ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

কুবিকে একটি টেকসই ও পরিবেশবান্ধব বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে চাই: উপাচার্য

কুবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ পিএম
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম। ছবি: কুবি সংবাদদাতা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে (কুবি) একটি টেকসই ও পরিবেশবান্ধব মডেল বিশ্ববিদ্যালয়ে রূপ দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম।

তিনি বলেন, নতুন ক্যাম্পাসকে এমনভাবে গড়ে তুলতে চান, যাতে এটি দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য একটি অনুসরণীয় মডেল হয়ে ওঠে। একই সঙ্গে নতুন ক্যাম্পাসকে ‘গ্রিন ক্যাম্পাস’ হিসেবে গড়ে তোলারও কথাও ইচ্ছে পোষণ করেন তিনি।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত ‘ডেভেলপিং স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক ফর সাসটেইনেবল গ্রিন ক্যাম্পাস অব কুমিল্লা ইউনিভার্সিটি’ শীর্ষক একটি কর্মশালায় এসব কথা বলেন তিনি।

আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন।

এছাড়া কর্মশালায় বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও সাবেক উপাচার্য ড. জসিম উদ্দিন আহমদ, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোঃ আহসান হাবিব, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শফি মোহাম্মদ তারেক, খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান শাখার সাবেক প্রধান অধ্যাপক ড. আব্দুল্লাহ হারুণ চৌধুরী এবং অর্থনীতি শাখার সাবেক প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ জিয়াউল হায়দার এবং বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগের বিভাগীয় প্রধানবৃন্দ।

বিশেষজ্ঞরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে পরিবেশবান্ধব ও টেকসই গ্রিন ক্যাম্পাসে রূপান্তরের লক্ষ্যে বর্জ্যব্যবস্থাপনা, বৃক্ষ রোপনের মাধ্যমে ক্যাম্পাস সবুজায়ন, আশেপাশের পর্যটনশিল্পের কারনে পরিবেশের উপর তৈরী চাপ কমাতে বিভিন্ন পরিকল্পনা প্রণয়নের দিক নির্দেশনা প্রদান করেন।

অধ্যাপক ড. এম এম শরীফুল করীম বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে নতুন ক্যাম্পাসকে শুধু নামেই নয়, বাস্তব অর্থেই একটি গ্রিন ক্যাম্পাসে পরিণত করা। তারই ধারাবাহিকতায় এ বছর বিশ্ববিদ্যালয়ের দুই ক্যাম্পাসে প্রায় পাঁচ হাজার বৃক্ষরোপণ করেছি। আমরা প্রথম ক্যাম্পাসে পাহাড় ও প্রাকৃতিক ভূপ্রকৃতি যতটা সম্ভব অক্ষুণ্ণ রেখে স্থাপনা নির্মাণ ও আনুষঙ্গিক কার্যক্রম পরিচালনার চেষ্টা করে যাচ্ছি ।

তিনি আরও বলেন, আমরা নতুন ক্যাম্পাসে যাওয়ার ছয় মাস বা এক বছর আগে থেকেই পরিবেশবান্ধব ক্যাম্পাসের প্রস্তুতি গ্রহণ করতে চাই। প্রযুক্তির ব্যবহার, কার্যকর নীতিমালা, পর্যাপ্ত বাজেট এবং শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগের মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে একটি টেকসই ও পরিবেশবান্ধব মডেল বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে চাই, যা দেশের অন্যান্য প্রতিষ্ঠানের জন্যও একটি অনুসরণযোগ্য মডেল হতে পারে। বিশ্ববিদ্যালয়ের ‘Learn, Create, Connect and Lead’ এই চারটি মূল দর্শনের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষার্থীদের শুধু জ্ঞান অর্জন নয়, পরিবেশ ও সমাজের প্রতি দায়িত্বশীল নাগরিক হিসেবেও গড়ে তুলতে চাই।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চবিতে বিশ্ব ফিজিওথেরাপি দিবসে হৃদরোগ-স্ট্রোক প্রতিরোধে নিয়মিত শরীরচর্চার তাগিদ
হৃদরোগ ও স্ট্রোক প্রতিরোধে নিয়মিত শারীরিক কার্যকলাপ এবং আক্রান্ত রোগীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে ফিজিওথেরাপি ও পুনর্বাসনের গুরুত্ব তুলে ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিশ্ব ফিজিওথেরাপি দিবস ২০২৬ উদ্‌যাপিত হয়েছে।
চবিতে বিশ্ব ফিজিওথেরাপি দিবসে হৃদরোগ-স্ট্রোক প্রতিরোধে নিয়মিত শরীরচর্চার তাগিদ
সড়ক দুর্ঘটনায় আহত হাবিপ্রবির শিক্ষার্থী সেই জিতু মারা গেছেন
সড়ক দুর্ঘটনায় আহত দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থী অনন্যা চৌধুরী জিতু সহপাঠী, শিক্ষক, সিনিয়র-জুনিয়র সকলকে কাঁদিয়ে পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। 
সড়ক দুর্ঘটনায় আহত হাবিপ্রবির শিক্ষার্থী সেই জিতু মারা গেছেন
৩০০ প্রার্থীর কেউই পাননি সুযোগ; রুয়েটে ইমাম নির্বাচন ঘিরে নানা অনিয়মের অভিযোগ
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শের-ই-বাংলা এ কে ফজলুল হক হলের মসজিদে সম্প্রতি নিয়োগপ্রাপ্ত ইমামের বিরুদ্ধে অশুদ্ধ তিলাওয়াত, মাসআলা সংক্রান্ত ভুল, বেশি ছুটি কাটানো, অসময়ে আজান দেওয়াসহ রয়েছে নানা অনিয়মের অভিযোগ।
৩০০ প্রার্থীর কেউই পাননি সুযোগ; রুয়েটে ইমাম নির্বাচন ঘিরে নানা অনিয়মের অভিযোগ
নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের কাশবনে দুর্বৃত্তের আগুন
নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের লেকের পাড়ে কাশবনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের কাশবনে দুর্বৃত্তের আগুন
রাবি শিক্ষার্থীদের চিকিৎসাসেবায় অ্যাম্বুলেন্স উপহার দিল শাখা ছাত্রশিবির 
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের চিকিৎসাসেবা আরও সহজতর করতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে একটি আধুনিক অ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের প্রধান চিকিৎসক ডা. মাফরূহা সিদ্দিকা লিপির কাছে অ্যাম্বুলেন্সটি হস্তান্তর করেন ছাত্রশিবিরের নেতৃবৃন্দ। অ্যাম্বুলেন্স হস্তান্তর শেষে রাবি শাখা ছাত্রশিবির সভাপতি মুজাহিদ ফয়সাল বলেন, মেডিকেল সংস্কারের জন্য ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে ২০২৫ সালের শুরুতেই সংস্কার প্রস্তাবনা দেওয়া হয়েছিল। শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটেরও মেডিকেল সংস্কার নিয়ে ইশতেহার ছিল। সেই উপলক্ষে আজকে আমাদের পক্ষ থেকে একটা অ্যাম্বুলেন্স বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে হস্তান্তর করলাম। আমরা মনে করি এর মধ্যে দিয়ে মেডিকেল সংস্কারের একটি ধাপ অতিক্রান্ত হলো। তিনি আরও বলেন, আমরা এর মধ্যে মেডিকেলে লজিস্টিক সাপোর্ট, বিশেষায়িত ডাক্তারের বিষয়ে বারবার প্রশাসন এবং মেডিকেলের পরিচালকের সাথে বসেছি। আশা করি মেডিকেলটি খুব দ্রুতই পূর্ণাঙ্গ মেডিকেলে রূপ নিবে। আমরা ইশতেহারে বলেছিলাম এখানে যেন ১০ শয্যার পূর্ণাঙ্গ হাসপাতাল করা হয়। আশা করি এই প্রশাসনের হাত ধরেই সেটি বাস্তবায়ন হবে। এ সময় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক ও রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, আমরা রাবি শাখা ছাত্রশিবিরের পক্ষ থেকে এই অত্যাধুনিক অ্যাম্বুলেন্সটি শিক্ষার্থীদের জন্য দিয়েছি। শিক্ষার্থীদের সবচেয়ে বড় একটা সমস্যা হচ্ছে মেডিকেল সেন্টারের সমস্যা। এই সমস্যা উন্নতির জন্য আমরা আজকে এই অ্যাম্বুলেন্সটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করেছি। আমরা দলমত নির্বিশেষে শিক্ষার্থীদের উদ্দেশ্যেই এই উপহারটা দিলাম। তিনি বলেন, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বোঝাতে চাচ্ছি যে, এ কাজগুলো করা দরকার বিশ্ববিদ্যালয় প্রশাসনের, বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন এই কাজগুলোতে এগিয়ে আসে। শিক্ষার্থীদের কষ্টগুলো যেনো প্রশাসন বারবার দেখে। প্রতিষ্ঠার এত বছর পরও একটা পূর্ণাঙ্গ মেডিকেল প্রতিষ্ঠা করতে না পারা এটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বড় ব্যর্থতা। বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের প্রধান কর্মকর্তা ডা. মাহফুজা সিদ্দিকা লিপি বলেন, রাজশাহী মেডিকেল অনেক কাছে হওয়ায় আমাদের সবসময় যাতায়াতের মধ্যেই থাকতে হয়। অনেক সময় দেখা যায় একটা অ্যাম্বুলেন্স রোগী নিয়ে যাওয়ার পর অ্যাম্বুলেন্সের সংকট দেখা যায়। এখন নতুন যে অ্যাম্বুলেন্সটি যুক্ত হলো এটাতে প্রশাসন একটা ড্রাইভার নিয়োগ দিলেই আমাদের আর সংকট থাকবে না। আমি তাদের পক্ষ থেকে একটা উপহার পেয়েছি এটা অবশ্যই শিক্ষার্থীদের কাজে লাগবে। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. মামুনুর রশীদ, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. এএইচএম খুরশীদ আলম, রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, রাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল, সেক্রেটারি হাফেজ মেহেদী হাসানসহ অন্যান্যরা।  আরটিভি/এসআর
রাবি শিক্ষার্থীদের চিকিৎসাসেবায় অ্যাম্বুলেন্স উপহার দিল শাখা ছাত্রশিবির 
আরও পড়ুন
চুয়েট শিক্ষার্থীদের চোখে কালো কাপড় বেঁধে মিছিল
যুদ্ধের সবচেয়ে বড় মূল্য দিতে হয় মানুষকে: জবি উপাচার্য
এআই ব্যবহারে পরিমিত হওয়ার আহ্বান রাষ্ট্রপতির
অপ্রতিম হত্যা: তিনজনের জবানবন্দিতে উঠে এলো চাঞ্চল্যকর বিবরণ