পদে মনোনয়ন দিয়েছেন।
নোবিপ্রবির রিজেন্ট বোর্ডের নতুন সদস্য অধ্যাপক মোর্শেদ হাসান
নিষিদ্ধ ছাত্রলীগের রামেক সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রেপ্তার
নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) শাখা সভাপতি শুভ কুমার মন্ডল ও সাধারণ সম্পাদক নাহিদ হাসানকে বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
নিষিদ্ধ ছাত্রলীগের রামেক সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রেপ্তার
আরও পড়ুন
১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত
১১ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময়সূচি চূড়ান্ত 
পেছাচ্ছে না জবির ভর্তি পরীক্ষা, দুই বিষয়ে ফেল করেও আবেদনের সুযোগ
ভর্তি পরীক্ষা পেছাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, জেনে নিন তারিখ