ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ইবিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে তুমুল সংঘর্ষ, আহত ৫ 

ইবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ পিএম
ছবি : আরটিভি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে এ ঘটনা ঘটে। এতে অন্তত ৫ শিক্ষার্থী আহত হয়েছে। সবাই ইবি মেডিকেলে চিকিৎসা নেয়। বর্তমান গুরুতর আঘাত পাওয়া তিন শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

আহত শিক্ষার্থীরা হলেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২২-২৩ বর্ষের শিক্ষার্থী হুমায়ুন কবির। হিসাববিজ্ঞান বিভাগের অন্য ৪ আহত শিক্ষার্থীরা হলেন— আলিফ রাহাত (২৪-২৫), আলিফ খান (২৪-২৫), তোফাজ্জল (২৪-২৫) ও আবু রায়হান (২৫-২৬)।

জানা যায়, ফুটবল টুর্নামেন্টে সেকেন্ড রাউন্ড খেলায় সাড়ে ৯ টায় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মুখোমুখি হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের খেলা শুরু হয়। ইতিহাস বিভাগ এত গোল এগিয়ে খেলা শেষ হওয়ার এক মিনিট অবশিষ্ট সময় থাকা অবস্থায় ইতিহাস বিভাগ বল আউট করলে একাউন্টিং বল নিতে যায় আর সেখানে ইতিহাসের দর্শকরা তাদের স্লেইজিং টাইপের স্লোগান দেয়। একাউন্টিং-এর প্লেয়াররা দর্শকদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়লে ইতিহাসের সাবিক (২১-২২) এগিয়ে আসে এবং এক পর্যায়ে একাউন্টিংয়ের গোলকিপার আক্রমনাত্মকভাবে এগিয়ে আসলে দুই পক্ষই মারামারিতে জড়িয়ে পড়ে।

গুরুতর আহত শিক্ষার্থী ইতিহাসের হুমায়ুন কবির বলেন, আমি দাঁড়িয়ে ছিলাম। তর্কের এক পর্যায়ে আমাকে পিঁছন থেকে ঘাড় ধরে ফেলে দিয়ে এলোপাতাড়ি মারে এবং নাক মুখ ফেঁটে যায়।

এদিকে একাউন্টিং বিভাগের শিক্ষার্থীদের বক্তব্য নিতে গেলে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে এবং বক্তব্য দিতে অস্বীকৃতি জানান। তবে ওই বিভাগেও কয়েকজন গুরুতর আহত হয়।

ইবি মেডিক্যালে দায়িত্বরত চিকিৎসক ডা. বদিউজ্জামান বলেন, শুরুতে কয়েকজন এসে খেলাধুলায় আহত হয়েছে বলে জানালে প্রাথমিক চিকিৎসা দিই। পরে জখম ও আঘাতপ্রাপ্ত মিলে মোট ৫ জনকে চিকিৎসা দেওয়া হয়। ২ জন চলে গেছে আর তিনজনকে ইনজেকশন দিয়ে এখনও চিকিৎসাধীন রাখা হয়েছে। তবে মাইনরিটি আহত বলা যায়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, খেলা প্রায় শেষের দিকে ছিল। বল আউট নিয়ে তর্কাতর্কি হয়। দ্রুত ঘটনাস্থলে প্রক্টরিয়ার বড়ি গিয়ে নিয়ন্ত্রণ নেয়। দুই বিভাগ মেনে নিয়েছে। ঝামেলা সমাধান হয়েছে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নজরুল কলেজে ‘শরৎ উৎসব ও নবীনবরণ’ অনুষ্ঠিত
উৎসবমুখর পরিবেশে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত ঐতিহ্যবাহী কবি নজরুল সরকারি কলেজে বাংলা বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব ও নবীনবরণ-২০২৬’।
নজরুল কলেজে ‘শরৎ উৎসব ও নবীনবরণ’ অনুষ্ঠিত
চুয়েটে নতুন উপাচার্যকে পদত্যাগের আল্টিমেটাম শিক্ষার্থীদের, না হলে অবরুদ্ধ রাখার ঘোষণা
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহাল না করা পর্যন্ত নবনিযুক্ত উপাচার্যকে উপাচার্য ভবনে অবরুদ্ধ রাখার ঘোষণা দিয়েছেন তারা।
চুয়েটে নতুন উপাচার্যকে পদত্যাগের আল্টিমেটাম শিক্ষার্থীদের, না হলে অবরুদ্ধ রাখার ঘোষণা
বুটেক্সে অনুষ্ঠিত হলো বিদেশে উচ্চশিক্ষাবিষয়ক সেমিনার
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) বিজনেস ক্লাবের আয়োজনে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 
বুটেক্সে অনুষ্ঠিত হলো বিদেশে উচ্চশিক্ষাবিষয়ক সেমিনার
কুবিতে হলের সিসিটিভি ভাঙচুরের অভিযোগে শিক্ষার্থীকে শোকজ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজয়-২৪ হলে দুটি সিসিটিভি ক্যামেরা ভাঙচুরের অভিযোগে অলি আহমেদ দয়ালশাহ নামে এক শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে হল প্রশাসন।
কুবিতে হলের সিসিটিভি ভাঙচুরের অভিযোগে শিক্ষার্থীকে শোকজ
মাদরাসায় মামাকে দিয়ে প্রক্সি ক্লাস করান জীবন, নেন অর্ধেক বেতন
রাজশাহীর বাঘা উপজেলার একটি আলিম মাদরাসায় শিক্ষক হিসেবে কর্মরত থাকলেও নিজে নিয়মিত ক্লাস না নিয়ে মামাকে দিয়ে পাঠদান করানোর অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষার্থী নাফিউল ইসলাম জীবনের বিরুদ্ধে। 
মাদরাসায় মামাকে দিয়ে প্রক্সি ক্লাস করান জীবন, নেন অর্ধেক বেতন
আরও পড়ুন
ইবিতে আন্তর্জাতিক সেমিনারের প্রজেক্ট পোস্টার প্রেজেন্টেশন
ইবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগে নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত
ডিন’স অ্যাওয়ার্ড পাচ্ছেন ইবির ৩৬ শিক্ষার্থী
প্রযুক্তিনির্ভর পর্যটনব্যবস্থার বিকল্প নেই: ইবি উপাচার্য