ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের

রাবি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৪০ পিএম
ছবি: আরটিভি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মতিহার থানায় অজ্ঞাতনামা মামলা দায়ের করা হয়েছে। সেই সঙ্গে ঘটনার তদন্ত করতে পাঁচ সদস্যেরে একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. রেজাউল করিমকে-২ আহ্বায়ক করে এ তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আব্দুল আলিম বলেন, ‘এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। থানায় হল প্রশাসনের পক্ষ থেকে মামলাও করা হয়েছে। তারা তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবেন।’

এদিকে হামলার ঘটনায় শহীদ জিয়াউর রহমান হলের উপ-রেজিস্ট্রার মনির হোসেন বাদী হয়ে মতিহার থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেছেন।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির বলেন, ‘একটি অজ্ঞাতনামা মামলা করা হয়েছে। আমরা মামলাটি নিয়েছি। এ বিষয়ে কাজ শুরু হয়েছে। আমরা তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করব।’

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. গাজিউর রহমান বলেন, ‘মতিহার থানায় একটি মামলা হয়েছে। রাবির শহীদ জিয়াউর রহমান হলের উপ-রেজিস্ট্রার মনির হোসেন বাদী হয়ে মামলাটি করেছেন। অজ্ঞাতনামা কয়েকজনকে উল্লেখ করে তিনি মামলাটি করেছেন। এর সঙ্গে যারা জড়িত, যদি প্রাথমিকভাবে এগুলো প্রমাণিত হয়, তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

তবে অজ্ঞাতনামা মামলা হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সাংবাদিকরা। তাদের দাবি, হামলার ঘটনায় জড়িতদের পরিচয় ও সংশ্লিষ্টতার বিষয়ে ফুটেজসহ বিভিন্ন তথ্য রয়েছে। তাই হামলাকারীদের শনাক্ত করে তাদের নাম উল্লেখ করে মামলা এবং দ্রুত গ্রেপ্তার করতে হবে।

উল্লেখ্য, রোববার (৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটে। এতে চার সাংবাদিক গুরুতর আহতসহ বেশ কয়েকজন আহত হন।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, তদন্তে পুলিশ
বার্তায় বলা হয়, ঢাকার প্রগতি সরণিতে অবস্থিত ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল এগারোটায় একাধিক বোমা হামলা করা হবে।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, তদন্তে পুলিশ
রাবিতে হামলার ঘটনায় ১১৮ সাবেক ক্যাম্পাস সাংবাদিকের নিন্দা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১১৮ জন সাবেক ক্যাম্পাস সাংবাদিক। 
রাবিতে হামলার ঘটনায় ১১৮ সাবেক ক্যাম্পাস সাংবাদিকের নিন্দা
‘গলা টিপে ধরেন, হকিস্টিক দিয়ে পেটান; কলম চলবেই’
‘গলা টিপে ধরেন, হকিস্টিক দিয়ে পেটান; কলম চলবেই’ বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রদলের হামলার শিকার সাংবাদিক দ্যা ডেইলি স্টারের রাবি প্রতিনিধি নূর আহসান মৃদুল।  
‘গলা টিপে ধরেন, হকিস্টিক দিয়ে পেটান; কলম চলবেই’
জবির কেন্দ্রীয় মন্দিরের আহ্বায়ক অজয়, সদস্য সচিব জয়
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় মন্দির পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য ৯ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
জবির কেন্দ্রীয় মন্দিরের আহ্বায়ক অজয়, সদস্য সচিব জয়
দুই সপ্তাহেও কাটেনি চুয়েটের অচলাবস্থা, শিক্ষক দিবসেও শ্রেণিকক্ষে ফিরতে পারেননি শিক্ষক-শিক্ষার্থীরা
একটি দাবি ঘিরে একাধিক কর্মসূচি পালন করেও কাটছে না চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) অচলাবস্থা।
দুই সপ্তাহেও কাটেনি চুয়েটের অচলাবস্থা, শিক্ষক দিবসেও শ্রেণিকক্ষে ফিরতে পারেননি শিক্ষক-শিক্ষার্থীরা
আরও পড়ুন
রাবিতে হামলার ঘটনায় ১১৮ সাবেক ক্যাম্পাস সাংবাদিকের নিন্দা
‘গলা টিপে ধরেন, হকিস্টিক দিয়ে পেটান; কলম চলবেই’
রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তদন্ত কমিটি, মামলা প্রক্রিয়াধীন
রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় এনসিপির নিন্দা