ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

সামনে এলো শিবিরের ৩ চিঠি, রাকসুর জিএস আম্মারের ‘কুকীর্তি’ ফাঁস

রাবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ পিএম
রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার। ছবি: সংগৃহীত

অর্থের বিনিময়ে পদ বাণিজ্য, নৈতিক স্খলন, নারীদের সঙ্গে অবাধ বিচরণ ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে ২০২৫ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মারকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাথী পদ থেকে বহিষ্কার করা হয়। শিবিরের বিভিন্ন সময়ের তিনটি চিঠিতে তার পদ স্থগিত ও পরবর্তীতে বাতিলের তথ্য পাওয়া গেছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে রাবি শিবিরের সাবেক ক্রীড়া সম্পাদক আহমেদ মুন্সীর একটি ফেসবুক পোস্টে বিষয়টা প্রকাশ্যে আসে। পরে শিবির থেকে বহিষ্কারের তিনটি চিঠি প্রকাশ্যে আসে।

প্রথম চিঠিটি ২০২৫ সালের ৪ ফেব্রুয়ারি তারিখের। তৎকালীন রাবি শিবিরের সভাপতি মুস্তাকুর রহমান জাহিদের স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাথী সালাউদ্দীন আম্মার কর্তৃক সাম্প্রতিক সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী মহানগর ও রাজশাহী জেলা কমিটিতে অর্থের বিনিময়ে পদ বাণিজ্যের অভিযোগ ওঠে। যা দেশের প্রথম সারির প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত প্রতিবেদন ও রিপোর্টের মাধ্যমে আমাদের দৃষ্টিগোচর হয়। তাছাড়াও বেশ কিছুদিন যাবত বিভিন্ন ব্যক্তি ও প্লাটফর্ম থেকে তার নৈতিক পদস্থলনজনিত কয়েকটি অভিযোগ আসে।’

চিঠিতে আরও বলা হয়, ‘উল্লেখিত অভিযোগসমূহ গত ২০২৫ সালের ৩ ফেব্রুয়ারি শাখার মাসিক সেক্রেটারিয়েট মিটিংয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে সালাউদ্দীন আম্মারের নৈতিক পদস্থলনের অভিযোগ আমলে নেওয়া হয় এবং সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে সালাউদ্দিন আম্মারের সাথীপদ মুলতবি করার সিদ্ধান্ত গৃহীত হয়। তার বিরুদ্ধে আনীত অভিযোগ সমূহ প্রমাণিত হলে পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এরপর একই বছরের ১১ সেপ্টেম্বরের আরেকটি চিঠিতে বলা হয়, ‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাথী সালাহউদ্দিন আম্মার কর্তৃক দীর্ঘদিন সাংগঠনিক শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ড করা এবং বারবার সংশোধনী দেওয়া সত্ত্বেও সংশোধন না হওয়াতে মুহতারাম বিশ্ববিদ্যালয় সভাপতি ভাই তার সাথী পদ বাতিল করেছেন।’

এদিকে, ২০২৬ সালের ৩১ জুলাই রাবি শিবিরের বর্তমান সভাপতি মুজাহিদ ফয়সালের স্বাক্ষরিত তৃতীয় চিঠিতে আম্মারের বিরুদ্ধে আরও কয়েকটি অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ‘আপনারা নিশ্চয়ই অবগত আছেন নৈতিক পদস্খলন, মৌলিক ইবাদত পালনে উদাসীনতা, মেয়েদের সঙ্গে অবাদ বিচরণ, অবৈধ অর্থনৈতিক লেনদেন এবং সম্পদের তছরুপ, সংগঠনের লক্ষ উদ্দেশ্য পরিপন্থি কাজে জড়িত থাকার অভিযোগে রাবি শাখার সাথী সালাউদ্দিন আম্মারের সাথীপদ মুলতবি করার সিদ্ধান্ত গৃহীত হয় ফেব্রুয়ারি ২০২৫ মাসিক সেক্রেটারিয়েট মিটিং-এ।’

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, ‘উত্থাপিত অভিযোগের যথাযথ জবাব দিতে ব্যর্থ হওয়ায় সেপ্টেম্বর-২৫ মাসিক সেক্রেটারিয়েট মিটিং-এ তার সাথী পদ বাতিল করার সিদ্ধান্ত গৃহীত হয়। বর্তমানে তার কর্মকান্ড এবং ক্ষেত্রবিশেষে ফৌজদারী অপরাধে জড়িত হওয়ার ফলে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হচ্ছে। তার নিয়মিত উসকানিমূলক কর্মকান্ড ক্যাম্পাসকে সংঘাতের দিকে ঠেলে দিতে পারে।’

এতে আরও বলা হয়, ‘এমতাবস্থায় তার অনলাইন এবং অফলাইন কর্মকান্ডে পজিটিভ এবং নেগেটিভ কোনো মন্তব্য কিংবা প্রতিক্রিয়া দেখানো থেকে বিরত থাকা। শুধু রাকসুর নির্বাচিত দায়িত্বশীলরা তার সঙ্গে দাপ্তরিক সম্পর্ক রাখবেন। তাছাড়া সব স্তরের জনশক্তির যোগাযোগ বিছিন্ন করার অনুরোধ করা হচ্ছে।’

চিঠির সত্যতার বিষয়ে জানতে চাইলে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের বর্তমান সেক্রেটারি মেহেদী হাসান বলেন, চিঠিটি সত্য এবং ২০২৫ সালেই তাকে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির থেকে বহিষ্কার করা হয়।

এ বিষয়ে জানতে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি। পরে মুঠোফোনে খুদে বার্তা পাঠানো হলেও তিনি কোনো জবাব দেননি।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টাইমস হায়ার র‍্যাঙ্কিংয়ে মাভাবিপ্রবির চমক
যুক্তরাজ্যভিত্তিক খ্যাতনামা শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’ (টিএইচই)-এর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং-২০২৭ প্রকাশিত হয়েছে।
টাইমস হায়ার র‍্যাঙ্কিংয়ে মাভাবিপ্রবির চমক
মারামারির ঘটনায় ইবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন, জানালেন ‘কঠিন সিদ্ধান্ত’
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাংলা ও আইসিটি বিভাগের শিক্ষার্থীদের মধ্যকার সংঘর্ষ ও মারামারির ঘটনায় সংবাদ সম্মেলন করেছে আইসিটি বিভাগের শিক্ষার্থীরা। নির্দিষ্ট সময়ের মধ্যে ঘটনার বিচার না হলে আমরণ অনশনে বসার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
মারামারির ঘটনায় ইবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন, জানালেন ‘কঠিন সিদ্ধান্ত’
মারামারি করে ‘বড় মাশুল’ গুনলেন ৩ ইবি শিক্ষার্থী
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাংলা ও আইসিটি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘটিত মারামারির ঘটনার পর তিন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পাশাপাশি ঘটনা তদন্তে কমিটি গঠন করে দেয় প্রশাসন।
মারামারি করে ‘বড় মাশুল’ গুনলেন ৩ ইবি শিক্ষার্থী
টাইমস হায়ার র‍্যাঙ্কিংয়ে যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রাজশাহী বিশ্ববিদ্যালয়
যুক্তরাজ্যভিত্তিক খ্যাতনামা শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’ (টিএইচই)-এর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং-২০২৭ প্রকাশিত হয়েছে।  মর্যাদাপূর্ণ এ র‍্যাঙ্কিংয়ে যৌথভাবে দ্বিতীয় অবস্থান লাভ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। টানা চতুর্থবার একই অবস্থানে থাকলেও কয়েকটি সূচকে অগ্রগতি হয়েছে। এবারের তালিকায় রাবিসহ দেশের ৩৫টি বিশ্ববিদ্যালয়ের নাম এসেছে।  বুধবার (৩০ সেপ্টেম্বর) টিএইচই প্রতিষ্ঠানটির অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত তালিকা থেকে এ তথ্য জানা গেছে। শিক্ষার মান, শিক্ষার্থী-শিক্ষকের অনুপাত, গবেষণার মান, সাইটেশন, আন্তর্জাতিক শিক্ষার্থীসহ কয়েকটি সূচকের ওপর ভিত্তি করে বিশ্বের ১১৮টি দেশের ২ হাজার ২৯৭টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে মূল্যায়ন করেছে প্রতিষ্ঠানটি। র‍্যাঙ্কিংয়ের তালিকা থেকে জানা গেছে, চতুর্থবারের মতো এই র‍্যাঙ্কিংয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাম উঠে এসেছে। র‍্যাঙ্কিংয়ের তালিকায় ১০০১ থেকে ১২০০ -এর মধ্যে অবস্থান করছে বিশ্ববিদ্যালয়টি। যা দেশের মধ্যে দ্বিতীয় অবস্থান। গত বছরের তুলনায় এ বছর সূচকগুলোতে এগিয়ে গেছে রাবি। গবেষণার পরিবেশ সূচকে গত বছরে ৯.৯ ছিল ও বর্তমানে ১২.১, শিল্পক্ষেত্রের সঙ্গে সহযোগিতা সূচকে গত বছরে ২২.১ ছিল ও বর্তমানে ২২, শিক্ষা সূচকে গত বছরে ১৬.৫ ছিল ও বর্তমানে ১৫.৭, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি সূচকে গত বছরে ৪২ ছিল ও বর্তমানে ৪২.৩, গবেষণার মান সূচকে গত বছরে ৭৭ ছিল ও বর্তমানে ৭৭.৯। র‍্যাঙ্কিং অনুযায়ী, ৮০১ থেকে ১০০০ অবস্থানে আছে বাংলাদেশের চারটি বিশ্ববিদ্যালয়। সেগুলো হলো- আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ইউনিভার্সিটি। গত বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় ও গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ৮০১-১০০০-এর মধ্যে থাকলেও এ বছর পিছিয়ে পড়ে বিশ্ববিদ্যালয় দুটি।   এদিকে ১০০১ থেকে ১২০০ অবস্থানে রয়েছে দেশের আরও আটটি বিশ্ববিদ্যালয়। সেগুলো হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়।  এ ছাড়া ১২০১ থেকে ১৪০০ অবস্থানে রয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। উল্লেখ্য, বিভিন্ন মানসম্মত পারফরম্যান্স সূচক ব্যবহার করে শিক্ষার মান, গবেষণা পরিবেশ, গবেষণা শ্রেষ্ঠত্ব, ইন্ডাস্ট্রি সংযুক্তি এবং আন্তর্জাতিক সম্ভাবনা এই গুরুত্বপূর্ণ পাঁচটি ক্ষেত্রে টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং বিশ্বের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়সমূহের র‍্যাঙ্কিং করে থাকে।  আরটিভি/এসএস
টাইমস হায়ার র‍্যাঙ্কিংয়ে যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রাজশাহী বিশ্ববিদ্যালয়
বিজ্ঞান ও প্রযুক্তিতে আবারও দেশসেরা যবিপ্রবি
যুক্তরাজ্যভিত্তিক বিশ্বখ্যাত শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’ (টিএইচই)-এর ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিং-২০২৭’-এ বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। এবারের র‍্যাংকিংয়ে ১০০১ থেকে ১২০০-এর মধ্যে অবস্থান করেছে বিশ্ববিদ্যালয়টি। 
বিজ্ঞান ও প্রযুক্তিতে আবারও দেশসেরা যবিপ্রবি
আরও পড়ুন
টাইমস হায়ার র‍্যাঙ্কিংয়ে যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাবি শিক্ষার্থীদের চিকিৎসাসেবায় অ্যাম্বুলেন্স উপহার দিল শাখা ছাত্রশিবির 
নির্বাচনী ইশতেহারের ৭৩ শতাংশ প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছি: রাকসু ভিপি
রাবিতে বেড়েছে সাপের উপদ্রব, চলতি বছরেই উদ্ধার ৮৫ সাপ