ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

চলন্ত ট্রেন থেকে রাবি শিক্ষার্থীদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ 

রাবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ এএম
ছবি: আরটিভি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের লক্ষ্য করে চলন্ত ট্রেন থেকে পাথর নিক্ষেপের অভিযোগ উঠেছে। এ নিয়ে তৃতীয় দিনের মতো চলন্ত ট্রেন থেকে পাথর নিক্ষেপে ঘটনা ঘটেছে। এতে দুজন শিক্ষার্থী ও একজন পথচারী মহিলা আহত হয়েছেন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের স্টেশনে বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পাথর নিক্ষেপের ঘটনায় সন্দেহভাজন ৩ জনকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, স্টেশনে শিক্ষার্থীরা বসে থাকা অবস্থায় চলন্ত ট্রেন থেকে ট্রেন থেকে দুইটা পাথর নিক্ষেপ করা হয়। এ সময় পাথর একজন পথচারী মহিলা গায়ে গিয়ে পড়ে। তিনি বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ হলের সামনে ক্যান্টিনে কাজ করেন। এরপর তাকে প্রাথমিক চিকিৎসার জন্য রাবি মেডিকেলে নিয়ে যাওয়া হয়।

এর আগেও পরপর ২ দিন চলন্ত ট্রেন থেকে শিক্ষার্থীদের উপর পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। এতে ২ জন শিক্ষার্থী আহত হন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান বলেন, কিছুদিন ধরে রাবি রেলস্টেশনে শিক্ষার্থীদের লক্ষ্য করে পাথর নিক্ষেপের ঘটনা ঘটছে। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন বেশ উদ্বিগ্ন। এ বিষয়ে অনুসন্ধানের জন্য রেল কর্তৃপক্ষের সঙ্গে আমরা বারবার যোগাযোগ করেছি।

তিনি বলেন, সন্দেহভাজন দুজনকে আটক করা হয়েছে। পরে কিছুক্ষণ আগেই ঈশ্বরদী থেকে আরও একজনকে আটক করা হয়েছে। এ নিয়ে মোট তিনজনকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী। পরে তাদের রিমান্ডে নিয়ে এ ঘটনার পেছনে কারা রয়েছে, তা খতিয়ে দেখবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জবির সেমিনারে যাচ্ছেন ইরান-রাশিয়ার রাষ্ট্রদূত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের উদ্যোগে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত, যুদ্ধ পরিস্থিতিতে বৈশ্বিক গণমাধ্যমের ভূমিকা এবং সাংবাদিকতার নৈতিক দায়বদ্ধতা নিয়ে আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করা হয়েছে।
জবির সেমিনারে যাচ্ছেন ইরান-রাশিয়ার রাষ্ট্রদূত
অপ্রতিম হত্যা: তিনজনের জবানবন্দিতে উঠে এলো চাঞ্চল্যকর বিবরণ
কুমিল্লার ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলায় গ্রেপ্তার তিন কিশোরের আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে চাঞ্চল্যকর বিভিন্ন তথ্য বেরিয়ে এসেছে। 
অপ্রতিম হত্যা: তিনজনের জবানবন্দিতে উঠে এলো চাঞ্চল্যকর বিবরণ
মধ্যরাতে উত্তাল চুয়েট
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বিভিন্ন মহলের চাপ, ভয়ভীতি প্রদর্শন ও হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। 
মধ্যরাতে উত্তাল চুয়েট
১১ দফা দাবিতে রামেক অধ্যক্ষের কাছে স্মারকলিপি প্রদান
বাংলাদেশের মেডিকেল শিক্ষার্থী ও চিকিৎসকদের বিভিন্ন দাবি নিয়ে উত্থাপিত ৬ দফা এবং ডক্টর’স মুভমেন্ট ফর জাস্টিসের নতুন ৫ দফাসহ মোট ১১ দফা দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থী ও চিকিৎসকদের পক্ষ থেকে কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. খন্দকার মো. ফয়সল আলমের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
১১ দফা দাবিতে রামেক অধ্যক্ষের কাছে স্মারকলিপি প্রদান
দেশের নদী রক্ষায় ২৩ সংগঠনের ১০ দফা দাবি
বুড়িগঙ্গা ও ধলেশ্বরী নদীর দখল-দূষণ বন্ধ, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং নদী রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে দেশের পরিবেশ ও নদীপ্রেমী ২৩টি সংগঠন।
দেশের নদী রক্ষায় ২৩ সংগঠনের ১০ দফা দাবি
আরও পড়ুন
তিন অ্যান্টিভেনমে আশঙ্কামুক্ত রাবি শিক্ষার্থী নূরনবী
প্রাথমিকে চাকরি পেলেন ভেরিফিকেশনে বাদ পড়া বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী জাহিদ
মাজার সংলগ্ন মসজিদ থেকে ঐতিহাসিক পাথর চুরি, অতঃপর...
বগি ফেলেই ছুটল ট্রেনের ইঞ্জিন, অতঃপর...