ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

মধ্যরাতে উত্তাল চুয়েট

চুয়েট সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ এএম
ছবি: আরটিভি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বিভিন্ন মহলের চাপ, ভয়ভীতি প্রদর্শন ও হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

এ সময় তারা অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে চুয়েটের উপাচার্য পদে পুনর্বহালের দাবিও জানান।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় চুয়েটের স্বাধীনতা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এর আগে রাত ১১টা থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল থেকে স্লোগান দিতে দিতে স্বাধীনতা চত্বরে জড়ো হতে থাকেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

পরে স্বাধীনতা চত্বর থেকে মিছিলটি যানবাহন শাখা-সংলগ্ন সড়ক দিয়ে চুয়েটের আবাসিক এলাকার গোলচত্বর প্রদক্ষিণ করে। এরপর মিছিলটি পুনরায় স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘প্রত্যাখ্যান, প্রত্যাখ্যান, অনলাইন ভিসি প্রত্যাখ্যান’, ‘মোদের দাবি একটাই, সায়েম স্যারকে ভিসি চাই’সহ বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভ মিছিল শেষে যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাকিব হাসান বলেন, অনেকেই মনে করতে পারেন আমাদের আন্দোলনে জনবল কমে যাচ্ছে। আজকের মিছিলের উপস্থিতিই তাদের এই মিথ্যা কথার জবাব।

একই বর্ষের পেট্রোলিয়াম ও মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের শিক্ষার্থী আসাদুল্লাহ হিল গালিব বলেন, আমাদের এই চলমান আন্দোলনে কতিপয় মহল হুমকি, ভয়ভীতি প্রদর্শন করছেন। পরিবারের সদস্যদের ক্ষতি করার চেষ্টা করছেন। আমরা তাদের হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, হুমকি দিয়ে আমাদের এই আন্দোলন দমানো যাবে না। আমাদের গণতান্ত্রিক দাবি একটাই— কুয়েটের অধ্যাপক ড. শরীফুল আলমকে উপাচার্য পদে নিয়োগের প্রজ্ঞাপন বাতিল চাই। অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে চুয়েটের উপাচার্য পদে পুনর্বহাল চাই।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৩৯ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা শুরু 
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ৩৯টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল (ছাত্র) প্রতিযোগিতা ২০২৬-২০২৭ শুরু হয়েছে।
৩৯ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা শুরু 
ফ্যাসিবাদী শক্তির দেশব্যাপী অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে ইবিতে বিক্ষোভ-সমাবেশ
দেশব্যাপী ফ্যাসিবাদী শক্তির অগ্নিসংযোগ, সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ র‍্যালি ও সমাবেশ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।
ফ্যাসিবাদী শক্তির দেশব্যাপী অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে ইবিতে বিক্ষোভ-সমাবেশ
নবান্ন উৎসব, পিঠার পসরা ও গ্রামীণ ঐতিহ্যে মাতলেন রাবির শিক্ষক-শিক্ষার্থীরা
শীতের আগমনী বার্তার সঙ্গে শুরু হয়েছে আমন ধান কাটার মৌসুম। সোনালি ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। নতুন ধানের চাল দিয়ে তৈরি হচ্ছে শীতের নানা রকম পিঠাপুলি। গ্রামবাংলার সেই চিরায়ত ঐতিহ্য ও উৎসবের আমেজকে ধারণ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আয়োজন করা হয়েছে নবান্ন উৎসবের।
নবান্ন উৎসব, পিঠার পসরা ও গ্রামীণ ঐতিহ্যে মাতলেন রাবির শিক্ষক-শিক্ষার্থীরা
টিকটিকি, শুঁয়োপোকার পর জাককানইবির হলের খাবারে মিলল লার্ভা
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হলে দুপুরের খাবার খেতে গিয়ে শিমের তরকারিতে লার্ভা পান মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী।
টিকটিকি, শুঁয়োপোকার পর জাককানইবির হলের খাবারে মিলল লার্ভা
ঢাবির ৫৪তম সমাবর্তনে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন বদরুন্নেসা কলেজ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তনে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজসহ ডিসিইউর সাত কলেজের বিভিন্ন শিক্ষাবর্ষের স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী শিক্ষার্থীরা।
ঢাবির ৫৪তম সমাবর্তনে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন বদরুন্নেসা কলেজ
আরও পড়ুন
নাশকতাকারীদের হামলায় আহত জুনিয়র অপারেটর সেলিমের মৃত্যু
আন্দোলনের মুখে বেরোবির শারীরিক শিক্ষা পরিচালক অপসারিত
বৈছাআ নেতা মাহদীর বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য
কারখানা বন্ধের পথে হাঁটছেন মালিকরা