ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

রাবি কেন্দ্রীয় লাইব্রেরিতে বসছে লিফট, থাকছে ‘ডিজেবল কর্ণার’

রাবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ পিএম

ছয় দশক পর বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় লাইব্রেরিতে যুক্ত হচ্ছে লিফট, পৃথক টয়লেট, ডিজেবল কর্ণারসহ নানান সুযোগ সুবিধা।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে কেন্দ্রীয় লাইব্রেরি পরিদর্শনে এসে এসব তথ্য জানান উপচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম। এসময় লাইব্রেরির চলমান সংস্কার কাজ দ্রুত শেষ করা ও শিক্ষার্থীদের জন্য সাইকেল গ্যারেজ নির্মাণের জন্য প্রধান ইঞ্জিনিয়ারকে নির্দেশনা দেন তিনি।

উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বলেন, ‘বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা এ পর্যন্ত লাইব্রেরির সুযোগ-সুবিধা তেমনভাবে পায়নি। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে নিয়েছি। ইউজিসির সহযোগিতায় খুব অচিরেই লাইব্রেরিতে লিফট স্থাপন করা হবে। তারা যাতে রিডিং রুমসহ লাইব্রেরির অন্যান্য সুবিধা সুন্দরভাবে ব্যবহার করতে পারে এবং সহজে ওঠানামা করতে পারে সেসব বিষয় পরিদর্শন করতেই আমরা এসেছি।’

উপাচার্য আরও বলেন, ‘লাইব্রেরির আশপাশে যত্রতত্র সাইকেল রাখা দেখতে পাচ্ছি। এ সমস্যার সমাধানেও আমরা একটি স্থায়ী ব্যবস্থা নিতে যাচ্ছি।’

উল্লেখ্য, প্রায় ছয় দশক আগে ১৯৬৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার প্রতিষ্ঠিত হয়। কেন্দ্রীয় গ্রন্থাগারে সাধারণ পাঠকক্ষ, দুটি ডিসকাশন রুম ও রেফারেন্স রুম মিলিয়ে পাঁচ শতাধিক আসন রয়েছে বলে জানিয়েছেন লাইব্রেরি প্রশাসক। তবে এসব পাঠকক্ষের কোথাও প্রতিবন্ধী শিক্ষার্থীদের পড়ার জন্য বিশেষ ব্যবস্থা নেই।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্মদিন, ব্রহ্ম স্কুল থেকে যেভাবে হলো জবি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের সূচনা ১৮৫৮ সালে ‘ঢাকা ব্রহ্ম স্কুল’ প্রতিষ্ঠার মধ্য দিয়ে।
আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্মদিন, ব্রহ্ম স্কুল থেকে যেভাবে হলো জবি
পূজার ছুটিতে কবি নজরুল কলেজের রিডিং রুমে প্রশাসনের তালা, শিক্ষার্থীদের ক্ষোভ
শারদীয় দুর্গাপূজার ছুটিতে কলেজ বন্ধ থাকার কথা জানিয়ে কবি নজরুল সরকারি কলেজের রিডিং রুম থেকে শিক্ষার্থীদের বের করে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে কলেজ প্রশাসনের বিরুদ্ধে।
পূজার ছুটিতে কবি নজরুল কলেজের রিডিং রুমে প্রশাসনের তালা, শিক্ষার্থীদের ক্ষোভ
‘জ্ঞান হারানোর পরও রড-স্ট্যাম্প দিয়ে পেটায়, আমার পরিচিত মুখগুলোই আমাকে আঘাত করছিল’
‘আমি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যাওয়ার পরও তারা আমাকে রড ও স্ট্যাম্প দিয়ে মারতে থাকে। আমার পরিচিত মুখগুলোই আমাকে আঘাত করছিল।’
‘জ্ঞান হারানোর পরও রড-স্ট্যাম্প দিয়ে পেটায়, আমার পরিচিত মুখগুলোই আমাকে আঘাত করছিল’
জাবি ক্যাম্পাসে বিপন্ন প্রজাতির কচ্ছপ উদ্ধার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসের সড়ক থেকে বিপন্ন প্রজাতির একটি কচ্ছপ উদ্ধার করা হয়েছে।
জাবি ক্যাম্পাসে বিপন্ন প্রজাতির কচ্ছপ উদ্ধার
পূজার দাওয়াত খেয়ে ফেরার পথে ট্রাকের ধাক্কা, আইসিইউতে রাবি শিক্ষার্থী
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে বান্ধবীর বাসা থেকে পূজার দাওয়াত খেয়ে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
পূজার দাওয়াত খেয়ে ফেরার পথে ট্রাকের ধাক্কা, আইসিইউতে রাবি শিক্ষার্থী
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে রাবি ছাত্রদলের স্বাগত মিছিল
চরম দারিদ্র্যতায়ও থামেনি রাবি শিক্ষার্থী দীপার লড়াই
ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে রাবিতে চালু হচ্ছে নতুন দপ্তর
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৩৬ পদে নিয়োগ, আবেদন শেষ ২৬ অক্টোবর