ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

শিবির থেকে বহিষ্কার ইস্যুতে আম্মারের বিস্ফোরক পোস্ট 

রাবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬, ১০:৪০ এএম
রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার। ছবি: সংগৃহীত

অর্থের বিনিময়ে পদবাণিজ্য, নৈতিক পদস্খলন, নারীদের সঙ্গে অবাধ বিচরণ ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গসহ বিভিন্ন অভিযোগে ২০২৫ সালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার সাথী পদ থেকে বহিষ্কার করা হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারকে। বিষয়টি প্রকাশ্যে আসার পর এবার রাবি শিবিরের কার্যক্রম ও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে মুখ খুলেছেন আম্মার। শিবিরের অভিযোগগুলো অস্বীকার করে তিনি দাবি করেছেন, তার বিরুদ্ধে কোনো অভিযোগেরই প্রমাণ দেওয়া হয়নি।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আম্মার লেখেন, রাবি শিবিরের একটা ভয়াবহ গুণ—তারা মিথ্যাকে সত্য বানায়, আর সত্যকে মিথ্যা।

নারীদের সঙ্গে অবাধ মেলামেশার অভিযোগ প্রসঙ্গে আম্মার দাবি করেন, ক্যাম্পাস জীবনে কোনো নারী শিক্ষার্থীর সঙ্গে তিনি এমন আচরণ করেননি, যা অন্য কোনো অর্থ বহন করে। তার ভাষ্য, তাকে নারীদের সঙ্গে অবাধ মেলামেশার অভিযোগে বহিষ্কার করা হলেও শিবিরের দায়িত্বশীলদের মধ্যেও ব্যক্তিগত সম্পর্কের উদাহরণ রয়েছে।

চাঁদাবাজির অভিযোগের বিষয়ে আম্মার বলেন, তাকে নিয়ে একসময় ৭৬ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে ‘মিডিয়া ট্রায়াল’ হয়েছিল। তার দাবি, জুলাই আন্দোলন নিয়ে একটি কনসার্ট আয়োজনের জন্য তৎকালীন বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কথা বলেছিলেন তিনি। প্রশাসনের পক্ষ থেকে অর্থসংকটের কথা জানিয়ে বিভিন্ন কোম্পানির কাছ থেকে সহযোগিতা নেওয়ার পরামর্শ দেওয়া হলে তিনি বিভিন্ন ব্যাংক ও কোম্পানির কাছে প্রস্তাব নিয়ে যান। পরে সেই প্রস্তাবকে চাঁদা চাওয়ার চিঠি হিসেবে প্রচার করা হয় বলে দাবি করেন তিনি।

অর্থের বিনিময়ে পদবাণিজ্যের অভিযোগও অস্বীকার করেছেন আম্মার। তিনি দাবি করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা ও মহানগর কমিটি গঠনের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা ছিল না। তার সঙ্গে কেন্দ্রীয় পর্যায়ের নেতাদের ভালো সম্পর্ক থাকার কারণে তিনি ওই কমিটি এনে দিয়েছেন—এমন একটি ‘ন্যারেটিভ’ তৈরি করা হয়েছিল বলে দাবি করেন তিনি।

শিবিরের সঙ্গে তার সংশ্লিষ্টতা নিয়েও নিজের অবস্থান তুলে ধরেন আম্মার। তিনি বলেন, ডানপন্থী সংস্কৃতিচর্চার কারণে তাকে শিবিরের সঙ্গে যুক্ত হিসেবে চিহ্নিত করা হতে পারে। শিবিরের বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমেও তিনি অংশ নিয়েছেন বলে দাবি করেন।

আম্মার আরও দাবি করেন, রাবি শিবিরের শাখায় তার বিরুদ্ধে একাধিক অভিযোগ আনা হলেও কোনো অভিযোগের প্রমাণ দেওয়া হয়নি। তার ভাষায়, তারা একাধিক অভিযোগ এনেছে, একটা প্রমাণ আনেনি। শুধু এলিগেশন।

নিজের বিরুদ্ধে আনা অভিযোগগুলো অস্বীকার করে তিনি বলেন, আনিত অভিযোগগুলোর কোনোটার সাথেই সম্পৃক্ত না। এখন যেটা আমি করিনি, সেটার অভিযোগ যদি আমার বিরুদ্ধে দেন তো আমি প্রমাণ কীভাবে দিব?

এর আগে শিবিরের বিভিন্ন সময়ের তিনটি চিঠিতে আম্মারের সাথী পদ স্থগিত ও পরে বাতিলের তথ্য প্রকাশ্যে আসে। এসব চিঠিতে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ, নৈতিক পদস্খলন, নারীদের সঙ্গে অবাধ বিচরণ, অবৈধ অর্থনৈতিক লেনদেনসহ বিভিন্ন অভিযোগের কথা উল্লেখ করা হয়। শিবিরের পক্ষ থেকে এসব অভিযোগের ভিত্তিতে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।

উল্লেখ্য, ২০২৫ সালের রাকসু নির্বাচনে আধিপত্যবিরোধী ঐক্য প্যানেল থেকে জিএস নির্বাচিত হন সালাহউদ্দিন আম্মার।

এছাড়া, নিজের ফেসবুক পেজে দেওয়া আরেক পোস্টে আম্মার শিবিরের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পদ বাণিজ্যের একটি প্রমাণ দেখানোর আহ্বান জানান। তিনি এ জন্য ২৪ ঘণ্টা সময় বেঁধে দেন।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আবু সাঈদ হত্যা: বেরোবির তিন শিক্ষকসহ ১১ কর্মকর্তাকে স্থায়ী বহিষ্কার
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকাণ্ডে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদেশের পর বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষকসহ ১১ জনকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের ১২৩তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার সভাপতি ও উপাচার্য ড. শওকাত আলী বিষয়টি নিশ্চিত করেছেন। স্থায়ীভাবে বহিষ্কৃত তিন শিক্ষক হলেন—গণিত বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক মশিউর রহমান, লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান মণ্ডল ওরফে আসাদ এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও সাবেক প্রক্টর শরিফুল ইসলাম। বহিষ্কৃত কর্মকর্তা-কর্মচারীরা হলেন—অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মাহাবুবার রহমান ওরফে বাবু, তৎকালীন সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল, সহকারী রেজিস্ট্রার হাফিজুর রহমান ওরফে তুফান, সেকশন অফিসার মো. মনিরুজ্জামান পলাশ, এমএলএসএস মোহাম্মদ নুরুন্নবী মণ্ডল, নিরাপত্তাকর্মী নূর আলম মিয়া, কর্মচারী আনোয়ার পারবেজ আপেল এবং এমএলএসএস এ কে এম আমির হোসেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেন, শহীদ আবু সাঈদের হত্যার সঙ্গে জড়িতদের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া আদেশের কপি আমরা গত পরশুদিন পেয়েছি। কপি পাওয়ার পর বিষয়টি সিন্ডিকেটে উপস্থাপন করা হয়। শহীদ আবু সাঈদের প্রতি সম্মান এবং তাঁর স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্টদের স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। এর আগে আবু সাঈদ হত্যা মামলায় অভিযুক্তদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। গত ৯ এপ্রিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনের সময় ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিহত হন বেরোবির ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ। আরটিভি/টিআর
আবু সাঈদ হত্যা: বেরোবির তিন শিক্ষকসহ ১১ কর্মকর্তাকে স্থায়ী বহিষ্কার
জবির আধুনিকীকৃত কেন্দ্রীয় মিলনায়তন উদ্বোধন ৪ অক্টোবর
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আধুনিকীকৃত কেন্দ্রীয় মিলনায়তনের উদ্বোধন আগামী ৪ অক্টোবর অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য জনাব হামিদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। এ ছাড়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। উল্লেখ্য, ২০২৩ সালের ৭ জুন জবির কেন্দ্রীয় অডিটোরিয়াম আধুনিকায়ন ও শিক্ষার্থীদের টয়লেট নির্মাণে স্থানীয় সরকার মন্ত্রণালয় ২ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দেয়। পরে ২০২২-২৩ অর্থবছরের সংশোধিত এডিপির আওতায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অনুকূলে এ বরাদ্দ দেওয়া হয়। আরটিভি/টিআর
জবির আধুনিকীকৃত কেন্দ্রীয় মিলনায়তন উদ্বোধন ৪ অক্টোবর
বিসিএসের গেজেট থেকে প্রার্থী বাদ দেওয়ার প্রতিবাদে চাকসুর অবস্থান কর্মসূচি
চাকসুর নেতাদের দাবি, সরকার ৪৯তম বিসিএসের চূড়ান্ত নিয়োগের গেজেট প্রকাশ করেছে। এতে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে ৬১১ জনকে নিয়োগ দেওয়া হলেও প্রথম স্থান অধিকারীসহ মোট ৫৭ জন প্রার্থী চূড়ান্ত গেজেট থেকে বাদ পড়েছেন। এর প্রতিবাদেই তাঁরা এ কর্মসূচির আয়োজন করেন।
বিসিএসের গেজেট থেকে প্রার্থী বাদ দেওয়ার প্রতিবাদে চাকসুর অবস্থান কর্মসূচি
জবিতে ৭ম আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতা শুরু
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শুরু হয়েছে ৭ম আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতা। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ, ধূপখোলায় প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। উদ্বোধনকালে উপাচার্য বলেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত করতে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি। এবারের প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের মোট ৩৮টি বিভাগের সবগুলো থেকেই ছেলেদের দল অংশ নিচ্ছে। পাশাপাশি ২২টি বিভাগের মেয়েদের দলও এতে অংশগ্রহণ করছে। উদ্বোধনী অনুষ্ঠানে টুর্নামেন্টের সফল সমাপ্তি কামনা করা হয়। একই সঙ্গে প্রতিযোগিতাটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়েছে। আয়োজকেরা জানান, ধারাবাহিকভাবে বিভিন্ন বিভাগের মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হবে। সবকিছু ঠিক থাকলে আগামী ৫ অক্টোবর প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হতে পারে। উদ্বোধনকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। প্রতিযোগিতায় নিজেদের বিভাগের হয়ে অংশ নিয়ে শিক্ষার্থীরা ক্রীড়া নৈপুণ্য প্রদর্শনের পাশাপাশি চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে মাঠে নামছেন। আরটিভি/টিআর
জবিতে ৭ম আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতা শুরু
প্রশাসনের নীরবতার প্রতিবাদে চুয়েট শিক্ষার্থীদের চোখে কালো কাপড় বেঁধে মিছিল
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) চলমান আন্দোলনের আজ নবম দিনেও প্রশাসনের পক্ষ থেকে কোনো দৃশ্যমান উদ্যোগ বা কার্যকর পদক্ষেপ না নেওয়ার প্রতিবাদে চোখে কালো কাপড় বেঁধে মিছিল করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
প্রশাসনের নীরবতার প্রতিবাদে চুয়েট শিক্ষার্থীদের চোখে কালো কাপড় বেঁধে মিছিল
আরও পড়ুন
এক হাত নেই তবুও শিক্ষার্থীদের জন্য নিরলস কাজ করে যাচ্ছেন রাকসুর মাসুদ
সামনে এলো শিবিরের ৩ চিঠি, রাকসুর জিএস আম্মারের ‘কুকীর্তি’ ফাঁস
নির্বাচনী ইশতেহারের ৭৩ শতাংশ প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছি: রাকসু ভিপি
শেষের পথে রাকসুর মেয়াদ, কতটা পূরণ হলো প্রতিশ্রুতি