ঢাকা শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

সাবেক রুয়েট শিক্ষার্থীদের আয়োজনে ঢাকায় নামছে এবছরের ক্রিকেটের মহাআসর 

রুয়েট সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬, ০১:১০ পিএম
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) । ছবি: আরটিভি

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সাবেক শিক্ষার্থীদের ক্রিকেটভিত্তিক সংগঠন এক্স-রুয়েটিয়ান্সের উদ্যোগে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ডে লং ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬’-এর তৃতীয় আসর। আগামী ১১ ডিসেম্বর ঢাকার পূর্বাচলের স্বদেশ অ্যারেনা, ৩০০ ফিটে অনুষ্ঠিত হবে দিনব্যাপী এ ক্রিকেট আয়োজন।

রুয়েটের সাবেক শিক্ষার্থীদের ক্রিকেটের প্রতি অভিন্ন ভালোবাসাকে কেন্দ্র করে আয়োজিত এবারের আসরে ছয়টি দল চ্যাম্পিয়ন ট্রফির জন্য লড়বে। প্রতিটি দলে ১৫ জন করে খেলোয়াড় থাকবেন।

ক্রিকেট প্রতিযোগিতার পাশাপাশি রুয়েটিয়ানদের পারস্পরিক যোগাযোগ, বন্ধুত্ব ও সৌহার্দ্য আরও দৃঢ় করাও এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। এবারের আয়োজনের মূল ভাবনা ‘সেম প্যাশন, বিগার টুগেদার’ এবং ‘টুগেদার উই প্লে স্ট্রঙ্গার’।

টুর্নামেন্টকে সামনে রেখে আগামী ২৯ অক্টোবর রাতে অনুষ্ঠিত হবে ‘আইকন ও স্পেশাল অলরাউন্ডার’দের খসড়া নির্বাচন। এরপর ১ থেকে ১০ নভেম্বর পর্যন্ত চলবে খেলোয়াড় নিবন্ধন। সবশেষে ২০ নভেম্বর নিলামে উঠবে খেলোয়াড়দের নাম।

আয়োজক সূত্রে জানা গেছে, এবারের আসরে অংশ নেওয়া ছয়টি দল হলো—হেলটস, টোকিও রিভেঞ্জার্স, এ্যাইডা ওয়ারিয়র্স, বাজ বয়েস, রিহান ডমিনেটর্স ও দ্য রিয়াল কালামানিক্স।

আয়োজকদের প্রকাশিত তালিকা অনুযায়ী, আইকন প্লেয়ার হিসেবে রয়েছেন রনি (পুরকৌশল’০৭), আশিক (পুরকৌশল’১৩), রাকিব (যন্ত্রকৌশল’০৮), বাবু (নগর ও অঞ্চল পরিকল্পনা’১৮), রেজওয়ান (পুরকৌশল’১১) ও আশরাফুল (যন্ত্রকৌশল’০১)।

অন্যদিকে স্পেশাল অলরাউন্ডার হিসেবে থাকছেন তুশার (পুরকৌশল’১১), জাফর (সিএসই’১৩), পাভেল (আইপিই’১২), সামি (কেমিক্যাল’১৭), নাঈম (আইপিই’১৮) ও তৌফিক (যন্ত্রকৌশল’১৮)।

ক্রিকেটের পাশাপাশি আয়োজনটিকে আরও প্রাণবন্ত করে তুলতে থাকছে টিম প্রদর্শনী, র‌্যাফেল ড্র ও ফ্যামিলি গেট-টুগেদার। খেলাধুলার বাইরেও থাকবে বিনোদনের বিভিন্ন আয়োজন। রুয়েটিয়ানদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সৌহার্দ্য বাড়ানোর সুযোগ তৈরি করবে এ আয়োজন—এমন প্রত্যাশা আয়োজকদের।

উল্লেখ্য, টুর্নামেন্টটির আনুষ্ঠানিক স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে আর্কিটেকচার অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজমেন্ট সলিউশন (এআইএমএস)। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী রুয়েটের পুরকৌশল বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী সুদীপ্ত।

আয়োজকদের প্রত্যাশা, রাজধানীতে অনুষ্ঠিতব্য দিনব্যাপী এ ক্রিকেট আয়োজন প্রতিযোগিতার পাশাপাশি সাবেক রুয়েটিয়ানদের মিলনমেলায় পরিণত হবে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাবি ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে যুবককে পুলিশে সোপর্দ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্রীকে মুঠোফোনে অর্থের বিনিময়ে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেওয়ার অভিযোগে খন্দকার সালমান হাসান মিম নামে এক যুবককে পুলিশে সোপর্দ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রাবি ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে যুবককে পুলিশে সোপর্দ
রাশেদ খানের হস্তক্ষেপে নিয়োগ পাচ্ছেন ‘বসতভিটা না থাকা’ সেই প্রার্থী
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও স্থায়ী ঠিকানায় বসতভিটা না থাকায় নিয়োগপত্র না পাওয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাবেক শিক্ষার্থী মিশন আচার্যের নিয়োগের বিষয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান।
রাশেদ খানের হস্তক্ষেপে নিয়োগ পাচ্ছেন ‘বসতভিটা না থাকা’ সেই প্রার্থী
গাঁজাসহ আটক খুবির তিন শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
গাঁজাসহ আটক খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের তিন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গাঁজাসহ আটক খুবির তিন শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে খুবি শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্টা
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে।
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে খুবি শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্টা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৪ ফুটের বার্মিজ অজগর উদ্ধার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২ নম্বর গেট এলাকা থেকে ১৪ ফুট দীর্ঘ একটি বার্মিজ অজগর উদ্ধার করা হয়েছে। 
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৪ ফুটের বার্মিজ অজগর উদ্ধার
আরও পড়ুন
জাতীয় দলে নতুন সহকারী কোচ 
এশিয়ান গেমসের ভারত–পাকিস্তান ফাইনালে থাকছেন না নাকভি
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের বড় জয়
এক বছর পর আবারও টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিংয়ে রুয়েট